মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
শান্তিগঞ্জে নৃশংস হামলা; প্রাণ বাঁচাতে পুকুরে ঝাঁপ যুবকের স্বাধীনতা দিবস উপলক্ষে জামায়াতের দুই দিনের কর্মসূচি হাবিবুল বাশার প্রধান নির্বাচক, প্যানেলে নতুন মুখ নাঈম-নাদিফ ‘ট্রাম্প, আপনাকে বরখাস্ত করা হলো!’ ভারতে জ্বালানি পরিস্থিতি ‘উদ্বেগজনক’: লোকসভায় মোদি মার্কিন ও ইসরাইলি ঘাঁটিতে ৭৬ ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা: আইআরজিসি ইরান-যুক্তরাষ্ট্র সংকটে মধ্যস্থতায় তুরস্ক-মিসর-পাকিস্তান ইরানে ‘বড় পরিসরে’ নতুন বিমান হামলার দাবি ইসরাইলের বিভ্রান্তিকর তথ্যে কান না দেওয়ার আহ্বান - হাসপাতালে অভিযান মঙ্গলবার থেকে, হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সন্দেহ কেন, কী বলছে সরকার?
advertisement
সিলেট বিভাগ

ভারতে সুনামগঞ্জের যুবককে পিটিয়ে সীমান্তে ছেড়ে গেলো বিএসএফ

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সীমান্তে সোহেল মিয়া (২৫) নামে এক বাংলাদেশী যুবক বালু উত্তোলন করতে গিয়ে ভারতে প্রবেশ করলে মারধর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

শনিবার (১৬ আগস্ট) সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধীনস্থ সোনালী চেলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকা উপজেলার নরসিংপুর ইউপির চেলা নদীর সীমান্ত (১২৪১/১০ পিলার) এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চেলা নদীতে বালু উত্তোলন করতে গিয়ে নৌকা নিয়ে ভারতের অভ্যন্তরে চলে যান বাংলাদেশী কয়েকটি যুবক।

এতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী পাথরঘাটা বিএসএফ টহল দল কর্তৃক অভিযান পরিচালনা করে বাংলাদেশী দু’জন যুবককে ধরে নিয়ে যায়। এ সময় একজন যুবক পালিয়ে চলে আসে।

পরে আটক হওয়া সোহেল নামে এক যুবককে বেধড়ক মারধর করে রাত সাড়ে ৮টার দিকে সীমান্তে ছেড়ে দেয়।

আহত সোহেল মিয়া সুনামগঞ্জ সদর থানার খাইল্লাজুড়ি এলাকার হাবিবুর রহমানের ছেলে।

পরে আহত যুবককে উদ্ধার করে চিকিৎসার জন্য সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেয়া হয়েছে।

এ ব্যাপারে জানতে চেয়ে দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ জাহিদুল হাসানকে ফোন দিলে তিনি জানান, আমরা বিশ্বস্ত সূত্রে একটি খবর পেয়েছি সোনালী চেলা নদীর ওই পাশে বালু উত্তোলন করতে এক শ্রমিক হয়তো ঢুকে পড়েছিল। বিএসএফ তাকে ধমক দেয়ার পর সে বিএসএফের প্রতি একটু রাগান্বিত হলে তাকে বেত্রাঘাত করা হয়েছে, কিন্তু পরে বিএসএফ তাকে ছেড়ে দিয়েছে।

এই সম্পর্কিত আরো

শান্তিগঞ্জে নৃশংস হামলা; প্রাণ বাঁচাতে পুকুরে ঝাঁপ যুবকের

স্বাধীনতা দিবস উপলক্ষে জামায়াতের দুই দিনের কর্মসূচি

হাবিবুল বাশার প্রধান নির্বাচক, প্যানেলে নতুন মুখ নাঈম-নাদিফ

‘ট্রাম্প, আপনাকে বরখাস্ত করা হলো!’

ভারতে জ্বালানি পরিস্থিতি ‘উদ্বেগজনক’: লোকসভায় মোদি

মার্কিন ও ইসরাইলি ঘাঁটিতে ৭৬ ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা: আইআরজিসি

ইরান-যুক্তরাষ্ট্র সংকটে মধ্যস্থতায় তুরস্ক-মিসর-পাকিস্তান

ইরানে ‘বড় পরিসরে’ নতুন বিমান হামলার দাবি ইসরাইলের

বিভ্রান্তিকর তথ্যে কান না দেওয়ার আহ্বান হাসপাতালে অভিযান মঙ্গলবার থেকে, হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সন্দেহ কেন, কী বলছে সরকার?