বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
হাতকড়াসহ পালানোর ৪ ঘণ্টা পর নাটকীয়ভাবে থানায় হাজির আসামি কানাইঘাটে গণহত্যা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত গণহত্যা দিবসে শান্তিগঞ্জে শহিদ বীর মুক্তিযোদ্ধাদের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ মরহুম হাফিজ আবুল হাসানের স্মৃতিতে বিয়ানীবাজারে ২ শতাধিক মানুষকে ফ্রি চিকিৎসা জাঙ্গাইল প্রবাসী কল্যাণ পরিষদের নতুন কমিটি ঘোষণা ওসমানীনগরে বাসন্তী পূজার গেইট ভাঙচুর, ব্যানারে আগুন স্লুইসগেট না থাকায় জলাবদ্ধতায় নিমজ্জিত ৫শ’ একর জমির ফসল ১৭ দিন ধরে নিখোঁজ কুলাউড়ার লংলা কলেজ শিক্ষার্থী অয়ন প্রভাবশালীর দখলে পৈত্রিক জমি, শান্তিগঞ্জে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন যুদ্ধে কৌশলগতভাবে এগিয়ে রয়েছে ইরান: সাবেক ব্রিটিশ গোয়েন্দা প্রধান
advertisement
সিলেট বিভাগ

জৈন্তাপুরে ভারতীয় এলাচ ভর্তি পিকআপসহ আটক ১

সিলেটের জৈন্তাপুর উপজেলায় তামাবিল মহাসড়কে চেকপোস্ট বসিয়ে ১৫০ কেজি ভারতীয় এলাচ ভর্তি পিকআপসহ একজনকে আটক করেছে পুলিশ। আটক হওয়া যুবকের নাম মাহমুদুল হাসান কিবরিয়া (১৯)। সে গোয়াইনঘাট উপজেলার পূর্ণানগর গ্রামের রিয়াজ উদ্দিনের পুত্র। 

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (২৮ জুলাই) রাতে উপজেলার ৬ নং চিকনাগোল ইউনিয়নের ঘাটেরচটি এলাকায় টহল দিচ্ছিলো জৈন্তাপুর মডেল থানা পুলিশ। 

টহল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ভারতীয় পন্যবাহী গাড়ীর তথ্য পেয়ে শুক্রবারী বাজার এলাকায় চেকপোস্ট বসিয়ে অভিযান  চালায়। 

এ সময় জৈন্তাপুর মডেল থানার উপ -পরিদর্শক জাকিরুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স একটি নীল রংয়ের পিকআপ (রেজি নং - সিলেট মেট্রো - ন- ১১-২৩২৯) কে সিগন্যাল দিলে পুলিশের উপস্থিতি টের পেয়ে গাড়ীতে থাকা তিনজন পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে পুলিশের টিম একজনকে আটক করতে সক্ষম হয়।

আটক পরবর্তী সময়ে গাড়ীতে তল্লাশী চালিয়ে বিভিন্ন রংঙের পুরাতন ৩২টি ক্যারেটের নিচে কৌশলে লুকিয়ে রাখা তিনটি চটের বস্তা উদ্ধার করে পুলিশ। পরে বস্তা খুলে ভিতর থেকে ১৫০ কেজি ভারতীয় এলাচ উদ্ধার করা হয়।

পুলিশ আরো জানায় আটককৃত এলাচের আনুমানিক বাজারমূল্য প্রায় সাড়ে ৭ লক্ষ টাকা। 

বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান। তিনি বলেন পালিয়ে যাওয়া দুই চোরাকারবারির তথ্য সংগ্রহ করেছে পুলিশ। উক্ত ঘটনায় পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে পলাতক দুইজন সহ মোট তিনজনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। আটক এক আসামিকে সোমবার আদালতে সোপর্দ করা হয়েছে বলে তিনি নিশ্চিত করেছেন।

এই সম্পর্কিত আরো

হাতকড়াসহ পালানোর ৪ ঘণ্টা পর নাটকীয়ভাবে থানায় হাজির আসামি

কানাইঘাটে গণহত্যা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

গণহত্যা দিবসে শান্তিগঞ্জে শহিদ বীর মুক্তিযোদ্ধাদের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ

মরহুম হাফিজ আবুল হাসানের স্মৃতিতে বিয়ানীবাজারে ২ শতাধিক মানুষকে ফ্রি চিকিৎসা

জাঙ্গাইল প্রবাসী কল্যাণ পরিষদের নতুন কমিটি ঘোষণা

ওসমানীনগরে বাসন্তী পূজার গেইট ভাঙচুর, ব্যানারে আগুন

স্লুইসগেট না থাকায় জলাবদ্ধতায় নিমজ্জিত ৫শ’ একর জমির ফসল

১৭ দিন ধরে নিখোঁজ কুলাউড়ার লংলা কলেজ শিক্ষার্থী অয়ন

প্রভাবশালীর দখলে পৈত্রিক জমি, শান্তিগঞ্জে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

যুদ্ধে কৌশলগতভাবে এগিয়ে রয়েছে ইরান: সাবেক ব্রিটিশ গোয়েন্দা প্রধান