বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
হাতকড়াসহ পালানোর ৪ ঘণ্টা পর নাটকীয়ভাবে থানায় হাজির আসামি কানাইঘাটে গণহত্যা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত গণহত্যা দিবসে শান্তিগঞ্জে শহিদ বীর মুক্তিযোদ্ধাদের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ মরহুম হাফিজ আবুল হাসানের স্মৃতিতে বিয়ানীবাজারে ২ শতাধিক মানুষকে ফ্রি চিকিৎসা জাঙ্গাইল প্রবাসী কল্যাণ পরিষদের নতুন কমিটি ঘোষণা ওসমানীনগরে বাসন্তী পূজার গেইট ভাঙচুর, ব্যানারে আগুন স্লুইসগেট না থাকায় জলাবদ্ধতায় নিমজ্জিত ৫শ’ একর জমির ফসল ১৭ দিন ধরে নিখোঁজ কুলাউড়ার লংলা কলেজ শিক্ষার্থী অয়ন প্রভাবশালীর দখলে পৈত্রিক জমি, শান্তিগঞ্জে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন যুদ্ধে কৌশলগতভাবে এগিয়ে রয়েছে ইরান: সাবেক ব্রিটিশ গোয়েন্দা প্রধান
advertisement
সিলেট বিভাগ

জার্মানিতে সাস্টিয়ানদের মিলনমেলা ২ আগস্ট

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে জার্মানিতে ‘সাস্টিয়ান রি-ইউনিয়ন ২০২৫’ অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী শনিবার (২ আগস্ট)। মিউনিখ শহরে এ মিলনমেলা অনুষ্ঠিত হবে বলে জানান আয়োজকরা।

আয়োজকরা জানান, এ আয়োজন শুধু একটি পুনর্মিলনী নয়, এ যেন পুরনো স্মৃতির তর্পনে, হৃদি ভেসে যায় অলকানন্দা জলে। জার্মানিতে প্রাক্তন সাস্টিয়ানদের প্রাণের সংগঠন SUSTian-DE এ নিয়ে চতুর্থবারের মতো করছে এ আয়োজন।

তারা জানান, বিদেশের মাটিতে সাস্টিয়ানরা কখনো একা থাকে না। নতুন শহরে কারও বাসা খোঁজার দরকার হলে, কোথাও চাকরির ইন্টারভিউর জন্য সাহস দরকার হলে কিংবা বিদেশে বিভুইয়ে  এক বৃষ্টিভেজা সন্ধ্যায় মন খারাপ হলে, একজন সাস্টিয়ান পাশে এসে দাঁড়ায় আরেকজনের। এই বন্ধনই হয়তো আমাদেরকে টিকিয়ে রাখে প্রবাসের জীবন সংগ্রামে। সবার স্বতঃস্ফুর্ত অংশগ্রহণে মনোমুগ্ধকর একটি মিলনমেলা অনুষ্ঠিত হবে। দিনব্যাপী এ আয়োজনে থাকবে সঙ্গীত, স্মৃতিচারণ, শিশুদের জন্য খেলার আয়োজন, দেশীয় খাবারের স্বাদ আর ক্যাম্পাস জীবনের গল্পে ভরপুর এক আড্ডার আসর।

পুনর্মিলনীর অন্যতম প্রধান উদ্যোক্তা মাহাদী বলেন, ‘এই রিইউনিয়ন শুধু একটা  ইভেন্ট না, এটা একটা আবেগ। আমরা এখানে শুধু দেখা করতে আসি না, আমরা নিজেদের শিকড় খুঁজি, নিজেদের ফিরে পাই। এ যেন প্রবাসে সাস্টের এক কিলো রোড।’

এই সম্পর্কিত আরো

হাতকড়াসহ পালানোর ৪ ঘণ্টা পর নাটকীয়ভাবে থানায় হাজির আসামি

কানাইঘাটে গণহত্যা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

গণহত্যা দিবসে শান্তিগঞ্জে শহিদ বীর মুক্তিযোদ্ধাদের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ

মরহুম হাফিজ আবুল হাসানের স্মৃতিতে বিয়ানীবাজারে ২ শতাধিক মানুষকে ফ্রি চিকিৎসা

জাঙ্গাইল প্রবাসী কল্যাণ পরিষদের নতুন কমিটি ঘোষণা

ওসমানীনগরে বাসন্তী পূজার গেইট ভাঙচুর, ব্যানারে আগুন

স্লুইসগেট না থাকায় জলাবদ্ধতায় নিমজ্জিত ৫শ’ একর জমির ফসল

১৭ দিন ধরে নিখোঁজ কুলাউড়ার লংলা কলেজ শিক্ষার্থী অয়ন

প্রভাবশালীর দখলে পৈত্রিক জমি, শান্তিগঞ্জে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

যুদ্ধে কৌশলগতভাবে এগিয়ে রয়েছে ইরান: সাবেক ব্রিটিশ গোয়েন্দা প্রধান