বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
হাতকড়াসহ পালানোর ৪ ঘণ্টা পর নাটকীয়ভাবে থানায় হাজির আসামি কানাইঘাটে গণহত্যা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত গণহত্যা দিবসে শান্তিগঞ্জে শহিদ বীর মুক্তিযোদ্ধাদের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ মরহুম হাফিজ আবুল হাসানের স্মৃতিতে বিয়ানীবাজারে ২ শতাধিক মানুষকে ফ্রি চিকিৎসা জাঙ্গাইল প্রবাসী কল্যাণ পরিষদের নতুন কমিটি ঘোষণা ওসমানীনগরে বাসন্তী পূজার গেইট ভাঙচুর, ব্যানারে আগুন স্লুইসগেট না থাকায় জলাবদ্ধতায় নিমজ্জিত ৫শ’ একর জমির ফসল ১৭ দিন ধরে নিখোঁজ কুলাউড়ার লংলা কলেজ শিক্ষার্থী অয়ন প্রভাবশালীর দখলে পৈত্রিক জমি, শান্তিগঞ্জে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন যুদ্ধে কৌশলগতভাবে এগিয়ে রয়েছে ইরান: সাবেক ব্রিটিশ গোয়েন্দা প্রধান
advertisement
সিলেট বিভাগ

সিলেট কদমতলীতে পরিবহণ শ্রমিকদের দুইগ্রুপের সংঘর্ষ

সিলেট নগরীর দক্ষিণ সুরমাস্থ কদমতলী কেন্দ্রীয় বাস টার্মিনালে পরিবহন শ্রমিকদের দুই গ্রুপে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুপক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছে।

মঙ্গলবার (২২ জুলাই) বিকালে প্রায় দুই ঘন্টা ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।

জানা যায়, গত বছরের ২৩ নভেম্বর অনুষ্ঠিত সিলেট জেলা বাস-মিনিবাস-কোচ-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের গত নির্বাচনে সভাপতি পদে ময়নুল ইসলাম ও সাধারণ সম্পাদক পদে মো. আব্দুল মুহিম নির্বাচিত হন। কিন্তু নির্বাচনের পরে তাদের প্রতিদ্বন্দ্বী প্যানেলের পরাজিত সভাপতি প্রার্থী সেলিম আহমদ ফলিক ও সাধারণ সম্পাদক প্রার্থী সামছুল হক মানিক নির্বাচনের কারচুপির অভিযোগ তুলে শ্রম আদালতে মামলা দায়ের করেন। সেই মামলা মঙ্গলবার শ্রম আদালত খারিজ করে দেন।

এই খবর পেয়েই বিকাল ৩টার দিকে সামছুল হক মানিক ও তার অনুসারীরা নির্বাচিত সাধারণ সম্পাদক মো. আব্দুল মুহিমের উপর হামলা করেন। এসময় দুপক্ষের মাঝে উত্তেজনা সৃষ্টি হয় এবং বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত দফায় দফায়  ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। এতে দুপক্ষের অন্তত ৩০ আহত হয়েছেন।

খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। বর্তমানে বাস টার্মিনাল এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ের করে রাখা হয়েছে।

দক্ষিণ সুরমা থানার পরিদর্শক (তদন্ত) মো. মারফাত আলী বলেন- আমরা ঘটনাস্থলে রয়েছি। পরিস্থিতি এখন শান্ত রয়েছে। মারামারির ঘটনায় একজনকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে।

এই সম্পর্কিত আরো

হাতকড়াসহ পালানোর ৪ ঘণ্টা পর নাটকীয়ভাবে থানায় হাজির আসামি

কানাইঘাটে গণহত্যা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

গণহত্যা দিবসে শান্তিগঞ্জে শহিদ বীর মুক্তিযোদ্ধাদের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ

মরহুম হাফিজ আবুল হাসানের স্মৃতিতে বিয়ানীবাজারে ২ শতাধিক মানুষকে ফ্রি চিকিৎসা

জাঙ্গাইল প্রবাসী কল্যাণ পরিষদের নতুন কমিটি ঘোষণা

ওসমানীনগরে বাসন্তী পূজার গেইট ভাঙচুর, ব্যানারে আগুন

স্লুইসগেট না থাকায় জলাবদ্ধতায় নিমজ্জিত ৫শ’ একর জমির ফসল

১৭ দিন ধরে নিখোঁজ কুলাউড়ার লংলা কলেজ শিক্ষার্থী অয়ন

প্রভাবশালীর দখলে পৈত্রিক জমি, শান্তিগঞ্জে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

যুদ্ধে কৌশলগতভাবে এগিয়ে রয়েছে ইরান: সাবেক ব্রিটিশ গোয়েন্দা প্রধান