মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
শান্তিগঞ্জে নৃশংস হামলা; প্রাণ বাঁচাতে পুকুরে ঝাঁপ যুবকের স্বাধীনতা দিবস উপলক্ষে জামায়াতের দুই দিনের কর্মসূচি হাবিবুল বাশার প্রধান নির্বাচক, প্যানেলে নতুন মুখ নাঈম-নাদিফ ‘ট্রাম্প, আপনাকে বরখাস্ত করা হলো!’ ভারতে জ্বালানি পরিস্থিতি ‘উদ্বেগজনক’: লোকসভায় মোদি মার্কিন ও ইসরাইলি ঘাঁটিতে ৭৬ ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা: আইআরজিসি ইরান-যুক্তরাষ্ট্র সংকটে মধ্যস্থতায় তুরস্ক-মিসর-পাকিস্তান ইরানে ‘বড় পরিসরে’ নতুন বিমান হামলার দাবি ইসরাইলের বিভ্রান্তিকর তথ্যে কান না দেওয়ার আহ্বান - হাসপাতালে অভিযান মঙ্গলবার থেকে, হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সন্দেহ কেন, কী বলছে সরকার?
advertisement
সিলেট বিভাগ

ছাতক থেকে সরানো হলো বিতর্কিত ওসি মুখলেছুর রহমান আকন্দকে

সুনামগঞ্জের ছাতক থেকে সরানো হলো থানার বিতর্কিত ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) মুখলেছুর রহমান আকন্দকে। সুরমার নৌপথে ব্যাপক চাঁদাবাজির অভিযোগে আলোচিত এই ওসিকে হবিগঞ্জে বদলি করা হয়েছে।

১২ আগস্ট পুলিশের সিলেট রেঞ্জের সুনামগঞ্জ জেলার ছাতক থানার এই বিতর্কিত ওসিকে জনস্বার্থে ছাতক থানা থেকে হবিগঞ্জ জেলায় বদলি করা হয়।

এ তথ্য নিশ্চিত করেন সুনামগঞ্জের সিনিয়র এএসপি (ছাতক দোয়ারাবাজার সার্কেল) আব্দুল কাদের। তিনি বৃহস্পতিবার সকালে বলেন, মোখলেছুরকে ১২ আগস্ট ছাতক থেকে হবিগঞ্জ জেলায় বদলি করা হয়।

সিলেট রেঞ্জ বাংলাদেশ পুলিশ সিলেটের ডিআইজি মো. মুশফেকুর রহমানের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ২০২৪ সালের ১৩ ফেব্রুয়ারি ছাতক থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগ দেন মোখলেছুর রহমান আকন্দ।

তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, সুনামগঞ্জ জেলার ছাতকে যোগ দেওয়ার পর থেকে নৌপথে অবৈধভাবে বালু লুটপাট ও টিলা কাটাসহ মাসোহারা, মোটা অঙ্কের ঘুষ বাণিজ্য, সীমান্তে চোরাচালান, সড়ক ও নৌ পথে চাঁদাবাজি নিয়ে ব্যস্ত থাকতেন। এই থানায় যোগদানের পর থেকে টাকা ছাড়া কোনো মামলা রেকর্ড করা হয়নি।

গরু চুরি, গাড়ি চুরি, হামলা, মামলা, গ্রেফতার, আওয়ামী লীগের দোসরের সঙ্গে লিয়াজোঁ করে গ্রেফতারের নামে তিনি লাখ লাখ টাকা হাতিয়ে নেন। এছাড়া নানা বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন ছাতক থানার এই ওসি।

এই সম্পর্কিত আরো

শান্তিগঞ্জে নৃশংস হামলা; প্রাণ বাঁচাতে পুকুরে ঝাঁপ যুবকের

স্বাধীনতা দিবস উপলক্ষে জামায়াতের দুই দিনের কর্মসূচি

হাবিবুল বাশার প্রধান নির্বাচক, প্যানেলে নতুন মুখ নাঈম-নাদিফ

‘ট্রাম্প, আপনাকে বরখাস্ত করা হলো!’

ভারতে জ্বালানি পরিস্থিতি ‘উদ্বেগজনক’: লোকসভায় মোদি

মার্কিন ও ইসরাইলি ঘাঁটিতে ৭৬ ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা: আইআরজিসি

ইরান-যুক্তরাষ্ট্র সংকটে মধ্যস্থতায় তুরস্ক-মিসর-পাকিস্তান

ইরানে ‘বড় পরিসরে’ নতুন বিমান হামলার দাবি ইসরাইলের

বিভ্রান্তিকর তথ্যে কান না দেওয়ার আহ্বান হাসপাতালে অভিযান মঙ্গলবার থেকে, হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সন্দেহ কেন, কী বলছে সরকার?