বুধবার, ২৫ মার্চ ২০২৬
বুধবার, ২৫ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
ওসমানীনগরে বাসন্তী পূজার গেইট ভাঙচুর, ব্যানারে আগুন স্লুইসগেট না থাকায় জলাবদ্ধতায় নিমজ্জিত ৫শ’ একর জমির ফসল ১৭ দিন ধরে নিখোঁজ কুলাউড়ার লংলা কলেজ শিক্ষার্থী অয়ন প্রভাবশালীর দখলে পৈত্রিক জমি, শান্তিগঞ্জে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন যুদ্ধে কৌশলগতভাবে এগিয়ে রয়েছে ইরান: সাবেক ব্রিটিশ গোয়েন্দা প্রধান স্বর্ণের দাম ভরিতে কমল ৫ হাজার টাকা আকিজ ফুডের ৫০০ কোটি টাকার জিরো কুপন বন্ড অনুমোদন রায়েরবাজারে কৃষি মার্কেটে আগুনে পুড়লো ৪৬ দোকান, ৫ কোটি টাকার ক্ষতি লাইসেন্স নেই ও নানা অনিয়মে বন্ধ করে দেওয়া হলো দুই হাসপাতাল-ডায়াগনস্টিক উপদেষ্টা জাহেদ উর রহমান - ২৪ ঘণ্টার মধ্যে নবীন ফ্যাশন খোলার নির্দেশ
advertisement
সিলেট বিভাগ

গোলাপগঞ্জ মাছ ধরতে গিয়ে নৌকা ডুবে বৃদ্ধের মৃত্যু

গোলাপগঞ্জের পৌর এলাকার এরাল বিলে রাতে মাছ ধরতে গিয়ে নৌকা উল্টে সৈয়দ মহিউদ্দিন (৫০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার রাতে নিখোঁজ হলে ১৪ ঘন্টা পর মঙ্গলবার সকাল ১১ টার দিকে এরালবিল থেকে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের একটি ইউনিট।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান মোল্যা।

নিহত সৈয়দ মুহি উদ্দিন উপজেলার পৌর এলাকার ঘোগারকুল পূর্বপাড়া গ্রামের সৈয়দ আরমান আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাত ৯টার দিকে এরালবিলে মাছ ধরতে যান সৈয়দ মুহি উদ্দিন, খালিক ও লুৎফুর রহমান। একপর্যায়ে তাদের নৌকাটি ডুবে যাওয়ার উপক্রম হলে খালিক ও লুৎফুর রহমান নৌকা ধরে কোনোমতে বিলের পাড়ে উঠতে সক্ষম হন। তবে মুহি উদ্দিন সাঁতরে তীরে ওঠার চেষ্টা করেও ব্যর্থ হন এবং নিখোঁজ হয়ে যান ।

পরে রাতভর স্থানীয়রা তাকে খুঁজে না পেয়ে সকালে ফায়ার সার্ভিসে খবর দেন। মঙ্গলবার সকালে গোলাপগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল এসে ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালিয়ে তার মরদেহ উদ্ধার করে।

এই সম্পর্কিত আরো

ওসমানীনগরে বাসন্তী পূজার গেইট ভাঙচুর, ব্যানারে আগুন

স্লুইসগেট না থাকায় জলাবদ্ধতায় নিমজ্জিত ৫শ’ একর জমির ফসল

১৭ দিন ধরে নিখোঁজ কুলাউড়ার লংলা কলেজ শিক্ষার্থী অয়ন

প্রভাবশালীর দখলে পৈত্রিক জমি, শান্তিগঞ্জে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

যুদ্ধে কৌশলগতভাবে এগিয়ে রয়েছে ইরান: সাবেক ব্রিটিশ গোয়েন্দা প্রধান

স্বর্ণের দাম ভরিতে কমল ৫ হাজার টাকা

আকিজ ফুডের ৫০০ কোটি টাকার জিরো কুপন বন্ড অনুমোদন

রায়েরবাজারে কৃষি মার্কেটে আগুনে পুড়লো ৪৬ দোকান, ৫ কোটি টাকার ক্ষতি

লাইসেন্স নেই ও নানা অনিয়মে বন্ধ করে দেওয়া হলো দুই হাসপাতাল-ডায়াগনস্টিক

উপদেষ্টা জাহেদ উর রহমান ২৪ ঘণ্টার মধ্যে নবীন ফ্যাশন খোলার নির্দেশ