মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
শান্তিগঞ্জে নৃশংস হামলা; প্রাণ বাঁচাতে পুকুরে ঝাঁপ যুবকের স্বাধীনতা দিবস উপলক্ষে জামায়াতের দুই দিনের কর্মসূচি হাবিবুল বাশার প্রধান নির্বাচক, প্যানেলে নতুন মুখ নাঈম-নাদিফ ‘ট্রাম্প, আপনাকে বরখাস্ত করা হলো!’ ভারতে জ্বালানি পরিস্থিতি ‘উদ্বেগজনক’: লোকসভায় মোদি মার্কিন ও ইসরাইলি ঘাঁটিতে ৭৬ ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা: আইআরজিসি ইরান-যুক্তরাষ্ট্র সংকটে মধ্যস্থতায় তুরস্ক-মিসর-পাকিস্তান ইরানে ‘বড় পরিসরে’ নতুন বিমান হামলার দাবি ইসরাইলের বিভ্রান্তিকর তথ্যে কান না দেওয়ার আহ্বান - হাসপাতালে অভিযান মঙ্গলবার থেকে, হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সন্দেহ কেন, কী বলছে সরকার?
advertisement
সিলেট বিভাগ

হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে দুদকের অভিযান

হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

রোববার (১৭ আগস্ট) সকাল সাড়ে ১২টায় দুদক হবিগঞ্জ কার্যালয়ের উপ-পরিচালক মো. এরশাদ মিয়ার নেতৃত্বে একটি টিম হাসপাতাল পরিদর্শন করে।

উপ-পরিচালক মো. এরশাদ মিয়া জানান, হাসপাতালের অব্যবস্থাপনা, পরিস্কার পরিচ্ছন্নতা ও খাবারের মান নিয়ে অভিযোগ পেয়েছে দুদক। এ অভিযোগের ভিত্তিতে হাসপাতাল চত্বর ঘুরে পুরো পরিস্থিতি খতিয়ে দেখা হয়েছে।

অভিযানের সময় খাবারের অন্যান্য আইটেম ঠিকঠাক পাওয়া গেলেও সকালের নাস্তার পাওরুটিতে কোনো লঘু (অতিরিক্ত বা অননুমোদিত বস্তু) পাওয়া যায়নি। 

এ বিষয়ে প্রাথমিকভাবে হাসপাতাল কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে। তারা জানান, দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এরশাদ মিয়া আরও বলেন, হাসপাতালের পরিচ্ছন্নতা মোটামুটি ঠিকঠাক থাকলেও মনে হচ্ছে, দুদকের আগমনের খবর পেয়ে আগে থেকেই পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়েছে। তিনি বলেন, ২৫০ শয্যার হাসপাতালে রোববার ৫শ’র বেশি রোগী ভর্তি থাকায় কিছু ক্ষেত্রে অব্যবস্থাপনার চিত্র দেখা গেছে। তবে হাসপাতালের আরএমও জানিয়েছেন, ডাক্তার ও নার্সসহ জনবল সংকটের কারণে এমন পরিস্থিতি তৈরি হচ্ছে।

উপ-পরিচালক আরও জানান, এসব বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হবে এবং শিগগিরই পুনরায় পূর্বঘোষণা ছাড়াই অভিযান চালানো হবে।

হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের তত্বাবধায়ক ডা. মোহাম্মদ আমিনুল হক সরকার বলেন, “আমরা আমাদের সাধ্যমতো পরিচ্ছন্নতা বজায় রাখার চেষ্টা করছি। তবে ব্যবহারকারীদেরও সচেতন হতে হবে। পর্যাপ্ত জনবল থাকলে সংকট দূর করা সম্ভব হবে।”

এই সম্পর্কিত আরো

শান্তিগঞ্জে নৃশংস হামলা; প্রাণ বাঁচাতে পুকুরে ঝাঁপ যুবকের

স্বাধীনতা দিবস উপলক্ষে জামায়াতের দুই দিনের কর্মসূচি

হাবিবুল বাশার প্রধান নির্বাচক, প্যানেলে নতুন মুখ নাঈম-নাদিফ

‘ট্রাম্প, আপনাকে বরখাস্ত করা হলো!’

ভারতে জ্বালানি পরিস্থিতি ‘উদ্বেগজনক’: লোকসভায় মোদি

মার্কিন ও ইসরাইলি ঘাঁটিতে ৭৬ ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা: আইআরজিসি

ইরান-যুক্তরাষ্ট্র সংকটে মধ্যস্থতায় তুরস্ক-মিসর-পাকিস্তান

ইরানে ‘বড় পরিসরে’ নতুন বিমান হামলার দাবি ইসরাইলের

বিভ্রান্তিকর তথ্যে কান না দেওয়ার আহ্বান হাসপাতালে অভিযান মঙ্গলবার থেকে, হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সন্দেহ কেন, কী বলছে সরকার?