বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
হাতকড়াসহ পালানোর ৪ ঘণ্টা পর নাটকীয়ভাবে থানায় হাজির আসামি কানাইঘাটে গণহত্যা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত গণহত্যা দিবসে শান্তিগঞ্জে শহিদ বীর মুক্তিযোদ্ধাদের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ মরহুম হাফিজ আবুল হাসানের স্মৃতিতে বিয়ানীবাজারে ২ শতাধিক মানুষকে ফ্রি চিকিৎসা জাঙ্গাইল প্রবাসী কল্যাণ পরিষদের নতুন কমিটি ঘোষণা ওসমানীনগরে বাসন্তী পূজার গেইট ভাঙচুর, ব্যানারে আগুন স্লুইসগেট না থাকায় জলাবদ্ধতায় নিমজ্জিত ৫শ’ একর জমির ফসল ১৭ দিন ধরে নিখোঁজ কুলাউড়ার লংলা কলেজ শিক্ষার্থী অয়ন প্রভাবশালীর দখলে পৈত্রিক জমি, শান্তিগঞ্জে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন যুদ্ধে কৌশলগতভাবে এগিয়ে রয়েছে ইরান: সাবেক ব্রিটিশ গোয়েন্দা প্রধান
advertisement
সিলেট বিভাগ

সুনামগঞ্জে ১৮ ইউনিটে বিএনপির পাল্টা কমিটি ঘোষণা

সুনামগঞ্জ সদর উপজেলা ও পৌর বিএনপির ১৮ টি ইউনিটে পাল্টা কমিটি ঘোষণা করা হয়েছে। 

রবিবার (২০ জুলাই) দুপুরে শহরের কাজির পয়েন্টের একটি কমিউনিটি সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব কমিটি ঘোষণা করা হয়।

অভিযোগে বলা হয়, ইতোমধ্যে ১৮টি ইউনিটে যেসব কমিটি ঘোষণা করা হয়েছে, সেখানে ত্যাগী নেতাকর্মীদের স্থান হয়নি। অনেক চিহ্নিত সন্ত্রাসী,  চাঁদাবাজ ও ফ্যাসিবাদ এবং জাপার দোসরদের পুনর্বাসন করা হয়েছে। এতে করে দলের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুন্ন হয়েছে। কমিটিতে বিগত সময়ে জেল-জুলুম ও নির্যাতনের শিকার নেতাকর্মীদের স্থান হয়নি।

এসময় পূর্বের ঘোষিত কমিটি প্রত্যাখ্যান করে নতুন করে সুনামগঞ্জ পৌরসভার ৯ টি ওয়ার্ড এবং সদর উপজেলার ৯ টি ইউনিয়ন কমিটি ঘোষণা করেন সদর উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মঈনুল হক।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ সদর উপজেলার সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি দেওয়ান জয়নুল জাকেরীন, বর্তমান আহবায়ক কমিটির সদস্য আবুল মনসুর শওকত, সেলিম উদ্দিন আহমদ, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুল লতিফ জেপি, সাবেক সাংগঠনিক সম্পাদক আ স ম খালিদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আব্দুল্লাহ আল নোমান, জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক রায়হান উদ্দিন প্রমুখ।

সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব পদমর্যাদার সদস্য অ্যডভোকেট আব্দুল হক সাংবাদিকদের বলেন, জেলা বিএনপির নেতৃবৃন্দ বসে সদর ও পৌর কমিটি গঠন করা হয়েছে। পরবর্তীতে ওয়ার্ড ও ইউনিয়ন কমিটি করেছেন। আমদের নির্দেশনা ছিল কোথাও যাতে সন্ত্রাসী, চাঁদাবাজ ও ফ্যাসিবাদের দোসরদের জায়গা দেওয়া না হয়। এ বিষয়টি আমরা খোঁজ নিয়ে দেখব।

এই সম্পর্কিত আরো

হাতকড়াসহ পালানোর ৪ ঘণ্টা পর নাটকীয়ভাবে থানায় হাজির আসামি

কানাইঘাটে গণহত্যা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

গণহত্যা দিবসে শান্তিগঞ্জে শহিদ বীর মুক্তিযোদ্ধাদের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ

মরহুম হাফিজ আবুল হাসানের স্মৃতিতে বিয়ানীবাজারে ২ শতাধিক মানুষকে ফ্রি চিকিৎসা

জাঙ্গাইল প্রবাসী কল্যাণ পরিষদের নতুন কমিটি ঘোষণা

ওসমানীনগরে বাসন্তী পূজার গেইট ভাঙচুর, ব্যানারে আগুন

স্লুইসগেট না থাকায় জলাবদ্ধতায় নিমজ্জিত ৫শ’ একর জমির ফসল

১৭ দিন ধরে নিখোঁজ কুলাউড়ার লংলা কলেজ শিক্ষার্থী অয়ন

প্রভাবশালীর দখলে পৈত্রিক জমি, শান্তিগঞ্জে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

যুদ্ধে কৌশলগতভাবে এগিয়ে রয়েছে ইরান: সাবেক ব্রিটিশ গোয়েন্দা প্রধান