বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
হাতকড়াসহ পালানোর ৪ ঘণ্টা পর নাটকীয়ভাবে থানায় হাজির আসামি কানাইঘাটে গণহত্যা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত গণহত্যা দিবসে শান্তিগঞ্জে শহিদ বীর মুক্তিযোদ্ধাদের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ মরহুম হাফিজ আবুল হাসানের স্মৃতিতে বিয়ানীবাজারে ২ শতাধিক মানুষকে ফ্রি চিকিৎসা জাঙ্গাইল প্রবাসী কল্যাণ পরিষদের নতুন কমিটি ঘোষণা ওসমানীনগরে বাসন্তী পূজার গেইট ভাঙচুর, ব্যানারে আগুন স্লুইসগেট না থাকায় জলাবদ্ধতায় নিমজ্জিত ৫শ’ একর জমির ফসল ১৭ দিন ধরে নিখোঁজ কুলাউড়ার লংলা কলেজ শিক্ষার্থী অয়ন প্রভাবশালীর দখলে পৈত্রিক জমি, শান্তিগঞ্জে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন যুদ্ধে কৌশলগতভাবে এগিয়ে রয়েছে ইরান: সাবেক ব্রিটিশ গোয়েন্দা প্রধান
advertisement
সিলেট বিভাগ

রিমান্ড আবেদনের শুনানী আজ

ট্রাইব্যুনালে সাংবাদিক তুরাব হত্যা মামলার দুই আসামী

সিলেটে পুলিশের গুলিতে নিহত সাংবাদিক এ টি এম তুরাব হত্যা মামলায় আটক দুই আসামিকে প্রথমবারের মতো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তোলা হয়েছে।

রোববার (২০ জুলাই) ওই দুই আসামিকে আদালতে তোলে রিমান্ডের আবেদন জানানো হয় বলে নিশ্চিত করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত কর্মকর্তা শাহ আলম।

তিনি জানান, প্রথমবারের মতো সিলেটে সাংবাদিক তুরাব হত্যা মামলার দুই আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। রিমান্ডের আবেদন করা হলেও শুনানি শেষ হয়নি।

২১ জুলাই তাদের রিমান্ড আবেদনের শুনানি হবে।

এছাড়া ২৩ সেপ্টেম্বর মামলার পরবর্তী শুনানির দিন ধার্য্য করেন ট্রাইব্যুনালের বিচারক।

৩ দিন আগে কড়া নিরাপত্তায় তাদের সিলেট থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়। এদিকে গত বছরের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের সময় চলা হত্যাকাণ্ডে মানবতাবিরোধী অপরাধের পৃথক ৭ মামলায় সাবেক ৯ মন্ত্রীসহ ৩৯ জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। আসামিদের মধ্যে রয়েছেন- স্বৈরশাসক শেখ হাসিনার মন্ত্রিপরিষদের সদস্য সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, দীপু মনি, আমির হোসেন আমু, সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এছাড়া ৩৯ আসামির মধ্যে সাবেক আমলা ও পুলিশ কর্মকর্তারাও রয়েছেন। তাদের বিরুদ্ধে মুগ্ধ হত্যা মামলা, সিলেটে সাংবাদিক তুরাব হত্যা মামলা, নরসিংদী ও কক্সবাজারে হত্যাসহ সাতটি মামলার শুনানি অনুষ্ঠিত হয়।

গত বছরের ১৭ ডিসেম্বর জুলাই-আগস্টের গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা দুই মামলায় শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ ৪৬ জনের বিরুদ্ধে তদন্ত দু’মাসের মধ্যে শেষ করার নির্দেশ দেন ট্রাইব্যুনাল।

এই সম্পর্কিত আরো

হাতকড়াসহ পালানোর ৪ ঘণ্টা পর নাটকীয়ভাবে থানায় হাজির আসামি

কানাইঘাটে গণহত্যা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

গণহত্যা দিবসে শান্তিগঞ্জে শহিদ বীর মুক্তিযোদ্ধাদের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ

মরহুম হাফিজ আবুল হাসানের স্মৃতিতে বিয়ানীবাজারে ২ শতাধিক মানুষকে ফ্রি চিকিৎসা

জাঙ্গাইল প্রবাসী কল্যাণ পরিষদের নতুন কমিটি ঘোষণা

ওসমানীনগরে বাসন্তী পূজার গেইট ভাঙচুর, ব্যানারে আগুন

স্লুইসগেট না থাকায় জলাবদ্ধতায় নিমজ্জিত ৫শ’ একর জমির ফসল

১৭ দিন ধরে নিখোঁজ কুলাউড়ার লংলা কলেজ শিক্ষার্থী অয়ন

প্রভাবশালীর দখলে পৈত্রিক জমি, শান্তিগঞ্জে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

যুদ্ধে কৌশলগতভাবে এগিয়ে রয়েছে ইরান: সাবেক ব্রিটিশ গোয়েন্দা প্রধান