বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
হাতকড়াসহ পালানোর ৪ ঘণ্টা পর নাটকীয়ভাবে থানায় হাজির আসামি কানাইঘাটে গণহত্যা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত গণহত্যা দিবসে শান্তিগঞ্জে শহিদ বীর মুক্তিযোদ্ধাদের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ মরহুম হাফিজ আবুল হাসানের স্মৃতিতে বিয়ানীবাজারে ২ শতাধিক মানুষকে ফ্রি চিকিৎসা জাঙ্গাইল প্রবাসী কল্যাণ পরিষদের নতুন কমিটি ঘোষণা ওসমানীনগরে বাসন্তী পূজার গেইট ভাঙচুর, ব্যানারে আগুন স্লুইসগেট না থাকায় জলাবদ্ধতায় নিমজ্জিত ৫শ’ একর জমির ফসল ১৭ দিন ধরে নিখোঁজ কুলাউড়ার লংলা কলেজ শিক্ষার্থী অয়ন প্রভাবশালীর দখলে পৈত্রিক জমি, শান্তিগঞ্জে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন যুদ্ধে কৌশলগতভাবে এগিয়ে রয়েছে ইরান: সাবেক ব্রিটিশ গোয়েন্দা প্রধান
advertisement
সিলেট বিভাগ

শান্তিগঞ্জে লেগুনা-সিএনজির মুখোমুখি সংঘর্ষে শিশুসহ নিহত ২

সুনামগঞ্জের শান্তিগঞ্জে লেগুনা-সিএনজির মুখোমুখি সংঘর্ষে শিশুসহ দুইজন নিহত হওয়া খবর পাওয়া গেছে৷ এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ৬ যাত্রী৷ 

বৃহস্পতিবার(২৪ জুলাই) দুপুরের দিকে উপজেলার জয়কলস ইউনিয়নের গাগলি এলাকায় দিরাই-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের এই সড়ক দুর্ঘটনাটি ঘটে৷ নিহতরা হলেন দিরাই উপজেলার ঢুলপশি গ্রামের প্রতুল রঞ্জন চক্রবর্তীর ছেলে প্রদ্যুৎ চক্রবর্তী(৩৫), দিরাই উপজেলার কাদিরপুর ধল গ্রামের হাসান আলীর মেয়ে হুমায়রা বেগম(৪)। দুর্ঘটনায় আহতরা হলেন, দিরাই উপজেলার ভাঙাডর গ্রামের সারত দাসের ছেলে জ্যেতিষ দাস (২৬), সাদিপুর গ্রামের ইদ্রিস আলীর ছেলে হাসান মিয়া(৩৫), কাদিরপুর ধল গ্রামের মৃত আবদুল হাসিমের মেয়ে সুফিয়া বেগম(১৮), শান্তিগঞ্জ উপজেলার বোগলাখারা গ্রামের নুর ইসলামের ছেলে নাসির উদ্দীন(৩০), সুনামগঞ্জ সদর উপজেলার ওয়েজখালী গ্রামের মৃত শাহিদ মিয়ার ছেলে রুবেল মিয়া(২৫), নেত্রকোনার জেলার কালিয়াজুরি উপজেলার আবরীপুর গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে বাদল মিয়া(৪০)।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরের দিলে গাগলী এলাকায় সুনামগঞ্জগামী লেগুনার সাথে দিরাইগামী সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান সিএনজি চালক। পড়ে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় ৭ জন যাত্রীকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের প্রেরণ করেন। হাসপাতালে যাওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় এর মধ্যে এক শিশু নিহত হয়৷ অন্যান্য আহতরা চিকিৎসাধীন আছেন৷ 

শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. আকরাম আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এই সম্পর্কিত আরো

হাতকড়াসহ পালানোর ৪ ঘণ্টা পর নাটকীয়ভাবে থানায় হাজির আসামি

কানাইঘাটে গণহত্যা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

গণহত্যা দিবসে শান্তিগঞ্জে শহিদ বীর মুক্তিযোদ্ধাদের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ

মরহুম হাফিজ আবুল হাসানের স্মৃতিতে বিয়ানীবাজারে ২ শতাধিক মানুষকে ফ্রি চিকিৎসা

জাঙ্গাইল প্রবাসী কল্যাণ পরিষদের নতুন কমিটি ঘোষণা

ওসমানীনগরে বাসন্তী পূজার গেইট ভাঙচুর, ব্যানারে আগুন

স্লুইসগেট না থাকায় জলাবদ্ধতায় নিমজ্জিত ৫শ’ একর জমির ফসল

১৭ দিন ধরে নিখোঁজ কুলাউড়ার লংলা কলেজ শিক্ষার্থী অয়ন

প্রভাবশালীর দখলে পৈত্রিক জমি, শান্তিগঞ্জে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

যুদ্ধে কৌশলগতভাবে এগিয়ে রয়েছে ইরান: সাবেক ব্রিটিশ গোয়েন্দা প্রধান