মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
শান্তিগঞ্জে নৃশংস হামলা; প্রাণ বাঁচাতে পুকুরে ঝাঁপ যুবকের স্বাধীনতা দিবস উপলক্ষে জামায়াতের দুই দিনের কর্মসূচি হাবিবুল বাশার প্রধান নির্বাচক, প্যানেলে নতুন মুখ নাঈম-নাদিফ ‘ট্রাম্প, আপনাকে বরখাস্ত করা হলো!’ ভারতে জ্বালানি পরিস্থিতি ‘উদ্বেগজনক’: লোকসভায় মোদি মার্কিন ও ইসরাইলি ঘাঁটিতে ৭৬ ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা: আইআরজিসি ইরান-যুক্তরাষ্ট্র সংকটে মধ্যস্থতায় তুরস্ক-মিসর-পাকিস্তান ইরানে ‘বড় পরিসরে’ নতুন বিমান হামলার দাবি ইসরাইলের বিভ্রান্তিকর তথ্যে কান না দেওয়ার আহ্বান - হাসপাতালে অভিযান মঙ্গলবার থেকে, হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সন্দেহ কেন, কী বলছে সরকার?
advertisement
সিলেট বিভাগ

জামালগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহে র‍্যালি ও আলোচনা সভা

অভয়াশ্রম গড়ে তুলি,দেশি মাছে দেশ ভরি এ প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন, র‍্যালি, মাছের পোণা অবমুক্তকরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে মঙ্গলবার  (১৮ আগস্ট) উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুশফিকীন নূর।

উপজেলা মৎস্য কর্মকর্তা কামরুল ইসলামের সঞ্চালায় বক্তব্য রাখেন সাবেক উপসচিব মোঃ রইছ উদ্দিন। যুব উন্নয়ন কর্মকর্তা শেখ মোঃ আজগার আলী, শিক্ষা কর্মকর্তা পিযুষ কান্তি মজুমদার, কৃষি কর্মকর্তা সুমন কুমার সাহা, নির্বাচন অফিসার আব্দুস সালাম, আনসার ভিডিপির কর্মকর্তা জাহাঙ্গীর, আমজাদ হোসেন শিক্ষক,  মৎসজীবি মহিবুর রহমান প্রমুখ।

সভায় বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, মৎসজীবী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। 

আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশের প্রাণ ও প্রকৃতির সঙ্গে মাছের সম্পর্ক অঙ্গাঙ্গিভাবে জড়িত। পুষ্টি, কর্মসংস্থান ও অর্থনৈতিক উন্নয়নে মৎস্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তাঁরা জানান, একসময় বিল-হাওর ও নদী-খালে প্রচুর দেশি মাছ পাওয়া যেত, কিন্তু অবৈধ জাল ব্যবহার, অতিরিক্ত মাছ ধরা ও জলাশয় ভরাটের কারণে দেশি প্রজাতি হুমকির মুখে পড়েছে। এ পরিস্থিতি মোকাবিলায় অভয়াশ্রম সৃষ্টি, সঠিক সময়ে মাছ ধরা বন্ধ রাখা ও উন্নত পদ্ধতিতে মাছ চাষের বিকল্প নেই।

বক্তারা আরো বলেন, সরকার মাছের উৎপাদন বৃদ্ধিতে প্রশিক্ষণ, প্রণোদনা ও পোনা সরবরাহ করছে। সবাই সচেতন হলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য সমৃদ্ধ মাছের ভান্ডার নিশ্চিত করা সম্ভব হবে।

এই সম্পর্কিত আরো

শান্তিগঞ্জে নৃশংস হামলা; প্রাণ বাঁচাতে পুকুরে ঝাঁপ যুবকের

স্বাধীনতা দিবস উপলক্ষে জামায়াতের দুই দিনের কর্মসূচি

হাবিবুল বাশার প্রধান নির্বাচক, প্যানেলে নতুন মুখ নাঈম-নাদিফ

‘ট্রাম্প, আপনাকে বরখাস্ত করা হলো!’

ভারতে জ্বালানি পরিস্থিতি ‘উদ্বেগজনক’: লোকসভায় মোদি

মার্কিন ও ইসরাইলি ঘাঁটিতে ৭৬ ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা: আইআরজিসি

ইরান-যুক্তরাষ্ট্র সংকটে মধ্যস্থতায় তুরস্ক-মিসর-পাকিস্তান

ইরানে ‘বড় পরিসরে’ নতুন বিমান হামলার দাবি ইসরাইলের

বিভ্রান্তিকর তথ্যে কান না দেওয়ার আহ্বান হাসপাতালে অভিযান মঙ্গলবার থেকে, হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সন্দেহ কেন, কী বলছে সরকার?