মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
শান্তিগঞ্জে নৃশংস হামলা; প্রাণ বাঁচাতে পুকুরে ঝাঁপ যুবকের স্বাধীনতা দিবস উপলক্ষে জামায়াতের দুই দিনের কর্মসূচি হাবিবুল বাশার প্রধান নির্বাচক, প্যানেলে নতুন মুখ নাঈম-নাদিফ ‘ট্রাম্প, আপনাকে বরখাস্ত করা হলো!’ ভারতে জ্বালানি পরিস্থিতি ‘উদ্বেগজনক’: লোকসভায় মোদি মার্কিন ও ইসরাইলি ঘাঁটিতে ৭৬ ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা: আইআরজিসি ইরান-যুক্তরাষ্ট্র সংকটে মধ্যস্থতায় তুরস্ক-মিসর-পাকিস্তান ইরানে ‘বড় পরিসরে’ নতুন বিমান হামলার দাবি ইসরাইলের বিভ্রান্তিকর তথ্যে কান না দেওয়ার আহ্বান - হাসপাতালে অভিযান মঙ্গলবার থেকে, হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সন্দেহ কেন, কী বলছে সরকার?
advertisement
সিলেট বিভাগ

সিলেটে খালে ভাসছিলো ‘ভারতীয় নাগরিকের’ লাশ

সিলেটের বালাগঞ্জে কুশিয়ারা নদীর সঙ্গে সংযুক্ত একটি খাল থেকে মস্তকবিহীন এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। লাশের পরনে থাকা প্যান্টের পকেটে ভারতের জাতীয় পরিচয়পত্র মিলেছে।

বৃহস্পতিবার বিকালে উপজেলার পূর্ব পৈলনপুর ইউনিয়নের রশিদপুর এলাকা থেকে ৪৫ বছর বয়সী অর্ধগলিত ওই মরদেহ উদ্ধার করা হয়। ভারতীয় জাতীয় পরিচয়পত্রে তার নাম উল্লেখ করা হয়েছে গৌরাঙ্গ ঘোষ। যুবকের শরীরে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। লাশটি অনেকটাই বিকৃত হয়ে গেছে।

বালাগঞ্জ থানার অফিসার ইন-চার্জ মো. ফরিদ উদ্দিন ভূইয়া জানান, মৃতদেহটি ময়না তদন্তের জন্য সন্ধ্যায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

স্থানীয়দের বরাতে পুলিশ বলছে, ওই খালে লাশটি ভাসতে দেখে স্থানীয়রা বালাগঞ্জ থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পানিতে ভাসমান মস্তকবিহীন অর্ধগলিত লাশটি উদ্ধার করে। লাশের পরনে থাকা প্যান্টের পকেটে একটি মোবাইল ফোন, একজোড়া চাবি এবং একটি মানিব্যাগ পাওয়া যায়। মানিব্যাগে ভারতের জাতীয় পরিচয়পত্র, ভারতীয় কিছু টাকা এবং কিছু ছবি পাওয়া যায়। এতে ধারণা করা হচ্ছে লাশটি ভারতীয় নাগরিকের হতে পারে। ১০/১২ দিন আগে তার মৃত্যু হয়েছে।

এই সম্পর্কিত আরো

শান্তিগঞ্জে নৃশংস হামলা; প্রাণ বাঁচাতে পুকুরে ঝাঁপ যুবকের

স্বাধীনতা দিবস উপলক্ষে জামায়াতের দুই দিনের কর্মসূচি

হাবিবুল বাশার প্রধান নির্বাচক, প্যানেলে নতুন মুখ নাঈম-নাদিফ

‘ট্রাম্প, আপনাকে বরখাস্ত করা হলো!’

ভারতে জ্বালানি পরিস্থিতি ‘উদ্বেগজনক’: লোকসভায় মোদি

মার্কিন ও ইসরাইলি ঘাঁটিতে ৭৬ ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা: আইআরজিসি

ইরান-যুক্তরাষ্ট্র সংকটে মধ্যস্থতায় তুরস্ক-মিসর-পাকিস্তান

ইরানে ‘বড় পরিসরে’ নতুন বিমান হামলার দাবি ইসরাইলের

বিভ্রান্তিকর তথ্যে কান না দেওয়ার আহ্বান হাসপাতালে অভিযান মঙ্গলবার থেকে, হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সন্দেহ কেন, কী বলছে সরকার?