বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে সিলেট জেলা প্রেসক্লাবের শ্রদ্ধাঞ্জলি কানাইঘাটে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত ছাতকে শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার অহিংস মানবিক বাংলাদেশ গড়ে তোলার প্রত্যাশা বিরোধীদলীয় নেতার দেশে জ্বালানি তেলের সংকট নেই, দাবি ভারত সরকারের এখনো মানুষ স্বাধীনতার প্রকৃত স্বাদ গ্রহণ করতে পারেনি: শিবির সেক্রেটারি সংস্কার সংসদে বাস্তবায়ন না হলে মাঠে গড়াবে: নাসীরুদ্দীন পাটওয়ারী স্বাধীনতা দিবসে রাজধানীতে ছাত্রশিবিরের বর্ণাঢ্য র‍্যালি জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে টালবাহানা করছে সরকার: সাভারে আখতার স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিরোধীদলীয় নেতার শ্রদ্ধা
advertisement
সিলেট বিভাগ

অভিযোগ দায়ের

তোমার নাতীন আমাদের বাড়ির সামনে গেলে কুকুর কামড়াবেই

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের বেতকোনা গ্রামে তানিশা আক্তার নামের পাঁচ বছর বয়সী এক শিশুকে প্রতিবেশির একটি পালিত কুকুর আক্রমণ করে গুরুতর জখম করার অভিযোগ পাওয়া গেছে।
 
এ ঘটনায় আজ বৃহস্পতিবার শান্তিগঞ্জ থানায় বেতকোনা গ্রামের মৃত দুদু মিয়ার পুত্র রাসেল মিয়া ও জাকির মিয়া গংদের বিরুদ্ধে এমন অভিযোগ দায়ের করেছেন ওই শিশুটির দাদা একই গ্রামের মৃত মজুমদার আলীর পুত্র সিরাজ মিয়া৷  

অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৩ জুলাই ভোর আনুমানিক ৬টায় তানিশা আক্তার (৫) নামের ওই শিশু আরবি পড়তে বাড়ির পাশের মসজিদে যাচ্ছিল। পথিমধ্যে প্রতিবেশীর বাড়িতে থাকা একটি পালিত কুকুর হঠাৎ শিশুটির ওপর ঝাঁপিয়ে পড়ে এবং তার শরীরের বিভিন্ন স্থানে কামড়ে দেয়। শিশুটির চিৎকার শুনে দাদা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান এবং প্রতিবেশীদের জবাবদিহি করতে গেলে উল্টো তার সঙ্গে দুর্ব্যবহার করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়। 

শিশুটির দাদা বলেন, আমি প্রতিবেশীদের জিজ্ঞেস করি কেন তাদের কুকুর আমার নাতীনকে কামড়ালো। তখন তারা আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং বলে, ‘তোমার নাতীন আমাদের বাড়ির সামনে গেলে কামড়াবেই।’ এরপর তারা আমাদের পরিবারের সবাইকে প্রাণে মারার হুমকি দেয়।”

পরবর্তীতে শিশুটিকে শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে রেফার্ড করেন। পরে অবস্থা গুরুতর হওয়ায় সেখান থেকে আবার রেফার্ড করা হয় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে।

এ ঘটনায় কোনো প্রতিকার না পেয়ে থানায় এসে অভিযোগ দায়ের করেন শিশুটির পরিবার। স্থানীয় প্রত্যক্ষদর্শীরাও ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন।

শিশুটির পরিবারের দাবি, এমন ঘটনার সুষ্ঠু বিচার না হলে ভবিষ্যতে আরও বড় দুর্ঘটনার আশঙ্কা থেকে যায়।

অভিযুক্ত রাসেল মিয়ার মোবাইল ফোনে কল দিলে ফোন বন্ধ পাওয়া গেছে।

এ ব্যাপারে শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. আকরাম আলী বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

এই সম্পর্কিত আরো

জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে সিলেট জেলা প্রেসক্লাবের শ্রদ্ধাঞ্জলি

কানাইঘাটে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

ছাতকে শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

অহিংস মানবিক বাংলাদেশ গড়ে তোলার প্রত্যাশা বিরোধীদলীয় নেতার

দেশে জ্বালানি তেলের সংকট নেই, দাবি ভারত সরকারের

এখনো মানুষ স্বাধীনতার প্রকৃত স্বাদ গ্রহণ করতে পারেনি: শিবির সেক্রেটারি

সংস্কার সংসদে বাস্তবায়ন না হলে মাঠে গড়াবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

স্বাধীনতা দিবসে রাজধানীতে ছাত্রশিবিরের বর্ণাঢ্য র‍্যালি

জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে টালবাহানা করছে সরকার: সাভারে আখতার

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিরোধীদলীয় নেতার শ্রদ্ধা