বুধবার, ২৫ মার্চ ২০২৬
বুধবার, ২৫ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
কানাইঘাটে গণহত্যা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত গণহত্যা দিবসে শান্তিগঞ্জে শহিদ বীর মুক্তিযোদ্ধাদের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ মরহুম হাফিজ আবুল হাসানের স্মৃতিতে বিয়ানীবাজারে ২ শতাধিক মানুষকে ফ্রি চিকিৎসা জাঙ্গাইল প্রবাসী কল্যাণ পরিষদের নতুন কমিটি ঘোষণা ওসমানীনগরে বাসন্তী পূজার গেইট ভাঙচুর, ব্যানারে আগুন স্লুইসগেট না থাকায় জলাবদ্ধতায় নিমজ্জিত ৫শ’ একর জমির ফসল ১৭ দিন ধরে নিখোঁজ কুলাউড়ার লংলা কলেজ শিক্ষার্থী অয়ন প্রভাবশালীর দখলে পৈত্রিক জমি, শান্তিগঞ্জে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন যুদ্ধে কৌশলগতভাবে এগিয়ে রয়েছে ইরান: সাবেক ব্রিটিশ গোয়েন্দা প্রধান স্বর্ণের দাম ভরিতে কমল ৫ হাজার টাকা
advertisement
সিলেট বিভাগ

দিরাইয়ে এতিম শিক্ষার্থীদের মাঝে পোশাক ও জায়নামাজ বিতরণ

২০২৪-২৫ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নের অংশ হিসেবে সুনামগঞ্জের দিরাই উপজেলায় এতিম ও অসহায় মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে পোশাক ও জায়নামাজ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে এসব উপকরণ বিতরণ করেন দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সনজীব সরকার।

এ সময় চন্ডিপুর মাদ্রাসার মুহতামিম মাওলানা নুরুদ্দিন, ইসলামী ফাউন্ডেশন দিরাই উপজেলার ফিল্ড সুপারভাইজার মাওলানা নোমান আহমদ সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।


অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সঞ্জীব সরকার বলেন, এতিম ও দরিদ্র শিক্ষার্থীরা আমাদের সমাজেরই অংশ। রাষ্ট্রের উন্নয়ন কার্যক্রমের সুবিধা যেন এ সকল সুবিধাবঞ্চিত শিশুদের কাছেও পৌঁছায়, সেটি নিশ্চিত করাই আমাদের দায়িত্ব। আজকের এই সহায়তা হয়তো খুব বড় কিছু নয়, কিন্তু এতে আছে ভালোবাসা ও যত্নের স্পর্শ।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের পেছনে এই সহযোগিতা অব্যাহত থাকবে। শুধু পোশাক বা জায়নামাজ নয়, ভবিষ্যতে অন্যান্য দিক থেকেও সহায়তা দেওয়ার পরিকল্পনা রয়েছে।

এ সময় উপস্থিত অভিভাবক, শিক্ষক ও ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপজেলা প্রশাসনের এই উদ্যোগের প্রশংসা করেন।

এই সম্পর্কিত আরো

কানাইঘাটে গণহত্যা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

গণহত্যা দিবসে শান্তিগঞ্জে শহিদ বীর মুক্তিযোদ্ধাদের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ

মরহুম হাফিজ আবুল হাসানের স্মৃতিতে বিয়ানীবাজারে ২ শতাধিক মানুষকে ফ্রি চিকিৎসা

জাঙ্গাইল প্রবাসী কল্যাণ পরিষদের নতুন কমিটি ঘোষণা

ওসমানীনগরে বাসন্তী পূজার গেইট ভাঙচুর, ব্যানারে আগুন

স্লুইসগেট না থাকায় জলাবদ্ধতায় নিমজ্জিত ৫শ’ একর জমির ফসল

১৭ দিন ধরে নিখোঁজ কুলাউড়ার লংলা কলেজ শিক্ষার্থী অয়ন

প্রভাবশালীর দখলে পৈত্রিক জমি, শান্তিগঞ্জে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

যুদ্ধে কৌশলগতভাবে এগিয়ে রয়েছে ইরান: সাবেক ব্রিটিশ গোয়েন্দা প্রধান

স্বর্ণের দাম ভরিতে কমল ৫ হাজার টাকা