বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার অফার করেছিল ‘ডিপ স্টেট’: আসিফ মাহমুদ জহুরা ট্রাস্টের অর্থায়নে জাতীয় দিবসে জামালগঞ্জে ক্রীড়া প্রতিযোগিতা দিরাইয়ে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত শান্তিগঞ্জে নানা আয়োজনে বিজ’র স্বাধীনতা দিবস উদযাপন স্বাধীনতা দিবসে কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের শ্রদ্ধা শান্তিগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন মালয়েশিয়ায় হাই কমিশনে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপিত জৈন্তাপুরে স্বাধীনতা দিবসে বিএনপির শ্রদ্ধা নিবেদন ও কুচকাওয়াজে অংশগ্রহণ সিলেট জেলা তাতীদলের ঈদ আড্ডা কোম্পানীগঞ্জে, মধ্যাহ্ন ভোজ শেষে সাদা পাথরে মিতালী মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে জবির শ্রদ্ধাঞ্জলি
advertisement
সিলেট বিভাগ

সিলেট উইমেনস জার্নালিস্ট ক্লাবের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সিলেটের নারী সাংবাদিকদের একমাত্র সংগঠন ‘সিলেট উইমেনস জার্নালিস্ট ক্লাব’-এর তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী সফলভাবে উদযাপিত হয়েছে। শুক্রবার সিলেট নগরীর একটি অভিজাত মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, “নারী সাংবাদিকরা আজ সাহস, সততা ও দক্ষতায় নিজেদের যোগ্যতার প্রমাণ দিচ্ছেন। তাদের সংগঠিত প্রয়াস গণমাধ্যমে ইতিবাচক পরিবর্তন আনবে।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি মঈন উদ্দিন, সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট এমাদ উল্লাহ শহিদুল ইসলাম শাহিন, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট শাখার সভাপতি নামজুল কবির পাবেল ও সাধারণ সম্পাদক আশকার আমিন রাব্বী, ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (ইমজা) সিলেট-এর সাধারণ সম্পাদক সাকিব মিঠু এবং সিলেট মাল্টিমিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের যুগ্ম আহ্বায়ক মামুন হোসেন,
এই সময় আরো উপস্থিত ছিলেন লন্ডনবাংলা প্রেসক্লাব মেম্বার, বাংলাভাষী সম্পাদক, অলিউর রহমান খান,সমাজসেবী চৌধুরী জান্নাত রাখি,সাংবাদিক এহিয়া চৌধুরী,সাংবাদিক শেখ নাসির,সাংবাদিক এস আলম আলঙ্গীর সহ আরো অনেকেই।

বক্তারা বলেন, সিলেটের নারী সাংবাদিকরা শুধুমাত্র সংবাদ পরিবেশনের মধ্যেই সীমাবদ্ধ নন, বরং নেতৃত্ব, উদ্যোগ ও প্রগতির প্রতীক হয়ে উঠেছেন। সিলেট উইমেনস জার্নালিস্ট ক্লাব নারীর ক্ষমতায়ন ও গণমাধ্যমে সমতার পথে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

অনুষ্ঠানে সংগঠনের সদস্যদের অংশগ্রহণে কেক কাটা, আলোচনা সভা এবং সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে দিনটি উদযাপন করা হয়। ক্লাবের নেতৃবৃন্দ ভবিষ্যতে সাংবাদিকতার উৎকর্ষতা ও নারীর অধিকার রক্ষায় আরও বলিষ্ঠ ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

এই সম্পর্কিত আরো

২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার অফার করেছিল ‘ডিপ স্টেট’: আসিফ মাহমুদ

জহুরা ট্রাস্টের অর্থায়নে জাতীয় দিবসে জামালগঞ্জে ক্রীড়া প্রতিযোগিতা

দিরাইয়ে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

শান্তিগঞ্জে নানা আয়োজনে বিজ’র স্বাধীনতা দিবস উদযাপন

স্বাধীনতা দিবসে কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের শ্রদ্ধা

শান্তিগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

মালয়েশিয়ায় হাই কমিশনে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপিত

জৈন্তাপুরে স্বাধীনতা দিবসে বিএনপির শ্রদ্ধা নিবেদন ও কুচকাওয়াজে অংশগ্রহণ

সিলেট জেলা তাতীদলের ঈদ আড্ডা কোম্পানীগঞ্জে, মধ্যাহ্ন ভোজ শেষে সাদা পাথরে মিতালী

মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে জবির শ্রদ্ধাঞ্জলি