মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
শান্তিগঞ্জে নৃশংস হামলা; প্রাণ বাঁচাতে পুকুরে ঝাঁপ যুবকের স্বাধীনতা দিবস উপলক্ষে জামায়াতের দুই দিনের কর্মসূচি হাবিবুল বাশার প্রধান নির্বাচক, প্যানেলে নতুন মুখ নাঈম-নাদিফ ‘ট্রাম্প, আপনাকে বরখাস্ত করা হলো!’ ভারতে জ্বালানি পরিস্থিতি ‘উদ্বেগজনক’: লোকসভায় মোদি মার্কিন ও ইসরাইলি ঘাঁটিতে ৭৬ ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা: আইআরজিসি ইরান-যুক্তরাষ্ট্র সংকটে মধ্যস্থতায় তুরস্ক-মিসর-পাকিস্তান ইরানে ‘বড় পরিসরে’ নতুন বিমান হামলার দাবি ইসরাইলের বিভ্রান্তিকর তথ্যে কান না দেওয়ার আহ্বান - হাসপাতালে অভিযান মঙ্গলবার থেকে, হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সন্দেহ কেন, কী বলছে সরকার?
advertisement
সিলেট বিভাগ

নবীগঞ্জে শিশু পার্ক ও ওয়াকওয়ে নির্মাণ কাজের উদ্বোধন

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় একটি নতুন শিশু পার্ক এবং উপজেলা পরিষদ পুকুরপাড় সংলগ্ন ওয়াকওয়ে নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট) সকাল ১০টায় প্রধান অতিথি হিসেবে এই উন্নয়নমূলক কাজের উদ্বোধন করেন হবিগঞ্জের জেলা প্রশাসক ড. মো. ফরিদুর রহমান।


উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক নির্মাণকাজের গুণগত মান সর্বোচ্চ পর্যায়ে রাখার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন। পরে তিনি উপজেলা পরিষদ প্রাঙ্গণে একটি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন।


উদ্বোধন শেষে বেলা ১২টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে একটি সহায়তা বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন, চেক, আর্থিক অনুদান, ভ্যানগাড়ি ও ভ্রাম্যমাণ দোকান বিতরণ করা হয়। এছাড়া, ক্ষুদ্রঋণ প্রদান কার্যক্রমও অনুষ্ঠিত হয়।


প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ড. মো. ফরিদুর রহমান বলেন, উপজেলার মধ্যে এই পার্কটি একটি উন্নয়নের নিদর্শন, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য স্মৃতি হয়ে থাকবে।


এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন, সহকারী কমিশনার (ভূমি) শাহীন দেলোয়ার, নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) দুলাল মিঞা, নবীগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদ চৌধুরী, উপজেলা মৎস্য কর্মকর্তা আসাদ উল্লাহ, উপজেলা পল্লী জীবিকায়ন প্রকল্প কর্মকর্তা সাকিল আহমদ এবং উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মোহাম্মদ জাকারিয়া প্রমুখ।

এই সম্পর্কিত আরো

শান্তিগঞ্জে নৃশংস হামলা; প্রাণ বাঁচাতে পুকুরে ঝাঁপ যুবকের

স্বাধীনতা দিবস উপলক্ষে জামায়াতের দুই দিনের কর্মসূচি

হাবিবুল বাশার প্রধান নির্বাচক, প্যানেলে নতুন মুখ নাঈম-নাদিফ

‘ট্রাম্প, আপনাকে বরখাস্ত করা হলো!’

ভারতে জ্বালানি পরিস্থিতি ‘উদ্বেগজনক’: লোকসভায় মোদি

মার্কিন ও ইসরাইলি ঘাঁটিতে ৭৬ ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা: আইআরজিসি

ইরান-যুক্তরাষ্ট্র সংকটে মধ্যস্থতায় তুরস্ক-মিসর-পাকিস্তান

ইরানে ‘বড় পরিসরে’ নতুন বিমান হামলার দাবি ইসরাইলের

বিভ্রান্তিকর তথ্যে কান না দেওয়ার আহ্বান হাসপাতালে অভিযান মঙ্গলবার থেকে, হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সন্দেহ কেন, কী বলছে সরকার?