সোমবার, ২৩ মার্চ ২০২৬
সোমবার, ২৩ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
সংবিধানের জন্য জনগণ না বরং জনগণের জন্যই সংবিধান: ঈদ পূনর্মিলনী অনুষ্ঠানে আমীরে জামায়াত ঈদ ভ্রমণই হলো কাল: শান্তিগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু ঈদের ছুটিতে সিলেটে পর্যটকদের উপচেপড়া ভিড় সিলেটে সাংবাদিকদের বিরোধীদলীয় নেতা - ফ্যাসিবাদ বিদায় নিলেও কালো ছায়া রয়ে গেছে দ্রুত স্থানীয় সরকার নির্বাচন চান জামায়াত আমির স্বৈরাচার কায়েমের চেষ্টা হলে জনগণ আবারও রাজপথে নেমে আসবে কুমিল্লা-ফেনীতে নিহতের ঘটনায় জামায়াত আমিরের শোক ভিয়েতনামে পা রেখেছেন জামাল ভূঁইয়ারা - মঙ্গলবার ভিয়েতনামে দলের সঙ্গে যোগ দেবেন হামজা যুদ্ধে জড়িয়ে ‘মাইনকা চিপায়’ ট্রাম্প, খুঁজছেন বের হওয়ার পথ যুদ্ধে বিভিন্ন এয়ারলাইন্সের ক্ষতি ৫০ বিলিয়ন ডলারের বেশি
advertisement
সিলেট বিভাগ

জাফলংয়ে টাস্কফোর্সের অভিযান, ৩ জনের কারাদণ্ড

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন বন্ধে অভিযান চালিয়েছে টাস্কফোর্স। বৃহস্পতিবার (২১ আগষ্ট) দুপুর থেকে বিকেল পর্যন্ত জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফরহাদ উদ্দিন অভির নেতৃত্বে জাফলংয়ের জাফলং ব্রিজ, চা-বাগান এলাকা, জুমপাড় ও বল্লাঘাট নদীতে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে বালু ও পাথর বোঝাই ৮ টি ইঞ্জিন চালিত স্টিলের বড় নৌকা, ২টি  ইঞ্জিন চালিত কাঠের নৌকা এবং ১০ টি বারকি নৌকা পিয়াইন নদীতে ডুবিয়ে দেওয়া হয়েছে। একই সাথে অবৈধভাবে বালু উত্তোলনের সাথে জড়িত থাকার অভিযোগে ৩ জনকে আটক করে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

অভিযানে গোয়াইনঘাট থানার এসআই ওবায়দুল্লাহ, সংগ্রাম বিওপির ক্যাম্প কমান্ডার শহিদুল ইসলামসহ বিপুল সংখ্যক পুলিশ ও বিজিবি সদস্যরা অংশ নেন।

গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী অফিসার রতন কুমার অধিকারী জানান, জাফলংয়ে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলনের খবর পেয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে তাৎক্ষণিক অভিযান চালানো হয়েছে৷ অভিযানে ২০টি নৌকা ডুবানোসহ ধ্বংস এবং অবৈধভাবে বালু উত্তোলনের সাথে জড়িত থাকায় তিনজনকে আটক করে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। 

অবৈধভাবে বালু পাথর উত্তোলনকারীদের বিরুদ্ধে প্রশাসনের কঠোর অভিযান অব্যাহত থাকবে জানিয়ে ইউএনও আরও জানান, জাফলং জিরো পয়েন্টের চুরি হওয়া পাথর উদ্ধার করে আজ (বৃহস্পতিবার) ১ হাজার ৫ শত ঘনফুটসহ এ পর্যন্ত সর্বমোট ২৫ হাজার ঘনফুট পাথর জিরো পয়েন্টে প্রতিস্থাপন করা হয়েছে।

এই সম্পর্কিত আরো

সংবিধানের জন্য জনগণ না বরং জনগণের জন্যই সংবিধান: ঈদ পূনর্মিলনী অনুষ্ঠানে আমীরে জামায়াত

ঈদ ভ্রমণই হলো কাল: শান্তিগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু

ঈদের ছুটিতে সিলেটে পর্যটকদের উপচেপড়া ভিড়

সিলেটে সাংবাদিকদের বিরোধীদলীয় নেতা ফ্যাসিবাদ বিদায় নিলেও কালো ছায়া রয়ে গেছে

দ্রুত স্থানীয় সরকার নির্বাচন চান জামায়াত আমির

স্বৈরাচার কায়েমের চেষ্টা হলে জনগণ আবারও রাজপথে নেমে আসবে

কুমিল্লা-ফেনীতে নিহতের ঘটনায় জামায়াত আমিরের শোক

ভিয়েতনামে পা রেখেছেন জামাল ভূঁইয়ারা মঙ্গলবার ভিয়েতনামে দলের সঙ্গে যোগ দেবেন হামজা

যুদ্ধে জড়িয়ে ‘মাইনকা চিপায়’ ট্রাম্প, খুঁজছেন বের হওয়ার পথ

যুদ্ধে বিভিন্ন এয়ারলাইন্সের ক্ষতি ৫০ বিলিয়ন ডলারের বেশি