সোমবার, ২৩ মার্চ ২০২৬
সোমবার, ২৩ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
ফেসবুক পোস্ট ঘিরে শান্তিগঞ্জে সংঘর্ষ: আহত ১০, দোকান-বাড়ি ভাঙচুর ও আটক ৭ ঈদের ছুটিতে সাদা পাথরে মাতোয়ারা এবার হাজার হাজার পর্যটক কুলাউড়ায় ডা: শফিকুর রহমান - সরকারের কণ্ঠে শুনতে চাই বাংলাদেশে চাঁদাবাজি ও মানুষের উপর জুলুম হবে না ঈদের ছুটি শেষ তবুও থামছে না ঢল, পর্যটকে উপচে পড়ছে সিলেটের পর্যটনকেন্দ্র অস্ট্রেলিয়ার পার্লামেন্টে তারেক রহমানকে ‌অভিনন্দন জানিয়ে প্রস্তাব উত্থাপন মালিক সমিতির - পেট্রোল পাম্প চালু রাখতে পুলিশ-প্রশাসনের সহায়তার আহ্বান দেশে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক আছে: বিদ্যুৎমন্ত্রী ফিলিং স্টেশন মালিকদের জন্য সতর্কবার্তা এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর - সামনে কঠিন সময়, তেল ও জিনিসপত্রের দাম বেড়ে যাবে ঈদের ছুটি শেষে ব্যাংক-অফিস-আদালত খুলছে মঙ্গলবার
advertisement
সিলেট বিভাগ

বিজিবির অভিযান

উৎমাছড়ায় ২ লাখ ঘনফুট লুটের পাথরের সন্ধান

সিলেটের ভোলাগঞ্জ এলাকার সাদাপাথর ছাড়াও সীমান্তবর্তী পর্যটনকেন্দ্র উৎমাছড়া ও রাংপানিতে লুটের পাথর উদ্ধারে প্রশাসনিক অভিযানের পাশাপাশি অভিযানে নেমেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবির নজরদারিতে উৎমাছড়ায় দুই লাখ ঘনফুট লুটের পাথরের সন্ধান মিলেছে।

মঙ্গলবার (১৯ আগস্ট) সকালে ৪৮ বিজিবি সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়।

এতে বলা হয়, ৪৮ বিজিবির উৎমা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত সংলগ্ন উৎমাছড়া এলাকা প্রাকৃতিকভাবে বালু ও পাথরে সমৃদ্ধ এবং পর্যটন এলাকা হিসেবে সুপরিচিত। গত কয়েক বছর ধরে স্থানীয় কিছু অসাধু চক্র উৎমাছড়া থেকে অবৈধভাবে পাথর উত্তোলন করে আদর্শপাড়া গ্রামের বিভিন্ন স্থানে পাচারের উদ্দেশ্যে মজুদ করে আসছে। তবে সীমান্তবর্তী এলাকায় বিজিবির কঠোর নজরদারি, অনুন্নত যোগাযোগব্যবস্থা এবং স্থানীয় অসাধু চক্রের অন্তর্দ্বন্দ্বের কারণে তারা মজুদ করা পাথর দেশের বিভিন্ন স্থানে পাচার করতে ব্যর্থ হয়। ১৯ আগস্ট বেলা ১১টায় ৪৮ বিজিবির অধিনায়ক কর্নেল মো. নাজমুল হকের নেতৃত্বে উৎমা বিওপির একটি টহলদল আদর্শগ্রামে বিশেষ অভিযান চালায়। 

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এলাকায় প্রায় দুই লাখ ঘনফুট পাথর মজুদ রয়েছে। পরবর্তীতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ইফ্রাহিম ইকবাল চৌধুরীর নেতৃত্বে স্থানীয় প্রশাসন, বিজিবি ও পুলিশের সমন্বয়ে যৌথ বাহিনীর অভিযানের মাধ্যমে উদ্ধার করা পাথরের সঠিক পরিমাপ ও আইনি ব্যবস্থার কার্যক্রম চলমান রয়েছে।

এই সম্পর্কিত আরো

ফেসবুক পোস্ট ঘিরে শান্তিগঞ্জে সংঘর্ষ: আহত ১০, দোকান-বাড়ি ভাঙচুর ও আটক ৭

ঈদের ছুটিতে সাদা পাথরে মাতোয়ারা এবার হাজার হাজার পর্যটক

কুলাউড়ায় ডা: শফিকুর রহমান সরকারের কণ্ঠে শুনতে চাই বাংলাদেশে চাঁদাবাজি ও মানুষের উপর জুলুম হবে না

ঈদের ছুটি শেষ তবুও থামছে না ঢল, পর্যটকে উপচে পড়ছে সিলেটের পর্যটনকেন্দ্র

অস্ট্রেলিয়ার পার্লামেন্টে তারেক রহমানকে ‌অভিনন্দন জানিয়ে প্রস্তাব উত্থাপন

মালিক সমিতির পেট্রোল পাম্প চালু রাখতে পুলিশ-প্রশাসনের সহায়তার আহ্বান

দেশে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক আছে: বিদ্যুৎমন্ত্রী

ফিলিং স্টেশন মালিকদের জন্য সতর্কবার্তা

এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর সামনে কঠিন সময়, তেল ও জিনিসপত্রের দাম বেড়ে যাবে

ঈদের ছুটি শেষে ব্যাংক-অফিস-আদালত খুলছে মঙ্গলবার