বুধবার, ২৫ মার্চ ২০২৬
বুধবার, ২৫ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
ওসমানীনগরে বাসন্তী পূজার গেইট ভাঙচুর, ব্যানারে আগুন স্লুইসগেট না থাকায় জলাবদ্ধতায় নিমজ্জিত ৫শ’ একর জমির ফসল ১৭ দিন ধরে নিখোঁজ কুলাউড়ার লংলা কলেজ শিক্ষার্থী অয়ন প্রভাবশালীর দখলে পৈত্রিক জমি, শান্তিগঞ্জে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন যুদ্ধে কৌশলগতভাবে এগিয়ে রয়েছে ইরান: সাবেক ব্রিটিশ গোয়েন্দা প্রধান স্বর্ণের দাম ভরিতে কমল ৫ হাজার টাকা আকিজ ফুডের ৫০০ কোটি টাকার জিরো কুপন বন্ড অনুমোদন রায়েরবাজারে কৃষি মার্কেটে আগুনে পুড়লো ৪৬ দোকান, ৫ কোটি টাকার ক্ষতি লাইসেন্স নেই ও নানা অনিয়মে বন্ধ করে দেওয়া হলো দুই হাসপাতাল-ডায়াগনস্টিক উপদেষ্টা জাহেদ উর রহমান - ২৪ ঘণ্টার মধ্যে নবীন ফ্যাশন খোলার নির্দেশ
advertisement
সিলেট বিভাগ

স্কুলছাত্র সুমেল মিয়া হত্যা

সিলেটে আটজনের মৃত্যুদণ্ড, ৭ জনের যাবজ্জীবন

সিলেটের বিশ্বনাথে আলোচিত স্কুলছাত্র সুমেল মিয়া (১৮) হত্যাকান্ডের মামলার রায়ে ৮ জনকে মৃত্যুদণ্ড ও ৭ জনকে যাবজ্জীবন দিয়েছেন আদালত।

বুধবার (৩০ জুলাই) সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক এই রায় ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট কামাল হোসেন। 

তিনি জানান, মামলায় মোট ৩৪ জন আসামির মধ্যে আজ ৮ জনকে মৃত্যুদণ্ড এবং ৭ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এর আগে, গত ১৩ জুলাই মামলাটির যুক্তিতর্ক (আর্গুমেন্ট) শেষ হয় এবং আদালত ৩০ জুলাই রায় ঘোষণার দিন ধার্য করেন। একইসঙ্গে ওই দিন আদালত ৩০ জন আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বাদীপক্ষের আইনজীবী সূত্রে জানা গেছে, ২০২১ সালের ১ মে বিশ্বনাথ উপজেলার চাউলধনী হাওরে পূর্ব বিরোধের জেরে শাহজালাল হাইস্কুলের ১০ম শ্রেণির ছাত্র সুমেল আহমদকে নির্মমভাবে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় নিহত সুমেলের চাচা বাদী হয়ে ২৭ জনকে আসামি করে বিশ্বনাথ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার প্রায় চার বছর পর আজ (বুধবার) এ মামলার রায় ঘোষণা করা হলো। জানা যায়, চলতি বছরের ১ মে বিশ্বনাথের চৈতননগর গ্রামের নজির উদ্দিনের ক্ষেতের জমি থেকে জোর করে রাস্তায় মাটি তুলতে চান যুক্তরাজ্য প্রবাসী সাইফুল আলম। এসময় তাকে বাধা দেন নজির উদ্দিন, চাচাতো ভাই মানিক মিয়া ও ভাতিজা ১০ম শ্রেণিতে পড়ুয়া স্কুল ছাত্র সুমেল মিয়া। এতে বাগবিতণ্ডার এক পর্যায়ে সাইফুল আলমের বন্দুকের গুলিতে ওইদিন সুমেল মিয়া নিহত হন। গুলিবিদ্ধ হয়ে আহত হন সুমেলের বাবা ও চাচাসহ ৪ জন।

এই সম্পর্কিত আরো

ওসমানীনগরে বাসন্তী পূজার গেইট ভাঙচুর, ব্যানারে আগুন

স্লুইসগেট না থাকায় জলাবদ্ধতায় নিমজ্জিত ৫শ’ একর জমির ফসল

১৭ দিন ধরে নিখোঁজ কুলাউড়ার লংলা কলেজ শিক্ষার্থী অয়ন

প্রভাবশালীর দখলে পৈত্রিক জমি, শান্তিগঞ্জে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

যুদ্ধে কৌশলগতভাবে এগিয়ে রয়েছে ইরান: সাবেক ব্রিটিশ গোয়েন্দা প্রধান

স্বর্ণের দাম ভরিতে কমল ৫ হাজার টাকা

আকিজ ফুডের ৫০০ কোটি টাকার জিরো কুপন বন্ড অনুমোদন

রায়েরবাজারে কৃষি মার্কেটে আগুনে পুড়লো ৪৬ দোকান, ৫ কোটি টাকার ক্ষতি

লাইসেন্স নেই ও নানা অনিয়মে বন্ধ করে দেওয়া হলো দুই হাসপাতাল-ডায়াগনস্টিক

উপদেষ্টা জাহেদ উর রহমান ২৪ ঘণ্টার মধ্যে নবীন ফ্যাশন খোলার নির্দেশ