বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
হাতকড়াসহ পালানোর ৪ ঘণ্টা পর নাটকীয়ভাবে থানায় হাজির আসামি কানাইঘাটে গণহত্যা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত গণহত্যা দিবসে শান্তিগঞ্জে শহিদ বীর মুক্তিযোদ্ধাদের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ মরহুম হাফিজ আবুল হাসানের স্মৃতিতে বিয়ানীবাজারে ২ শতাধিক মানুষকে ফ্রি চিকিৎসা জাঙ্গাইল প্রবাসী কল্যাণ পরিষদের নতুন কমিটি ঘোষণা ওসমানীনগরে বাসন্তী পূজার গেইট ভাঙচুর, ব্যানারে আগুন স্লুইসগেট না থাকায় জলাবদ্ধতায় নিমজ্জিত ৫শ’ একর জমির ফসল ১৭ দিন ধরে নিখোঁজ কুলাউড়ার লংলা কলেজ শিক্ষার্থী অয়ন প্রভাবশালীর দখলে পৈত্রিক জমি, শান্তিগঞ্জে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন যুদ্ধে কৌশলগতভাবে এগিয়ে রয়েছে ইরান: সাবেক ব্রিটিশ গোয়েন্দা প্রধান
advertisement
সিলেট বিভাগ

শারীরিক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে আটক ১

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা সীমান্ত এলাকায় ১৯ বছর বয়সী শারীরিক প্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে।

অভিযুক্ত যুবক উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের জঙ্গলবাড়ি গ্রামের বাসিন্দা মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের ছেলে আলম মিয়া।

সোমবার দুপুরে অভিযুক্ত আলম মিয়াকে তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দেলোয়ার হোসেন নির্দেশে ট্যাকেরঘাট পুলিশ ফাঁড়ির সদস্যরা আটক করেছেন।

জানা গেছে, আটক আলম মিয়া বিবাহিত ও তিন সন্তানের জনক। 

এর আগে রোববার দুপুরে উপজেলা উত্তর শ্রীপুর ইউনিয়নের জঙ্গল বাড়ি গ্রামে ভুক্তভোগী কিশোরী নিজ বাড়িতে ধর্ষণের শিকার হয়।

স্থানীয় এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, ঘটনার দিন কিশোরীর বাবা মা গ্রামের অন্য বাড়িতে গেলে ঘরে শারীরিক প্রতিবন্ধী একাই ছিল। এ সময় আলম মিয়া জোরপূর্বক তাকে ধর্ষণ করে। এই ঘটনা জানাজানি হওয়ার পর পরিবার থেকে অভিযোগ পেয়ে আলম মিয়াকে জঙ্গলবাড়ি এলাকা থেকে আটক করেন টেকেরঘাট পুলিশ ফাঁড়ির ক্যাম্পের সদস্যরা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসেন জানিয়েছেন, ভুক্তভোগী কিশোরী ও তার পরিবার থানায় এসেছেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এই সম্পর্কিত আরো

হাতকড়াসহ পালানোর ৪ ঘণ্টা পর নাটকীয়ভাবে থানায় হাজির আসামি

কানাইঘাটে গণহত্যা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

গণহত্যা দিবসে শান্তিগঞ্জে শহিদ বীর মুক্তিযোদ্ধাদের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ

মরহুম হাফিজ আবুল হাসানের স্মৃতিতে বিয়ানীবাজারে ২ শতাধিক মানুষকে ফ্রি চিকিৎসা

জাঙ্গাইল প্রবাসী কল্যাণ পরিষদের নতুন কমিটি ঘোষণা

ওসমানীনগরে বাসন্তী পূজার গেইট ভাঙচুর, ব্যানারে আগুন

স্লুইসগেট না থাকায় জলাবদ্ধতায় নিমজ্জিত ৫শ’ একর জমির ফসল

১৭ দিন ধরে নিখোঁজ কুলাউড়ার লংলা কলেজ শিক্ষার্থী অয়ন

প্রভাবশালীর দখলে পৈত্রিক জমি, শান্তিগঞ্জে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

যুদ্ধে কৌশলগতভাবে এগিয়ে রয়েছে ইরান: সাবেক ব্রিটিশ গোয়েন্দা প্রধান