মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
শান্তিগঞ্জে নৃশংস হামলা; প্রাণ বাঁচাতে পুকুরে ঝাঁপ যুবকের স্বাধীনতা দিবস উপলক্ষে জামায়াতের দুই দিনের কর্মসূচি হাবিবুল বাশার প্রধান নির্বাচক, প্যানেলে নতুন মুখ নাঈম-নাদিফ ‘ট্রাম্প, আপনাকে বরখাস্ত করা হলো!’ ভারতে জ্বালানি পরিস্থিতি ‘উদ্বেগজনক’: লোকসভায় মোদি মার্কিন ও ইসরাইলি ঘাঁটিতে ৭৬ ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা: আইআরজিসি ইরান-যুক্তরাষ্ট্র সংকটে মধ্যস্থতায় তুরস্ক-মিসর-পাকিস্তান ইরানে ‘বড় পরিসরে’ নতুন বিমান হামলার দাবি ইসরাইলের বিভ্রান্তিকর তথ্যে কান না দেওয়ার আহ্বান - হাসপাতালে অভিযান মঙ্গলবার থেকে, হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সন্দেহ কেন, কী বলছে সরকার?
advertisement
সিলেট বিভাগ

দোয়ারাবাজারে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ২ আহত ৫

সুনামগঞ্জের দোয়ারাবাজারে ফুটবল খেলাকে কেন্দ্র করে দু'পক্ষের দু'দফা সংঘর্ষে আব্দুল মতিন (৫০) ও আকবর হোসেন (৪২) নামে দু'জন নিহত হয়েছেন।

এ ঘটনায় আহত হয়েছেন অন্তত পাঁচজন। নিহত আব্দুল মতিন উপজেলার লক্ষীপুর ইউনিয়নের জিরাগাঁও নিবাসী বীরাঙ্গনা মরহুমা কাকন বিবির মেয়ে সখিনা বিবির স্বামী এবং নিহত আকবর আলী একই ইউনিয়নের লক্ষীপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে।  

‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে আব্দুল মতিন ও আকবরের সমর্থকদের মধ্যে স্থানীয় লক্ষীপুর মাঠে ফুটবল খেলা চলছিল। খেলার এক পর্যায়ে আব্দুল মতিনের ছেলে কিবরিয়া ও আকবর হোসেনের ছেলে একরাম হোসেনের মধ্যে বাকবিতণ্ডা সৃষ্টি হয়। খেলা শেষে ক্ষিপ্ত আব্দুল মতিন বাকবিতন্ডার কারণ জানতে আকবরের বাড়িতে উপস্থিত হন। এসময় কোনো কিছু বুঝে ওঠার আগেই আকবরের লোকজনের বেদড়ক মারপিটে আব্দুল মতিন ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় নিহত মতিনের পক্ষের লোকজন স্থানীয় পশ্চিম বাংলাবাজারে অবস্থানরত আকবর ও তার সহযোগীদের উপর অতর্কিত হামলা চালায়। ওই হামলায় গুরুতর আহত আকবরকে দোয়ারাবাজার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।দু'দফা সংঘর্ষে আরও অন্তত পাঁচজন আহত হয়েছেন।   

‎দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ফুটবল খেলাকে কেন্দ্র করে দু'দফা সংঘর্ষে দু'পক্ষের দু'জন নিহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলছে।

এই সম্পর্কিত আরো

শান্তিগঞ্জে নৃশংস হামলা; প্রাণ বাঁচাতে পুকুরে ঝাঁপ যুবকের

স্বাধীনতা দিবস উপলক্ষে জামায়াতের দুই দিনের কর্মসূচি

হাবিবুল বাশার প্রধান নির্বাচক, প্যানেলে নতুন মুখ নাঈম-নাদিফ

‘ট্রাম্প, আপনাকে বরখাস্ত করা হলো!’

ভারতে জ্বালানি পরিস্থিতি ‘উদ্বেগজনক’: লোকসভায় মোদি

মার্কিন ও ইসরাইলি ঘাঁটিতে ৭৬ ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা: আইআরজিসি

ইরান-যুক্তরাষ্ট্র সংকটে মধ্যস্থতায় তুরস্ক-মিসর-পাকিস্তান

ইরানে ‘বড় পরিসরে’ নতুন বিমান হামলার দাবি ইসরাইলের

বিভ্রান্তিকর তথ্যে কান না দেওয়ার আহ্বান হাসপাতালে অভিযান মঙ্গলবার থেকে, হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সন্দেহ কেন, কী বলছে সরকার?