বুধবার, ২৫ মার্চ ২০২৬
বুধবার, ২৫ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
ওসমানীনগরে বাসন্তী পূজার গেইট ভাঙচুর, ব্যানারে আগুন স্লুইসগেট না থাকায় জলাবদ্ধতায় নিমজ্জিত ৫শ’ একর জমির ফসল ১৭ দিন ধরে নিখোঁজ কুলাউড়ার লংলা কলেজ শিক্ষার্থী অয়ন প্রভাবশালীর দখলে পৈত্রিক জমি, শান্তিগঞ্জে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন যুদ্ধে কৌশলগতভাবে এগিয়ে রয়েছে ইরান: সাবেক ব্রিটিশ গোয়েন্দা প্রধান স্বর্ণের দাম ভরিতে কমল ৫ হাজার টাকা আকিজ ফুডের ৫০০ কোটি টাকার জিরো কুপন বন্ড অনুমোদন রায়েরবাজারে কৃষি মার্কেটে আগুনে পুড়লো ৪৬ দোকান, ৫ কোটি টাকার ক্ষতি লাইসেন্স নেই ও নানা অনিয়মে বন্ধ করে দেওয়া হলো দুই হাসপাতাল-ডায়াগনস্টিক উপদেষ্টা জাহেদ উর রহমান - ২৪ ঘণ্টার মধ্যে নবীন ফ্যাশন খোলার নির্দেশ
advertisement
সিলেট বিভাগ

দুর্নীতির অভিযোগে সুনামগঞ্জ সদর হাসপাতালের ৭ জনের বিরুদ্ধে মামলা

সুনামগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে আউটসোর্সিং নিয়োগ, মেডিসিন ক্রয়, পেশাগত দায়িত্বে অবহেলা ও ক্ষমতার অপব্যবহারসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে তত্ত্বাবধায়কসহ সাতজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

সোমবার (২৮ জুলাই) দুপুরে সুনামগঞ্জের সিনিয়র স্পেশাল জজ হেমায়েত উদ্দিনের আদালতে মামলাটি দায়ের করেন হাসপাতালের সাবেক আউটসোর্সিং কর্মী মো. তৌহিদ মিয়া।

মামলার আসামিরা হলেন- সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মাহবুবুর রহমান স্বপন, সুনামগঞ্জ পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোশাররফ হোসেন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজিদুর রহমান, মেডিকেল টেকনিশিয়ান জুবায়ের আহমদ, হেলথ এডুকেটর নয়ন দাস, যুবলীগ নেতা শফিকুল ইসলাম এবং গাউসিয়া ট্রেডার্স সিকিউরিটি ক্লিনিং অ্যান্ড লজিস্টিক সার্ভিসের এমডি এ কে আজাদ।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আমিরুল হক জানান, ‘সদর হাসপাতালে একটি প্রভাবশালী সিন্ডিকেট গড়ে উঠেছে। ঘুষ লেনদেনের মাধ্যমে ৬৪ জন আউটসোর্সিং কর্মী নিয়োগ দেওয়া হয়েছে, যেখানে দীর্ঘদিন কর্মরত দক্ষ ব্যক্তিরা বঞ্চিত হয়েছেন। জনপ্রতি ৮০ হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগ রয়েছে, যার প্রমাণ আমাদের কাছে রয়েছে।’

তিনি আরও জানান, ‘চলমান দুর্নীতির বিরুদ্ধে ইতিপূর্বে দুর্নীতি দমন কমিশন (দুদক) তদন্তে কিছু সত্যতাও পেয়েছে। এরপরও সংশ্লিষ্টরা অনিয়ম চালিয়ে যাচ্ছেন।’

বাদী তৌহিদ মিয়া বলেন, ‘আমি দীর্ঘদিন হাসপাতালে কর্মরত ছিলাম। কাছ থেকে দেখেছি, তত্ত্বাবধায়ক কীভাবে টেন্ডার প্রক্রিয়ায় দুর্নীতি ও মেডিসিন ক্রয়ে অনিয়ম করে সরকারের অর্থ আত্মসাৎ করছেন। যারা প্রতিবাদ করেছেন, তাদের হাসপাতাল থেকে সরিয়ে দেওয়া হয়েছে।’

দীর্ঘ শুনানি শেষে আদালত অভিযোগটি আমলে নিয়ে পরবর্তী আদেশের জন্য রাখেন।

ভুক্তভোগী ও বাদীপক্ষ ন্যায়বিচার প্রত্যাশা করছেন এবং আশা প্রকাশ করেছেন যে আদালতের হস্তক্ষেপে সুনামগঞ্জ সদর হাসপাতালের দুর্নীতি বন্ধ হবে।

এই সম্পর্কিত আরো

ওসমানীনগরে বাসন্তী পূজার গেইট ভাঙচুর, ব্যানারে আগুন

স্লুইসগেট না থাকায় জলাবদ্ধতায় নিমজ্জিত ৫শ’ একর জমির ফসল

১৭ দিন ধরে নিখোঁজ কুলাউড়ার লংলা কলেজ শিক্ষার্থী অয়ন

প্রভাবশালীর দখলে পৈত্রিক জমি, শান্তিগঞ্জে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

যুদ্ধে কৌশলগতভাবে এগিয়ে রয়েছে ইরান: সাবেক ব্রিটিশ গোয়েন্দা প্রধান

স্বর্ণের দাম ভরিতে কমল ৫ হাজার টাকা

আকিজ ফুডের ৫০০ কোটি টাকার জিরো কুপন বন্ড অনুমোদন

রায়েরবাজারে কৃষি মার্কেটে আগুনে পুড়লো ৪৬ দোকান, ৫ কোটি টাকার ক্ষতি

লাইসেন্স নেই ও নানা অনিয়মে বন্ধ করে দেওয়া হলো দুই হাসপাতাল-ডায়াগনস্টিক

উপদেষ্টা জাহেদ উর রহমান ২৪ ঘণ্টার মধ্যে নবীন ফ্যাশন খোলার নির্দেশ