সোমবার, ২৩ মার্চ ২০২৬
সোমবার, ২৩ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
সংবিধানের জন্য জনগণ না বরং জনগণের জন্যই সংবিধান: ঈদ পূনর্মিলনী অনুষ্ঠানে আমীরে জামায়াত ঈদ ভ্রমণই হলো কাল: শান্তিগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু ঈদের ছুটিতে সিলেটে পর্যটকদের উপচেপড়া ভিড় সিলেটে সাংবাদিকদের বিরোধীদলীয় নেতা - ফ্যাসিবাদ বিদায় নিলেও কালো ছায়া রয়ে গেছে দ্রুত স্থানীয় সরকার নির্বাচন চান জামায়াত আমির স্বৈরাচার কায়েমের চেষ্টা হলে জনগণ আবারও রাজপথে নেমে আসবে কুমিল্লা-ফেনীতে নিহতের ঘটনায় জামায়াত আমিরের শোক ভিয়েতনামে পা রেখেছেন জামাল ভূঁইয়ারা - মঙ্গলবার ভিয়েতনামে দলের সঙ্গে যোগ দেবেন হামজা যুদ্ধে জড়িয়ে ‘মাইনকা চিপায়’ ট্রাম্প, খুঁজছেন বের হওয়ার পথ যুদ্ধে বিভিন্ন এয়ারলাইন্সের ক্ষতি ৫০ বিলিয়ন ডলারের বেশি
advertisement
সিলেট বিভাগ

নদীতে ভেসে উঠল আকুতিভরা ব্যানার আমি নলজুর নদী, আমাকে বাঁচান

আমি নলজুর নদী, আমি মরে যাচ্ছি, আমাকে বাঁচান। আমার ওপর থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করুন। আমার ওপর বর্জ্য ও ময়লা ফেলা বন্ধ করুন। আমি বাঁচলে আপনাদের বিশুদ্ধ বাতাস, বিশুদ্ধ পানি ও মাছ দেব।

এমন আকুতিভরা বার্তা লেখা একটি ব্যানার রবিবার সকালে ভেসে ওঠে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা সদরের খাদ্যগুদামের পাশ দিয়ে বয়ে যাওয়া নলজুর নদীতে।স্থানীয়দের চোখে ধরা পড়া এই ব্যানারটি কলাগাছের ভেলায় বাঁধা অবস্থায় ভাসতে থাকে নদীতে।

জানা গেছে, এই উদ্যোগ নিয়েছেন সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার বাসিন্দা সমাজসেবক বিষ্ণু চন্দ্র রায় বিশ্ব। তিনি পূর্বে পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থীও ছিলেন। তাঁর বাড়ি পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের জগন্নাথপুর গ্রামে।

বিষ্ণু চন্দ্র বলেন, তিনি একজন পরিবেশপ্রেমী। নদীর বেহাল দশার প্রতিবাদে নিরবভাবে এই ভেলাটি তৈরি করে ব্যানারসহ নদীতে ভাসিয়ে দেন। তাঁর ভাষায়, নদীকে বাঁচানো এখন সময়ের দাবি। মানুষের দৃষ্টি আকর্ষণ করতেই আমার এই ক্ষুদ্র প্রয়াস।

এ বিষয়ে জগন্নাথপুর উপজেলা মৎস্য কর্মকর্তা আল আমিন বলেন, ‘আমি বিষয়টি দেখেছি। যিনি এই উদ্যোগ নিয়েছেন তিনি পরিবেশবান্ধব মানুষ। হাওর ও নদীগুলোকে বাঁচানো জরুরি। এগুলো রক্ষা করতে পারলেই মাছ ও পরিবেশ রক্ষা সম্ভব।

এই সম্পর্কিত আরো

সংবিধানের জন্য জনগণ না বরং জনগণের জন্যই সংবিধান: ঈদ পূনর্মিলনী অনুষ্ঠানে আমীরে জামায়াত

ঈদ ভ্রমণই হলো কাল: শান্তিগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু

ঈদের ছুটিতে সিলেটে পর্যটকদের উপচেপড়া ভিড়

সিলেটে সাংবাদিকদের বিরোধীদলীয় নেতা ফ্যাসিবাদ বিদায় নিলেও কালো ছায়া রয়ে গেছে

দ্রুত স্থানীয় সরকার নির্বাচন চান জামায়াত আমির

স্বৈরাচার কায়েমের চেষ্টা হলে জনগণ আবারও রাজপথে নেমে আসবে

কুমিল্লা-ফেনীতে নিহতের ঘটনায় জামায়াত আমিরের শোক

ভিয়েতনামে পা রেখেছেন জামাল ভূঁইয়ারা মঙ্গলবার ভিয়েতনামে দলের সঙ্গে যোগ দেবেন হামজা

যুদ্ধে জড়িয়ে ‘মাইনকা চিপায়’ ট্রাম্প, খুঁজছেন বের হওয়ার পথ

যুদ্ধে বিভিন্ন এয়ারলাইন্সের ক্ষতি ৫০ বিলিয়ন ডলারের বেশি