সোমবার, ২৩ মার্চ ২০২৬
সোমবার, ২৩ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
সংবিধানের জন্য জনগণ না বরং জনগণের জন্যই সংবিধান: ঈদ পূনর্মিলনী অনুষ্ঠানে আমীরে জামায়াত ঈদ ভ্রমণই হলো কাল: শান্তিগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু ঈদের ছুটিতে সিলেটে পর্যটকদের উপচেপড়া ভিড় সিলেটে সাংবাদিকদের বিরোধীদলীয় নেতা - ফ্যাসিবাদ বিদায় নিলেও কালো ছায়া রয়ে গেছে দ্রুত স্থানীয় সরকার নির্বাচন চান জামায়াত আমির স্বৈরাচার কায়েমের চেষ্টা হলে জনগণ আবারও রাজপথে নেমে আসবে কুমিল্লা-ফেনীতে নিহতের ঘটনায় জামায়াত আমিরের শোক ভিয়েতনামে পা রেখেছেন জামাল ভূঁইয়ারা - মঙ্গলবার ভিয়েতনামে দলের সঙ্গে যোগ দেবেন হামজা যুদ্ধে জড়িয়ে ‘মাইনকা চিপায়’ ট্রাম্প, খুঁজছেন বের হওয়ার পথ যুদ্ধে বিভিন্ন এয়ারলাইন্সের ক্ষতি ৫০ বিলিয়ন ডলারের বেশি
advertisement
সিলেট বিভাগ

সাদাপাথর লুটপাটে জড়িতের দ্রুত শাস্তির আওতায় আনা হবে : ডিসি

সিলেটের নবাগত জেলা প্রশাসক মো. সারোয়ার আলম বলেছেন, জনগণ আর সরকার পাশে থাকলে সব চ্যালেঞ্জ মোকাবিলা করে সাদাপাথরকে আগের রূপে ফিরিয়ে নেওয়াসহ স্থায়ী সমাধান করা হবে। লুটপাটে যারা জড়িত তাদের দ্রুত শাস্তির আওতায় আনা হবে।

বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেলে সিলেটের কোম্পানীগঞ্জের সাদাপাথর পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এ সময় তিনি বলেন, এ মুহূর্তে ঘটনার অবস্থা জানার চেষ্টা করছি। আমাদের কাজ— চুরি হওয়া পাথর দ্রুত উদ্ধার করে পুনঃস্থাপন করা। কেন তারা এ কাজ করেছেন তা জানা চেষ্টা করা। আর যাতে সিলেট থেকে কোনো পাথর চুরি না হয় সে বিষয়ে স্থায়ী ব্যবস্থা নেওয়া। যারাই অপরাধ করবে তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে অপরাধের ধরণ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, সব কাজেই চ্যালেঞ্জ থাকবে। জনগণ আর সরকার যদি পাশে থাকে তাহলে কোনো গোষ্ঠীর অপশক্তিই সাদাপাথর বা সিলেটের পর্যটন এলাকার কোনো ক্ষতি করতে পারবে না।


দুদকের তদন্ত প্রতিবেদনের বিষয়ে তিনি বলেন, প্রতিবেদনের প্রেক্ষিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে।

এ ছাড়াও তিনি কোম্পানীগঞ্জে ভোলাগঞ্জ জিরো পয়েন্ট গিয়ে নদী পথে ভোলাগঞ্জ ও ব্যাংকার এলাকায় পাথর লুট হওয়া সব এলাকা পরিদর্শন করেন। পরে সাদাপাথরে লুট হওয়া প্রত্যেকটি স্থান ঘুরে ঘুরে দেখেন।

এই সম্পর্কিত আরো

সংবিধানের জন্য জনগণ না বরং জনগণের জন্যই সংবিধান: ঈদ পূনর্মিলনী অনুষ্ঠানে আমীরে জামায়াত

ঈদ ভ্রমণই হলো কাল: শান্তিগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু

ঈদের ছুটিতে সিলেটে পর্যটকদের উপচেপড়া ভিড়

সিলেটে সাংবাদিকদের বিরোধীদলীয় নেতা ফ্যাসিবাদ বিদায় নিলেও কালো ছায়া রয়ে গেছে

দ্রুত স্থানীয় সরকার নির্বাচন চান জামায়াত আমির

স্বৈরাচার কায়েমের চেষ্টা হলে জনগণ আবারও রাজপথে নেমে আসবে

কুমিল্লা-ফেনীতে নিহতের ঘটনায় জামায়াত আমিরের শোক

ভিয়েতনামে পা রেখেছেন জামাল ভূঁইয়ারা মঙ্গলবার ভিয়েতনামে দলের সঙ্গে যোগ দেবেন হামজা

যুদ্ধে জড়িয়ে ‘মাইনকা চিপায়’ ট্রাম্প, খুঁজছেন বের হওয়ার পথ

যুদ্ধে বিভিন্ন এয়ারলাইন্সের ক্ষতি ৫০ বিলিয়ন ডলারের বেশি