বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
হাতকড়াসহ পালানোর ৪ ঘণ্টা পর নাটকীয়ভাবে থানায় হাজির আসামি কানাইঘাটে গণহত্যা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত গণহত্যা দিবসে শান্তিগঞ্জে শহিদ বীর মুক্তিযোদ্ধাদের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ মরহুম হাফিজ আবুল হাসানের স্মৃতিতে বিয়ানীবাজারে ২ শতাধিক মানুষকে ফ্রি চিকিৎসা জাঙ্গাইল প্রবাসী কল্যাণ পরিষদের নতুন কমিটি ঘোষণা ওসমানীনগরে বাসন্তী পূজার গেইট ভাঙচুর, ব্যানারে আগুন স্লুইসগেট না থাকায় জলাবদ্ধতায় নিমজ্জিত ৫শ’ একর জমির ফসল ১৭ দিন ধরে নিখোঁজ কুলাউড়ার লংলা কলেজ শিক্ষার্থী অয়ন প্রভাবশালীর দখলে পৈত্রিক জমি, শান্তিগঞ্জে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন যুদ্ধে কৌশলগতভাবে এগিয়ে রয়েছে ইরান: সাবেক ব্রিটিশ গোয়েন্দা প্রধান
advertisement
সিলেট বিভাগ

বাউবির সিলেট কেন্দ্রে এসএসসি পরীক্ষায় পাসের হার ৫৯.১০ শতাংশ

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সিলেট আঞ্চলিক কেন্দ্রের অধীনে ২০২৫ সালের এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এ কেন্দ্রে চূড়ান্ত পরীক্ষার্থী ছিল ৬৯২ জন। উত্তীর্ণ হয়েছে ৪০৯ জন। পাসের হার ৫৯ দশমিক ১০ শতাংশ।

সারাদেশে বাউবির অধীনে অনুষ্ঠিত পরীক্ষায় অংশ নেয় মোট ১৪,৩৪৮ জন। উত্তীর্ণ হয়েছে ৮,৭১০ জন। জাতীয় পর্যায়ে গড় পাসের হার ৬০ দশমিক ৭১ শতাংশ।

গ্রেডভিত্তিক ফলাফল (সারাদেশে):

A+ পেয়েছে: ৬ জন

A পেয়েছে: ১,১১২ জন

A− পেয়েছে: ৩,০৩৫ জন

B পেয়েছে: ২,৯৪৪ জন

C পেয়েছে: ১,৫৭৪ জন

D পেয়েছে: ৩৯ জন

পরীক্ষা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে এবং নির্ধারিত সময়েই ফল প্রকাশ করা হয়েছে।

এ বিষয়ে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মিসবাহ উদ্দিন বলেন—
“সারাদেশে পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে। ফলাফল প্রকাশে স্বচ্ছতা বজায় রাখা হয়েছে। সিলেট কেন্দ্রে অংশগ্রহণ ও উত্তীর্ণের হার মোটামুটি সন্তোষজনক। ভবিষ্যতে আরও ভালো ফলাফলের আশা করছি। 

ফলাফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ও আঞ্চলিক কেন্দ্রের মাধ্যমে শিক্ষার্থীদের অবহিত করা হয়েছে।

এই সম্পর্কিত আরো

হাতকড়াসহ পালানোর ৪ ঘণ্টা পর নাটকীয়ভাবে থানায় হাজির আসামি

কানাইঘাটে গণহত্যা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

গণহত্যা দিবসে শান্তিগঞ্জে শহিদ বীর মুক্তিযোদ্ধাদের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ

মরহুম হাফিজ আবুল হাসানের স্মৃতিতে বিয়ানীবাজারে ২ শতাধিক মানুষকে ফ্রি চিকিৎসা

জাঙ্গাইল প্রবাসী কল্যাণ পরিষদের নতুন কমিটি ঘোষণা

ওসমানীনগরে বাসন্তী পূজার গেইট ভাঙচুর, ব্যানারে আগুন

স্লুইসগেট না থাকায় জলাবদ্ধতায় নিমজ্জিত ৫শ’ একর জমির ফসল

১৭ দিন ধরে নিখোঁজ কুলাউড়ার লংলা কলেজ শিক্ষার্থী অয়ন

প্রভাবশালীর দখলে পৈত্রিক জমি, শান্তিগঞ্জে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

যুদ্ধে কৌশলগতভাবে এগিয়ে রয়েছে ইরান: সাবেক ব্রিটিশ গোয়েন্দা প্রধান