বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
হাতকড়াসহ পালানোর ৪ ঘণ্টা পর নাটকীয়ভাবে থানায় হাজির আসামি কানাইঘাটে গণহত্যা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত গণহত্যা দিবসে শান্তিগঞ্জে শহিদ বীর মুক্তিযোদ্ধাদের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ মরহুম হাফিজ আবুল হাসানের স্মৃতিতে বিয়ানীবাজারে ২ শতাধিক মানুষকে ফ্রি চিকিৎসা জাঙ্গাইল প্রবাসী কল্যাণ পরিষদের নতুন কমিটি ঘোষণা ওসমানীনগরে বাসন্তী পূজার গেইট ভাঙচুর, ব্যানারে আগুন স্লুইসগেট না থাকায় জলাবদ্ধতায় নিমজ্জিত ৫শ’ একর জমির ফসল ১৭ দিন ধরে নিখোঁজ কুলাউড়ার লংলা কলেজ শিক্ষার্থী অয়ন প্রভাবশালীর দখলে পৈত্রিক জমি, শান্তিগঞ্জে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন যুদ্ধে কৌশলগতভাবে এগিয়ে রয়েছে ইরান: সাবেক ব্রিটিশ গোয়েন্দা প্রধান
advertisement
সিলেট বিভাগ

মাধবপুরে ম্যাজিস্ট্রেটের ওপর হামলার চেষ্টা, আটক ৩

হবিগঞ্জের মাধবপুরে আদালতের নির্দেশ পালন করতে গিয়ে বাধার মুখে পড়েছেন একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এসময় তার ওপর হামলার চেষ্টাও করা হয়। পরে সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে পৌঁছে ম্যাজিস্ট্রেট ও তার দলকে নিরাপদে উদ্ধার করে। এ ঘটনায় পুলিশ তিনজনকে আটক করেছে।

সোমবার (২১ জুলাই) দুপুরে উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের পরমানন্দপুর গ্রামে এই ঘটনা ঘটে।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুজিবুল ইসলাম জানান, পরমানন্দপুর গ্রামের মোছা: তারা চান বেগম ও সেরু মিয়ার মধ্যে একটি রাস্তা নিয়ে দীর্ঘদিন ধরে আদালতে মামলা চলছিল। সম্প্রতি আদালত ওই রাস্তার প্রতিবন্ধকতা সরানোর নির্দেশনা দেন। হবিগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নাঈমা খন্দকার তাকে এই দায়িত্ব দেন।

তিনি আরও জানান, আদালতের আদেশ অনুযায়ী তিনি পুলিশ ও সংশ্লিষ্টদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছালে গ্রামের কিছু উচ্ছৃঙ্খল ব্যক্তি সরকারি কাজে বাধা দেয়। তারা তাকে ঘিরে ধরে শারীরিকভাবে আক্রমণের চেষ্টা চালায়। এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে সেনাবাহিনীর একটি দল এসে তাকে ও তার সঙ্গীয়দের নিরাপদে উদ্ধার করে।

এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করেছে। আটককৃতরা হলেন পরমানন্দপুর গ্রামের আবুল খায়েরের ছেলে সাদ্দাম হোসেন (২৫), আব্দুল আলীর ছেলে শিরু মিয়া (৪০) এবং ইব্রাহিম মিয়ার স্ত্রী খাদিজা আক্তার (৩৫)।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সহিদ উল্ল্যা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে সরকারি কাজে বাধা এবং সরকারি কর্মকর্তার ওপর হামলার চেষ্টার অভিযোগে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

এই সম্পর্কিত আরো

হাতকড়াসহ পালানোর ৪ ঘণ্টা পর নাটকীয়ভাবে থানায় হাজির আসামি

কানাইঘাটে গণহত্যা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

গণহত্যা দিবসে শান্তিগঞ্জে শহিদ বীর মুক্তিযোদ্ধাদের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ

মরহুম হাফিজ আবুল হাসানের স্মৃতিতে বিয়ানীবাজারে ২ শতাধিক মানুষকে ফ্রি চিকিৎসা

জাঙ্গাইল প্রবাসী কল্যাণ পরিষদের নতুন কমিটি ঘোষণা

ওসমানীনগরে বাসন্তী পূজার গেইট ভাঙচুর, ব্যানারে আগুন

স্লুইসগেট না থাকায় জলাবদ্ধতায় নিমজ্জিত ৫শ’ একর জমির ফসল

১৭ দিন ধরে নিখোঁজ কুলাউড়ার লংলা কলেজ শিক্ষার্থী অয়ন

প্রভাবশালীর দখলে পৈত্রিক জমি, শান্তিগঞ্জে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

যুদ্ধে কৌশলগতভাবে এগিয়ে রয়েছে ইরান: সাবেক ব্রিটিশ গোয়েন্দা প্রধান