মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
শান্তিগঞ্জে নৃশংস হামলা; প্রাণ বাঁচাতে পুকুরে ঝাঁপ যুবকের স্বাধীনতা দিবস উপলক্ষে জামায়াতের দুই দিনের কর্মসূচি হাবিবুল বাশার প্রধান নির্বাচক, প্যানেলে নতুন মুখ নাঈম-নাদিফ ‘ট্রাম্প, আপনাকে বরখাস্ত করা হলো!’ ভারতে জ্বালানি পরিস্থিতি ‘উদ্বেগজনক’: লোকসভায় মোদি মার্কিন ও ইসরাইলি ঘাঁটিতে ৭৬ ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা: আইআরজিসি ইরান-যুক্তরাষ্ট্র সংকটে মধ্যস্থতায় তুরস্ক-মিসর-পাকিস্তান ইরানে ‘বড় পরিসরে’ নতুন বিমান হামলার দাবি ইসরাইলের বিভ্রান্তিকর তথ্যে কান না দেওয়ার আহ্বান - হাসপাতালে অভিযান মঙ্গলবার থেকে, হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সন্দেহ কেন, কী বলছে সরকার?
advertisement
সিলেট বিভাগ

সুনামগঞ্জে বিজিবির ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ৫

সুনামগঞ্জে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) টহল দলের ওপর হামলার ঘটনায় জড়িত সন্দেহে পৃথক অভিযানে ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (১৩ আগস্ট) ভোরে বিজিবি ও পুলিশের যৌথ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- লাউড়েরগড় গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে মো. আলী (২৫), আবু বক্করের ছেলে মো. আজবিরুল ইসলাম (২৫) ও মোস্ত মিয়ার ছেলে মো. কাজী মিয়া (৩০), দোয়ারাবাজারের পেকপাড়া গ্রামের সমশের আলীর ছেলে খোকন মিয়া (৩২) ও মো. লিচু মিয়ার ছেলে সিরাজ মিয়া (২৭)। 

সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) সূত্রে জানা যায়, গত ২২ মার্চ দোয়ারাবাজার উপজেলার মোকামছড়া এলাকায় চোরাকারবারিরা বিজিবি টহল দলের ওপর হামলা চালায়। এ ঘটনায় দোয়ারাবাজার থানায় আটজনকে আসামি করে একটি মামলা করা হয়।

৬ আগস্ট তাহিরপুরের লাউড়েরগড় এলাকায় চোরাকারবারিরা বিজিবি টহল দলের ওপর হামলা চালালে তাহিরপুর থানায় চারজনকে আসামি করে আরেকটি মামলা করে বিজিবি। এই দুটি মামলার সূত্র ধরে দোয়ারাবাজার ও তাহিরপুর সীমান্তে যৌথ অভিযান চালিয়ে ওই পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।

সুনামগঞ্জ ২৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাকারিয়া কাদির গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তার ব্যক্তিদের নিজ নিজ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

এই সম্পর্কিত আরো

শান্তিগঞ্জে নৃশংস হামলা; প্রাণ বাঁচাতে পুকুরে ঝাঁপ যুবকের

স্বাধীনতা দিবস উপলক্ষে জামায়াতের দুই দিনের কর্মসূচি

হাবিবুল বাশার প্রধান নির্বাচক, প্যানেলে নতুন মুখ নাঈম-নাদিফ

‘ট্রাম্প, আপনাকে বরখাস্ত করা হলো!’

ভারতে জ্বালানি পরিস্থিতি ‘উদ্বেগজনক’: লোকসভায় মোদি

মার্কিন ও ইসরাইলি ঘাঁটিতে ৭৬ ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা: আইআরজিসি

ইরান-যুক্তরাষ্ট্র সংকটে মধ্যস্থতায় তুরস্ক-মিসর-পাকিস্তান

ইরানে ‘বড় পরিসরে’ নতুন বিমান হামলার দাবি ইসরাইলের

বিভ্রান্তিকর তথ্যে কান না দেওয়ার আহ্বান হাসপাতালে অভিযান মঙ্গলবার থেকে, হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সন্দেহ কেন, কী বলছে সরকার?