মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
শান্তিগঞ্জে নৃশংস হামলা; প্রাণ বাঁচাতে পুকুরে ঝাঁপ যুবকের স্বাধীনতা দিবস উপলক্ষে জামায়াতের দুই দিনের কর্মসূচি হাবিবুল বাশার প্রধান নির্বাচক, প্যানেলে নতুন মুখ নাঈম-নাদিফ ‘ট্রাম্প, আপনাকে বরখাস্ত করা হলো!’ ভারতে জ্বালানি পরিস্থিতি ‘উদ্বেগজনক’: লোকসভায় মোদি মার্কিন ও ইসরাইলি ঘাঁটিতে ৭৬ ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা: আইআরজিসি ইরান-যুক্তরাষ্ট্র সংকটে মধ্যস্থতায় তুরস্ক-মিসর-পাকিস্তান ইরানে ‘বড় পরিসরে’ নতুন বিমান হামলার দাবি ইসরাইলের বিভ্রান্তিকর তথ্যে কান না দেওয়ার আহ্বান - হাসপাতালে অভিযান মঙ্গলবার থেকে, হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সন্দেহ কেন, কী বলছে সরকার?
advertisement
সিলেট বিভাগ

কুলাউড়ায় বিতর্কিত সেই বিএনপি নেতা সাখাওয়াতকে দলীয় পদ থেকে অব্যাহতি

মৌলভীবাজারের কুলাউড়ায় ১নং বরমচাল ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সাবেক সাংগঠনিক সম্পাদক বিতর্কিত ব্যক্তি সাখাওয়াত হোসেন খানকে দলীয় পদ থেকে অব্যাহতি দিয়েছে উপজেলা বিএনপি হয়েছে। 

মঙ্গলবার (১২ আগস্ট) সন্ধ্যায় উপজেলা বিএনপির আহবায়ক রেদওয়ান খাঁন, সিনিয়র যুগ্ম আহবায়ক বদরুল হোসেন খান ও যুগ্ম আহবায়ক আব্দুল জলিল জামাল স্বাক্ষরিত একটি চিঠির মাধ্যমে সেটি নিশ্চিত করা হয়। চিঠির একটি কপি গণমাধ্যমেও পাঠানো হয়। অনুলিপি দেয়া হয় জেলা বিএনপির আহবায়ক ও সদস্য সচিবের কাছে পাঠানো হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়, ১১ আগস্ট বিএনপি নেতা সাখাওয়াত হোসেন খানকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে ২৪ ঘন্টার মধ্যে জবাব প্রদানের জন্য বলা হয়েছিল। কিন্তু ২৪ ঘন্টা অতিবাহিত হওয়ার পরও সাখাওয়াত হোসেন খান কোন জবাব প্রদান না করায় তাকে ১নং বরমচাল ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও ওয়ার্ড কমিটির সদস্য পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়। এছাড়া আগামী ১৯ আগস্টের মধ্যে পুনরায় সুস্পষ্ট জবাব প্রদানের জন্য বলা হয়। অন্যথায় তার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়।

এদিকে গত ১০ আগস্ট বিকেলে কুলাউড়া শহরের একটি রেষ্টুরেন্টে বরমচাল ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি আজমল আলী শাহ সেন্টুর উপস্থিতিতে বরমচাল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির পাঁচজন নেতাসহ বিএনপির বিরুদ্ধে সংবাদ সম্মেলন করে মনগড়া অভিযোগ এনে বিভিন্ন অপপ্রচার করে বক্তব্য দেন বিএনপি নেতা সাখাওয়াত হোসেন। সেই বক্তব্যেটি দৃষ্টিগোচর হয় জেলা ও উপজেলা বিএনপির। জেলা ও উপজেলা নেতৃবৃন্দের নির্দেশ অমান্য করে এবং দলের গঠনতন্ত্র ভঙ্গ করে স্যোসাল মিডিয়ায় মনগড়া বক্তব্য দিয়ে বরমচাল ইউনিয়ন বিএনপির সম্মেলন ও কাউন্সিল বাঁধাগ্রস্থ করার হীন মন্যতার কারণে সাখাওয়াত হোসেন খানের বিরুদ্ধে কেন দলীয় ব্যবস্থা গ্রহণ করা যাবে না মর্মে ২৪ ঘন্টা মঙ্গলবার সকাল ১১টার মধ্যে জবাব দেয়ার জন্য বলা হয়েছিল।

অনুসন্ধানে জানা গেছে, কুলাউড়া উপজেলার বরমচালে ইউনিয়নে আজমল আলী শাহ সেন্টু নামক এক যুবলীগ সভাপতিকে সাত নম্বর ওয়ার্ড বিএনপির কমিটিকে স্থান করে দেবার কথা বলে কয়েক লক্ষ টাকা নিয়ে ইউনিয়ন কমিটিতে স্থান করে দেন বিএনপি নেতা সাখাওয়াত হোসেন। এ ঘটনায় ফুঁসে উঠে স্থানীয় বিএনপির ত্যাগী নেতাকর্মীরা। এ নিয়ে দেশের বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকা, অনলাইন পোর্টাল, স্থানীয় গণমাধ্যমসহ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে সমালোচনার ঝড় উঠলে জেলা বিএনপির নির্দেশে আজমল আলী শাহ সেন্টু নামক ওই যুবলীগ নেতাকে বহিস্কার করে বরমচাল ইউনিয়ন বিএনপি। যেটি দেশের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। এতে বিপাকে পড়েন বিএনপি নেতা সাখাওয়াত হোসেন। টাকা ফেরত দেয়ার ভয়ে তিনি ওই যুবলীগ নেতাকে নিয়ে বিএনপির নেতাদের বিরুদ্ধে নানা কুৎসা ও অপপ্রচারে লিপ্ত রয়েছেন।

কুলাউড়া উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক বদরুল হোসেন খান বলেন, দলের গঠনতন্ত্র অমান্য করে স্যোসাল মিডিয়ায় মনগড়া বক্তব্য দিয়ে বরমচাল ইউনিয়ন বিএনপির সম্মেলন ও কাউন্সিল বাঁধাগ্রস্থ করার কারণে সাখাওয়াত হোসেনকে কারণ দর্শানো নোটিশ দেয়া হয়েছিল। কিন্তু তিনি সেই নোটিশের কোন জবাব না দেয়ায় তাকে দলীয় পদ থেকে  অব্যাহতি দেয়া হয়েছে।

এই সম্পর্কিত আরো

শান্তিগঞ্জে নৃশংস হামলা; প্রাণ বাঁচাতে পুকুরে ঝাঁপ যুবকের

স্বাধীনতা দিবস উপলক্ষে জামায়াতের দুই দিনের কর্মসূচি

হাবিবুল বাশার প্রধান নির্বাচক, প্যানেলে নতুন মুখ নাঈম-নাদিফ

‘ট্রাম্প, আপনাকে বরখাস্ত করা হলো!’

ভারতে জ্বালানি পরিস্থিতি ‘উদ্বেগজনক’: লোকসভায় মোদি

মার্কিন ও ইসরাইলি ঘাঁটিতে ৭৬ ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা: আইআরজিসি

ইরান-যুক্তরাষ্ট্র সংকটে মধ্যস্থতায় তুরস্ক-মিসর-পাকিস্তান

ইরানে ‘বড় পরিসরে’ নতুন বিমান হামলার দাবি ইসরাইলের

বিভ্রান্তিকর তথ্যে কান না দেওয়ার আহ্বান হাসপাতালে অভিযান মঙ্গলবার থেকে, হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সন্দেহ কেন, কী বলছে সরকার?