সোমবার, ২৩ মার্চ ২০২৬
সোমবার, ২৩ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
ঈদের ছুটি শেষে ব্যাংক-অফিস-আদালত খুলছে মঙ্গলবার তেলের জন্য দীর্ঘ লাইনের অপেক্ষা - রাজধানীর অনেক পাম্পে মিলছে না অকটেন রাজধানীতে লিফটের ফাঁকা জায়গায় পড়ে নারীর মৃত্যু পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের বিজ্ঞপ্তি - জ্বালানির ঘাটতিতে সারা দেশে বন্ধ হতে পারে পেট্রোল পাম্প মোদিকে তারেক রহমানের চিঠি, সম্পর্ক জোরদারের বার্তা ফুটপাত দখলমুক্তে ১ এপ্রিল থেকে ডিএমপির সাঁড়াশি অভিযান সংবিধানের জন্য জনগণ না বরং জনগণের জন্যই সংবিধান: ঈদ পূনর্মিলনী অনুষ্ঠানে আমীরে জামায়াত ঈদ ভ্রমণই হলো কাল: শান্তিগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু ঈদের ছুটিতে সিলেটে পর্যটকদের উপচেপড়া ভিড় সিলেটে সাংবাদিকদের বিরোধীদলীয় নেতা - ফ্যাসিবাদ বিদায় নিলেও কালো ছায়া রয়ে গেছে
advertisement
সিলেট বিভাগ

স্বপ্নবাজ তরুণ রহমান তৈয়ব: সাংবাদিকতা থেকে শিক্ষকতার আলোয় নতুন যাত্রা

মেধা, সততা আর স্বপ্নকে সঙ্গী করে পথচলা এক তরুণের নাম রহমান তৈয়ব। তিনি শুধু একজন সাংবাদিক নন; একাধারে সংগঠক, কবি, গীতিকার, অভিনেতা এবং পত্রিকার সম্পাদক। বহুমুখী প্রতিভার এই তরুণের কর্মমুখর যাত্রা অনেক আগেই তাকে সমাজে অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে।

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার শিমুলবাঁক ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের সন্তান রহমান তৈয়ব। শৈশব থেকেই সাহিত্যচর্চা, সাংগঠনিক কাজ ও সাংবাদিকতায় তার সক্রিয় উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো। বর্তমানে তিনি শান্তিগঞ্জ প্রেসক্লাবের আইন বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। সহকর্মী ও শুভানুধ্যায়ীদের কাছে তিনি সততা, আন্তরিকতা ও দায়িত্ববোধের প্রতীক।

আজকের সুখবর হলো—এই মেধাবী তরুণ নতুন আরেকটি অধ্যায়ের সূচনা করলেন। সম্প্রতি তিনি ডুংরিয়া হাইস্কুল এন্ড কলেজে সহকারী শিক্ষক (ইংরেজি) হিসেবে চূড়ান্তভাবে নিয়োগ লাভ করেছেন। তার এই অর্জন শুধু ব্যক্তিগত নয়; বরং পরিবার, সমাজ ও শুভাকাঙ্ক্ষীদের জন্যও এক গর্বের বিষয়।

সহকর্মীরা মনে করছেন, একজন শিক্ষক হিসেবে রহমান তৈয়বের দায়িত্ব এখন আরও বেড়ে গেল। শিক্ষা, মানবিক মূল্যবোধ ও আদর্শের আলো ছড়িয়ে দিয়ে তিনি আগামী প্রজন্মকে আলোকিত করবেন—এমন প্রত্যাশা সবার।

আদর্শবান শিক্ষক, নিবেদিতপ্রাণ সাংবাদিক ও বহুমুখী প্রতিভার অধিকারী রহমান তৈয়বের জন্য শান্তিগঞ্জবাসী জানাচ্ছে অফুরন্ত শুভকামনা ও ভালোবাসা।

এই সম্পর্কিত আরো

ঈদের ছুটি শেষে ব্যাংক-অফিস-আদালত খুলছে মঙ্গলবার

তেলের জন্য দীর্ঘ লাইনের অপেক্ষা রাজধানীর অনেক পাম্পে মিলছে না অকটেন

রাজধানীতে লিফটের ফাঁকা জায়গায় পড়ে নারীর মৃত্যু

পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের বিজ্ঞপ্তি জ্বালানির ঘাটতিতে সারা দেশে বন্ধ হতে পারে পেট্রোল পাম্প

মোদিকে তারেক রহমানের চিঠি, সম্পর্ক জোরদারের বার্তা

ফুটপাত দখলমুক্তে ১ এপ্রিল থেকে ডিএমপির সাঁড়াশি অভিযান

সংবিধানের জন্য জনগণ না বরং জনগণের জন্যই সংবিধান: ঈদ পূনর্মিলনী অনুষ্ঠানে আমীরে জামায়াত

ঈদ ভ্রমণই হলো কাল: শান্তিগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু

ঈদের ছুটিতে সিলেটে পর্যটকদের উপচেপড়া ভিড়

সিলেটে সাংবাদিকদের বিরোধীদলীয় নেতা ফ্যাসিবাদ বিদায় নিলেও কালো ছায়া রয়ে গেছে