মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
শান্তিগঞ্জে নৃশংস হামলা; প্রাণ বাঁচাতে পুকুরে ঝাঁপ যুবকের স্বাধীনতা দিবস উপলক্ষে জামায়াতের দুই দিনের কর্মসূচি হাবিবুল বাশার প্রধান নির্বাচক, প্যানেলে নতুন মুখ নাঈম-নাদিফ ‘ট্রাম্প, আপনাকে বরখাস্ত করা হলো!’ ভারতে জ্বালানি পরিস্থিতি ‘উদ্বেগজনক’: লোকসভায় মোদি মার্কিন ও ইসরাইলি ঘাঁটিতে ৭৬ ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা: আইআরজিসি ইরান-যুক্তরাষ্ট্র সংকটে মধ্যস্থতায় তুরস্ক-মিসর-পাকিস্তান ইরানে ‘বড় পরিসরে’ নতুন বিমান হামলার দাবি ইসরাইলের বিভ্রান্তিকর তথ্যে কান না দেওয়ার আহ্বান - হাসপাতালে অভিযান মঙ্গলবার থেকে, হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সন্দেহ কেন, কী বলছে সরকার?
advertisement
সিলেট বিভাগ

জাফলংয়ে পাথর লুটের ঘটনায় মামলা, দেড়শ’ আসামির কারো নাম নেই

সিলেটের গোয়াইনঘাট উপজেলার পর্যটন আকর্ষনীয় স্থান জাফলংয়ে পাথর লুটপাটের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় দেড়শ’ জনকে আসামি করা হলেও কারো নাম উল্লেখ করা হয়নি। সবাই অজ্ঞতনামা।

সোমবার (১৮ আগস্ট) রাতে ইউনিয়ন ভূমি কর্মকর্তা মোনায়েম হোসেন বাদি হয়ে গোয়াইনঘাট থানায় মামলাটি দায়ের করেন বলে জানিয়েছেন গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমদ।

মামলায় কারো নামোল্লেখ না করে অজ্ঞাতনামা ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়েছে বলে জানান ওসি তোফায়েল।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, গত ৭, ৮ ও ৯ আগস্ট গভীর রাত ১টা থেকে ৪টা পর্যন্ত বৃষ্টির মধ্যে জাফলংয়ের ইসিএভুক্ত এলাকা থেকে অন্তত ৪০ হাজার ঘনফুট পাথর লুটপাট হয়েছে।

তবে এখন পর্যন্ত এ মামলায় কাউকে গ্রেপ্তার করা হয়নি বলে জানিয়েছেন ওসি তোফায়েল।

এরআগে সাদাপাথর লুটের ঘটনায় গত সপ্তাহে খনিজ সম্পদ ব্যুরোর পক্ষ থেকে করা মামলায়ও কারো নাম উল্লেখ না করে প্রায় ২ হাজার জনকে আসামি করা হয়।

জানা যায়, গত বছরের ৫ আগস্ট থেকে এখন পর্যন্ত জাফলংয়ের প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) এলাকায় প্রকাশ্যে বালু-পাথর লুটের ঘটনা ঘটে। লুটের সাথে জড়িতদের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরে মামলা হলেও অদৃশ্য কারণে সেই মামলা এখন পর্যন্ত আলোর মুখ দেখেনি।

বিএনপি নেতা জাফলংয়ের শাহ আলম স্বপন ও রফিকুল ইসলাম শাহপরান পাথর লুটের সাথে অভিযুক্ত থাকায় তাদেরকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

জাফলং পাথরে বালু, লুটপাটে জাফলংয়ের শাহ আলম স্বপন ও রফিকুল ইসলাম শাহপরান সিন্ডিকেটের মধ্য লুটপাটের বাটোরা নিয়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে কয়েকবার। তার পরেও থেমে নেই লুট পাট। প্রতিদিনের লুটপাটের লাখ লাখ টাকা পকেটস্থ হয়েছে ওই নেতাদের।

সাদা পাথর ও জাফলং ক্ষতবিক্ষত হওয়ার পর গোটা দেশের পর্যটক মহলে যখন হতাশা এবং ক্ষোভ, ঠিক তখনই বুধবার গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী জানান, পাথর উদ্ধারে অভিযান অব্যাহত রেখেছি, এখন পর্যন্ত আমরা সাড়ে আট হাজার ঘন ফুট পাথর জব্দ করে জাফলং পর্যটন স্পটে প্রতিস্থাপন করতে সক্ষম হয়েছি।

এই সম্পর্কিত আরো

শান্তিগঞ্জে নৃশংস হামলা; প্রাণ বাঁচাতে পুকুরে ঝাঁপ যুবকের

স্বাধীনতা দিবস উপলক্ষে জামায়াতের দুই দিনের কর্মসূচি

হাবিবুল বাশার প্রধান নির্বাচক, প্যানেলে নতুন মুখ নাঈম-নাদিফ

‘ট্রাম্প, আপনাকে বরখাস্ত করা হলো!’

ভারতে জ্বালানি পরিস্থিতি ‘উদ্বেগজনক’: লোকসভায় মোদি

মার্কিন ও ইসরাইলি ঘাঁটিতে ৭৬ ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা: আইআরজিসি

ইরান-যুক্তরাষ্ট্র সংকটে মধ্যস্থতায় তুরস্ক-মিসর-পাকিস্তান

ইরানে ‘বড় পরিসরে’ নতুন বিমান হামলার দাবি ইসরাইলের

বিভ্রান্তিকর তথ্যে কান না দেওয়ার আহ্বান হাসপাতালে অভিযান মঙ্গলবার থেকে, হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সন্দেহ কেন, কী বলছে সরকার?