সোমবার, ২৩ মার্চ ২০২৬
সোমবার, ২৩ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
সংবিধানের জন্য জনগণ না বরং জনগণের জন্যই সংবিধান: ঈদ পূনর্মিলনী অনুষ্ঠানে আমীরে জামায়াত ঈদ ভ্রমণই হলো কাল: শান্তিগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু ঈদের ছুটিতে সিলেটে পর্যটকদের উপচেপড়া ভিড় সিলেটে সাংবাদিকদের বিরোধীদলীয় নেতা - ফ্যাসিবাদ বিদায় নিলেও কালো ছায়া রয়ে গেছে দ্রুত স্থানীয় সরকার নির্বাচন চান জামায়াত আমির স্বৈরাচার কায়েমের চেষ্টা হলে জনগণ আবারও রাজপথে নেমে আসবে কুমিল্লা-ফেনীতে নিহতের ঘটনায় জামায়াত আমিরের শোক ভিয়েতনামে পা রেখেছেন জামাল ভূঁইয়ারা - মঙ্গলবার ভিয়েতনামে দলের সঙ্গে যোগ দেবেন হামজা যুদ্ধে জড়িয়ে ‘মাইনকা চিপায়’ ট্রাম্প, খুঁজছেন বের হওয়ার পথ যুদ্ধে বিভিন্ন এয়ারলাইন্সের ক্ষতি ৫০ বিলিয়ন ডলারের বেশি
advertisement
সিলেট বিভাগ

প্রাথমিক তদন্ত: নিম্নমানের কীটস ব্যবহারে আউশকান্দি পাম্পে দূর্ঘটনা

নবীগঞ্জ উপজেলার আউশকান্দি এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের পাশে অবস্থিত ‘মেসার্স আউশকান্দি সিএনজি রিফুয়েলিং স্টেশন-এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় বিস্ফোরক পরিদপ্তরের সহকারী পরিদর্শক মোস্তফা ফারুক ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

তিনি গত বৃহস্পতিবার (২১ আগস্ট) পরিদর্শন শেষে গণমাধ্যমকে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে,  বাসের মধ্যে  নিম্নমানের কীটস ব্যবহারের কারণে এ দুর্ঘটনা ঘটে।

এক বিজ্ঞপ্তিতে পরিদর্শক মোস্তফা ফারুক বলেন, ২১ আগস্ট ভোর ৫টা ৩০ মিনিটে ‘হোসেন এন্টারপ্রাইজ’ নামক একটি যাত্রীবাহী বাসে সিএনজি ভরার সময় সিলিন্ডার থেকে গ্যাস লিকেজ হয়ে যায়। এতে পুরো স্টেশন প্রাঙ্গণে গ্যাস ছড়িয়ে পড়ে এবং সাদা মেঘের মতো আবরণ তৈরি হয়। এ সময় স্টেশনে থাকা অটোরিকশা বা গাড়ির ইঞ্জিনের স্পার্ক থেকে আগুনের সূত্রপাত হয়ে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রতীয়মান হয়।

তিনি আরও জানান, দেশে ২০০১ সাল থেকে সিএনজি ব্যবহার শুরু হয়। সিএনজি সিলিন্ডারের মেয়াদকাল ২৫ বছর হলেও প্রতি ৫ বছর অন্তর রি-টেস্ট করার নিয়ম রয়েছে। কিন্তু বাস্তবে সিলিন্ডার রূপান্তরের পর অধিকাংশ গাড়ি মালিক সিলিন্ডারের রি-টেস্ট বা সার্ভিসিং করেন না। ফলে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে এবং জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটছে।


প্রতিকার ব্যবস্থা হিসেবে তিনি প্রস্তাব করেন- মোটরযানের ফিটনেস সনদ গ্রহণের সময় সিলিন্ডারের রি-টেস্ট সার্টিফিকেট বাধ্যতামূলক করতে হবে।

সিএনজি বিধিমালা ২০০৫ এর ৭৮ নং বিধি অনুসারে প্রতি তিন মাস অন্তর স্টেশনের সরঞ্জামাদি পর্যবেক্ষণ করা জরুরি। একই বিধিমালার ৭৯ নং বিধি অনুযায়ী রিফুয়েলিং স্টেশন নিরাপত্তা বিষয়ক বার্ষিক জরিপ করা বাধ্যতামূলক করতে হবে।
তিনি আশা প্রকাশ করেন, এসব নিয়ম-কানুন কঠোরভাবে কার্যকর করা গেলে এ ধরনের দুর্ঘটনা অনেকাংশে প্রতিরোধ করা সম্ভব হবে।

এই সম্পর্কিত আরো

সংবিধানের জন্য জনগণ না বরং জনগণের জন্যই সংবিধান: ঈদ পূনর্মিলনী অনুষ্ঠানে আমীরে জামায়াত

ঈদ ভ্রমণই হলো কাল: শান্তিগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু

ঈদের ছুটিতে সিলেটে পর্যটকদের উপচেপড়া ভিড়

সিলেটে সাংবাদিকদের বিরোধীদলীয় নেতা ফ্যাসিবাদ বিদায় নিলেও কালো ছায়া রয়ে গেছে

দ্রুত স্থানীয় সরকার নির্বাচন চান জামায়াত আমির

স্বৈরাচার কায়েমের চেষ্টা হলে জনগণ আবারও রাজপথে নেমে আসবে

কুমিল্লা-ফেনীতে নিহতের ঘটনায় জামায়াত আমিরের শোক

ভিয়েতনামে পা রেখেছেন জামাল ভূঁইয়ারা মঙ্গলবার ভিয়েতনামে দলের সঙ্গে যোগ দেবেন হামজা

যুদ্ধে জড়িয়ে ‘মাইনকা চিপায়’ ট্রাম্প, খুঁজছেন বের হওয়ার পথ

যুদ্ধে বিভিন্ন এয়ারলাইন্সের ক্ষতি ৫০ বিলিয়ন ডলারের বেশি