মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
শান্তিগঞ্জে নৃশংস হামলা; প্রাণ বাঁচাতে পুকুরে ঝাঁপ যুবকের স্বাধীনতা দিবস উপলক্ষে জামায়াতের দুই দিনের কর্মসূচি হাবিবুল বাশার প্রধান নির্বাচক, প্যানেলে নতুন মুখ নাঈম-নাদিফ ‘ট্রাম্প, আপনাকে বরখাস্ত করা হলো!’ ভারতে জ্বালানি পরিস্থিতি ‘উদ্বেগজনক’: লোকসভায় মোদি মার্কিন ও ইসরাইলি ঘাঁটিতে ৭৬ ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা: আইআরজিসি ইরান-যুক্তরাষ্ট্র সংকটে মধ্যস্থতায় তুরস্ক-মিসর-পাকিস্তান ইরানে ‘বড় পরিসরে’ নতুন বিমান হামলার দাবি ইসরাইলের বিভ্রান্তিকর তথ্যে কান না দেওয়ার আহ্বান - হাসপাতালে অভিযান মঙ্গলবার থেকে, হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সন্দেহ কেন, কী বলছে সরকার?
advertisement
সিলেট বিভাগ

বিয়ানীবাজারে মাটিচাপা দেয়া আগ্নেয়াস্ত্র উদ্ধার, মালিকের সন্ধানে তদন্ত শুরু

সিলেটের বিয়ানীবাজার পৌরশহরের সুপাতলা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে র‌্যাব। রোববার (১৭ আগস্ট) দিনগত মধ্যরাতে স্থানীয় দত্ত বাড়ির পার্শ্ববর্তী জমি থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় মাটির নিচে চাপা দেয়া দেশীয় তৈরির মরিচা পড়া দু-নলা বন্দুকটি উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, উদ্ধারকৃত অস্ত্রটির দৈর্ঘ্য বাটসহ প্রায় ২১ ইঞ্চি। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এটি উদ্ধার করা হয়েছে।

স্থানীয় প্রশাসনের কাছে বিয়ানীবাজারে অবৈধ অস্ত্রের উপস্থিতি নিয়ে দীর্ঘদিন ধরেই তথ্য রয়েছে। এর ভিত্তিতে যেকোনো সময় বৃহৎ পরিসরে অস্ত্র উদ্ধারে অভিযান পরিচালনা করা হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। তবে এর আগেই একটি আগ্নেয়াস্ত্র উদ্ধারকে গুরুত্ব সহকারে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী। অস্ত্রটি কার, কিংবা পূর্বে কোনো অপরাধে ব্যবহৃত হয়েছিল কি-না—তা খতিয়ে দেখা হচ্ছে।

স্থানীয় সূত্র জানিয়েছে, উদ্ধার হওয়া অস্ত্রটি সম্ভবত কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহারের জন্য এখানে লুকিয়ে রাখা হয়েছিল। তবে কারা এটি মাটিচাপা দিয়ে রেখেছিল, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

বিয়ানীবাজার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ছবেদ আলী জানান, আগ্নেয়াস্ত্র উদ্ধারের পর জিডি মূলে এটি থানায় হস্তান্তর করেছে র‌্যাব-৯।

এ ঘটনায় বিয়ানীবাজার এলাকার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

এই সম্পর্কিত আরো

শান্তিগঞ্জে নৃশংস হামলা; প্রাণ বাঁচাতে পুকুরে ঝাঁপ যুবকের

স্বাধীনতা দিবস উপলক্ষে জামায়াতের দুই দিনের কর্মসূচি

হাবিবুল বাশার প্রধান নির্বাচক, প্যানেলে নতুন মুখ নাঈম-নাদিফ

‘ট্রাম্প, আপনাকে বরখাস্ত করা হলো!’

ভারতে জ্বালানি পরিস্থিতি ‘উদ্বেগজনক’: লোকসভায় মোদি

মার্কিন ও ইসরাইলি ঘাঁটিতে ৭৬ ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা: আইআরজিসি

ইরান-যুক্তরাষ্ট্র সংকটে মধ্যস্থতায় তুরস্ক-মিসর-পাকিস্তান

ইরানে ‘বড় পরিসরে’ নতুন বিমান হামলার দাবি ইসরাইলের

বিভ্রান্তিকর তথ্যে কান না দেওয়ার আহ্বান হাসপাতালে অভিযান মঙ্গলবার থেকে, হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সন্দেহ কেন, কী বলছে সরকার?