সোমবার, ২৩ মার্চ ২০২৬
সোমবার, ২৩ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
ঈদের ছুটিতে সাদা পাথরে মাতোয়ারা এবার হাজার হাজার পর্যটক কুলাউড়ায় ডা: শফিকুর রহমান - সরকারের কণ্ঠে শুনতে চাই বাংলাদেশে চাঁদাবাজি ও মানুষের উপর জুলুম হবে না ঈদের ছুটি শেষ তবুও থামছে না ঢল, পর্যটকে উপচে পড়ছে সিলেটের পর্যটনকেন্দ্র অস্ট্রেলিয়ার পার্লামেন্টে তারেক রহমানকে ‌অভিনন্দন জানিয়ে প্রস্তাব উত্থাপন মালিক সমিতির - পেট্রোল পাম্প চালু রাখতে পুলিশ-প্রশাসনের সহায়তার আহ্বান দেশে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক আছে: বিদ্যুৎমন্ত্রী ফিলিং স্টেশন মালিকদের জন্য সতর্কবার্তা এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর - সামনে কঠিন সময়, তেল ও জিনিসপত্রের দাম বেড়ে যাবে ঈদের ছুটি শেষে ব্যাংক-অফিস-আদালত খুলছে মঙ্গলবার তেলের জন্য দীর্ঘ লাইনের অপেক্ষা - রাজধানীর অনেক পাম্পে মিলছে না অকটেন
advertisement
সিলেট বিভাগ

হবিগঞ্জের হাওর থেকে চুরি হওয়া সাতটি গরু ব্রাহ্মণবাড়িয়া থেকে উদ্ধার

হবিগঞ্জের লাখাই উপজেলার সুজনপুর–সংলগ্ন শান্তিপুর হাওর এলাকা থেকে চুরি হওয়া সাতটি গরু ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার একটি জঙ্গল থেকে আজ বুধবার সকালে উদ্ধার করেছে পুলিশ।


জেলা পুলিশের তথ্য অনুযায়ী, মঙ্গলবার দুপুরে লাখাই উপজেলার শান্তিপুর হাওর থেকে সাতটি গরু চুরি করে নিয়ে যায় একদল দুর্বৃত্ত। বিষয়টি জানাজানি হলে লাখাই থানা–পুলিশ ঘটনাস্থল পরিদর্শনের পর তদন্ত শুরু করে। একপর্যায়ে পুলিশ জানতে পারে, চুরি যাওয়া গরুগুলো ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার বুলটুককান্দি গ্রামের একটি জঙ্গলে লুকানো আছে। আজ সকালে লাখাই থানা–পুলিশের একটি দল নাসিরনগর থানা–পুলিশের সহযোগিতায় সেখানে অভিযান চালিয়ে গরুগুলো উদ্ধার করে। উদ্ধার হওয়া গরুগুলো থানায় রাখা হয়েছে। উপযুক্ত প্রমাণের ভিত্তিতে সেগুলো প্রকৃত মালিকদের বুঝিয়ে দেওয়া হবে।

এ বিষয়ে হবিগঞ্জের পুলিশ সুপার এ এন এম সাজিদুর রহমান বলেন, গরুগুলো হাওর এলাকা থেকে চুরি করে নেয় অজ্ঞাত চোরেরা। সাতটি গরুই উদ্ধার করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত কাউকে শনাক্ত করা যায়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এই সম্পর্কিত আরো

ঈদের ছুটিতে সাদা পাথরে মাতোয়ারা এবার হাজার হাজার পর্যটক

কুলাউড়ায় ডা: শফিকুর রহমান সরকারের কণ্ঠে শুনতে চাই বাংলাদেশে চাঁদাবাজি ও মানুষের উপর জুলুম হবে না

ঈদের ছুটি শেষ তবুও থামছে না ঢল, পর্যটকে উপচে পড়ছে সিলেটের পর্যটনকেন্দ্র

অস্ট্রেলিয়ার পার্লামেন্টে তারেক রহমানকে ‌অভিনন্দন জানিয়ে প্রস্তাব উত্থাপন

মালিক সমিতির পেট্রোল পাম্প চালু রাখতে পুলিশ-প্রশাসনের সহায়তার আহ্বান

দেশে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক আছে: বিদ্যুৎমন্ত্রী

ফিলিং স্টেশন মালিকদের জন্য সতর্কবার্তা

এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর সামনে কঠিন সময়, তেল ও জিনিসপত্রের দাম বেড়ে যাবে

ঈদের ছুটি শেষে ব্যাংক-অফিস-আদালত খুলছে মঙ্গলবার

তেলের জন্য দীর্ঘ লাইনের অপেক্ষা রাজধানীর অনেক পাম্পে মিলছে না অকটেন