সোমবার, ২৩ মার্চ ২০২৬
সোমবার, ২৩ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
ফেসবুক পোস্ট ঘিরে শান্তিগঞ্জে সংঘর্ষ: আহত ১০, দোকান-বাড়ি ভাঙচুর ও আটক ৭ ঈদের ছুটিতে সাদা পাথরে মাতোয়ারা এবার হাজার হাজার পর্যটক কুলাউড়ায় ডা: শফিকুর রহমান - সরকারের কণ্ঠে শুনতে চাই বাংলাদেশে চাঁদাবাজি ও মানুষের উপর জুলুম হবে না ঈদের ছুটি শেষ তবুও থামছে না ঢল, পর্যটকে উপচে পড়ছে সিলেটের পর্যটনকেন্দ্র অস্ট্রেলিয়ার পার্লামেন্টে তারেক রহমানকে ‌অভিনন্দন জানিয়ে প্রস্তাব উত্থাপন মালিক সমিতির - পেট্রোল পাম্প চালু রাখতে পুলিশ-প্রশাসনের সহায়তার আহ্বান দেশে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক আছে: বিদ্যুৎমন্ত্রী ফিলিং স্টেশন মালিকদের জন্য সতর্কবার্তা এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর - সামনে কঠিন সময়, তেল ও জিনিসপত্রের দাম বেড়ে যাবে ঈদের ছুটি শেষে ব্যাংক-অফিস-আদালত খুলছে মঙ্গলবার
advertisement
সিলেট বিভাগ

জৈন্তাপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী তরুণ নিহত

সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুরে ট্রাকের সাথে ধাক্কা লেগে আহত হওয়া মোটর সাইকেল আরোহী সোহাগ আহমদ (২০) মারা গেছেন।

বুধবার সকাল ৮ টায় সিলেট নগরের ইবনেসিনা হাসপাতাল চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ দুর্ঘটনায় সোহাগের সাথে বাইকে থাকা তার বন্ধু সাফি আহমদ (২০) গুরুতর আহত হন।

আহত সাফি’র হাত ভেঙে গেছে এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত রয়েছে। বর্তমানে তিনি সিলেট নগরের একটি হাসপাতালে চিকিৎসাধীন।

নিহত সোহাগ জৈন্তাপুর উপজেলার চিকনাগুল ইউনিয়নের পশ্চিম ঠাকুরের মাটি এলাকার আফতাব উদ্দিনের ছেলে। ২০২৪ সালে এইচএসসি পাস করা সোহাগ আগামী ৩০ আগস্ট আইএলটিএস পরীক্ষায় অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন।

উপজেলার চিকনাগুল ইউনিয়নের উমনপুর টার্নিংয়ে মঙ্গলবার (১৯ আগস্ট) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সুত্রে জানা যায় নিহত সোহাগ আহমদ (২০) ও তার বন্ধু সাফি আহমদ (২০) হরিপুর যাওয়ার পথে মোটরসাইকেলযোগে রওনা হলে উমনপুর টার্নিংয়ে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে দুজনই সড়কে ছিটকে পড়েন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে তাৎক্ষণিক হাসপাতালে প্রেরণ করেন। সোহাগ আহমদের কোমরসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগলে তাকে আইসিইউতে নেওয়া হয়। সেখানেই বুধবার তিনি মারা যান।

নিহত সোহাগের জানাজা আজ (২০ আগস্ট) বাদ আসর ঘাটেরচটি ও পশ্চিম ঠাকুরের মাটি কবরস্থান সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হবে।

তামাবিল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হাবিবুর রহমান সোহাগের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এই সম্পর্কিত আরো

ফেসবুক পোস্ট ঘিরে শান্তিগঞ্জে সংঘর্ষ: আহত ১০, দোকান-বাড়ি ভাঙচুর ও আটক ৭

ঈদের ছুটিতে সাদা পাথরে মাতোয়ারা এবার হাজার হাজার পর্যটক

কুলাউড়ায় ডা: শফিকুর রহমান সরকারের কণ্ঠে শুনতে চাই বাংলাদেশে চাঁদাবাজি ও মানুষের উপর জুলুম হবে না

ঈদের ছুটি শেষ তবুও থামছে না ঢল, পর্যটকে উপচে পড়ছে সিলেটের পর্যটনকেন্দ্র

অস্ট্রেলিয়ার পার্লামেন্টে তারেক রহমানকে ‌অভিনন্দন জানিয়ে প্রস্তাব উত্থাপন

মালিক সমিতির পেট্রোল পাম্প চালু রাখতে পুলিশ-প্রশাসনের সহায়তার আহ্বান

দেশে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক আছে: বিদ্যুৎমন্ত্রী

ফিলিং স্টেশন মালিকদের জন্য সতর্কবার্তা

এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর সামনে কঠিন সময়, তেল ও জিনিসপত্রের দাম বেড়ে যাবে

ঈদের ছুটি শেষে ব্যাংক-অফিস-আদালত খুলছে মঙ্গলবার