মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
শান্তিগঞ্জে নৃশংস হামলা; প্রাণ বাঁচাতে পুকুরে ঝাঁপ যুবকের স্বাধীনতা দিবস উপলক্ষে জামায়াতের দুই দিনের কর্মসূচি হাবিবুল বাশার প্রধান নির্বাচক, প্যানেলে নতুন মুখ নাঈম-নাদিফ ‘ট্রাম্প, আপনাকে বরখাস্ত করা হলো!’ ভারতে জ্বালানি পরিস্থিতি ‘উদ্বেগজনক’: লোকসভায় মোদি মার্কিন ও ইসরাইলি ঘাঁটিতে ৭৬ ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা: আইআরজিসি ইরান-যুক্তরাষ্ট্র সংকটে মধ্যস্থতায় তুরস্ক-মিসর-পাকিস্তান ইরানে ‘বড় পরিসরে’ নতুন বিমান হামলার দাবি ইসরাইলের বিভ্রান্তিকর তথ্যে কান না দেওয়ার আহ্বান - হাসপাতালে অভিযান মঙ্গলবার থেকে, হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সন্দেহ কেন, কী বলছে সরকার?
advertisement
সিলেট বিভাগ

কুলাউড়ায় আন্ত:জেলা গরুচোর চক্রের মূলহোতা গ্রেপ্তার

মৌলভীবাজারের কুলাউড়ায় পুলিশের অভিযানে আন্ত:জেলা গরুচোর চক্রের অন্যতম মূলহোতা ও একাধিক মামলার আসামি মো. আব্দুল মুকিত ওরফে কিবরিয়া হান্নান(৩১) কে গ্রেপ্তার করা হয়েছে। 

বুধবার (১৪ আগস্ট) দিবাগত রাতে পুলিশের অভিযানে শ্রীমঙ্গল উপজেলার রামনগর এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মুকিত ওই উপজেলার রামনগর গ্রামের আব্দুল মালেক কালা মিয়ার ছেলে। 

থানা সূত্রে জানা যায়, গত ২২ জুলাই রাতে উপজেলার টিলাগাঁও ইউনিয়নের পাল্লাকান্দি গ্রামে মো. আলমাস মিয়া ও ফিরোজ আলীদের বাড়ি থেকে ৪টি গরু চুরি হয়। পালানোর সময় চোরেরা হিংগাজিয়া এলাকায় চোরাই গরু ও একটি পিকআপ ফেলে পালিয়ে যায়। পরে পুলিশ পিকআপসহ গরুগুলো উদ্ধার করে। এ ঘটনায় গরুর মালিক বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে কুলাউড়া থানায় মামলা দায়ের করেন। 

চোরচক্রকে ধরতে কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আজমল হোসেনের নির্দেশনায় ওসি মো. ওমর ফারুক এবং মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই হাবিবের নেতৃত্বে পুলিশের একটি দল বুধবার দিবাগত রাতে রামনগর এলাকায় অভিযান চালিয়ে মুকিতকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে।

কুলাউড়া থানার ওসি মো. ওমর ফারুক জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে চুরি ও ডাকাতিসহ বিভিন্ন থানায় মোট ৬টি মামলা রয়েছে। চোর চক্রের অন্য সদস্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

এই সম্পর্কিত আরো

শান্তিগঞ্জে নৃশংস হামলা; প্রাণ বাঁচাতে পুকুরে ঝাঁপ যুবকের

স্বাধীনতা দিবস উপলক্ষে জামায়াতের দুই দিনের কর্মসূচি

হাবিবুল বাশার প্রধান নির্বাচক, প্যানেলে নতুন মুখ নাঈম-নাদিফ

‘ট্রাম্প, আপনাকে বরখাস্ত করা হলো!’

ভারতে জ্বালানি পরিস্থিতি ‘উদ্বেগজনক’: লোকসভায় মোদি

মার্কিন ও ইসরাইলি ঘাঁটিতে ৭৬ ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা: আইআরজিসি

ইরান-যুক্তরাষ্ট্র সংকটে মধ্যস্থতায় তুরস্ক-মিসর-পাকিস্তান

ইরানে ‘বড় পরিসরে’ নতুন বিমান হামলার দাবি ইসরাইলের

বিভ্রান্তিকর তথ্যে কান না দেওয়ার আহ্বান হাসপাতালে অভিযান মঙ্গলবার থেকে, হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সন্দেহ কেন, কী বলছে সরকার?