শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
উচ্চ পর্যায়ে দূর্নীতি কমলে গণতন্ত্র সূদৃঢ় থাকবে শিক্ষার্থীদের সমস্যা সৃষ্টিকারী নয়; সমাধানকারীর ভূমিকায় অবতীর্ণ হতে হবে: ভিসি জহিরুল হক জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে সিলেট জেলা প্রেসক্লাবের শ্রদ্ধাঞ্জলি কানাইঘাটে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত ছাতকে শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার অহিংস মানবিক বাংলাদেশ গড়ে তোলার প্রত্যাশা বিরোধীদলীয় নেতার দেশে জ্বালানি তেলের সংকট নেই, দাবি ভারত সরকারের এখনো মানুষ স্বাধীনতার প্রকৃত স্বাদ গ্রহণ করতে পারেনি: শিবির সেক্রেটারি সংস্কার সংসদে বাস্তবায়ন না হলে মাঠে গড়াবে: নাসীরুদ্দীন পাটওয়ারী স্বাধীনতা দিবসে রাজধানীতে ছাত্রশিবিরের বর্ণাঢ্য র‍্যালি
advertisement
সিলেট বিভাগ

সিলেট সীমান্তে ৫৩জনকে ঠেলে বাংলাদেশ পাঠালো বিএসএফ

সিলেটের সীমান্তবর্তী এলাকায় আরও ৫৩জনকে পুশইন করলো বিএসএফ।

বুধবার (১৬ জুলাই) ভোর ৪টা থেকে ৭টার মধ্যে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধীনস্থ নোয়াকোট, কালাইরাগ ও শ্রীপুর বিওপির সীমান্ত দিয়ে ৪টি আলাদা গ্রুপে মোট ৫৩ জন বাংলাদেশি নাগরিককে পুশ-ইন করে ভারতীয় কর্তৃপক্ষ।

বিজিবির টহল দল দ্রুত অভিযানে অংশ নিয়ে ওই ৫৩ জনকে সীমান্তবর্তী স্থানগুলো থেকে আটক করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, এরা সবাই পূর্বে অবৈধভাবে ভারতের বিভিন্ন অঞ্চলে গমন করেছিল।

৫৩ জনের মধ্যে সিলেট জেলার কালাইরাগ ও শ্রীপুর বিওপি এলাকা দিয়ে পুশ-ইন করা হয় ৩২ জনকে এবং সুনামগঞ্জ জেলার নোয়াকোট বিওপি এলাকা দিয়ে ছনবাড়ী সীমান্তে ২১ জন। আটকদের মধ্যে পুরুষ ১১ জন, নারী ৩২ জন ও শিশু রয়েছে ১০ জন।

তারা বিভিন্ন জেলার বাসিন্দা হলেও বেশিরভাগ নড়াইল, যশোর ও সাতক্ষীরা জেলার। 

আটককৃতদের মধ্যে রয়েছেন, নড়াইলের ২৩ জন, সাতক্ষীরার ১০ জন, যশোরের ১০ জন, সিলেটের ৪ জন, বরিশাল: ২ জন এবং কুষ্টিয়া, খুলনা, হবিগঞ্জ ও নরসিংদীর ১ জন করে। 

প্রাথমিক যাচাই-বাছাই শেষে বিজিবি জানায়, আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

এই সম্পর্কিত আরো

উচ্চ পর্যায়ে দূর্নীতি কমলে গণতন্ত্র সূদৃঢ় থাকবে

শিক্ষার্থীদের সমস্যা সৃষ্টিকারী নয়; সমাধানকারীর ভূমিকায় অবতীর্ণ হতে হবে: ভিসি জহিরুল হক

জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে সিলেট জেলা প্রেসক্লাবের শ্রদ্ধাঞ্জলি

কানাইঘাটে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

ছাতকে শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

অহিংস মানবিক বাংলাদেশ গড়ে তোলার প্রত্যাশা বিরোধীদলীয় নেতার

দেশে জ্বালানি তেলের সংকট নেই, দাবি ভারত সরকারের

এখনো মানুষ স্বাধীনতার প্রকৃত স্বাদ গ্রহণ করতে পারেনি: শিবির সেক্রেটারি

সংস্কার সংসদে বাস্তবায়ন না হলে মাঠে গড়াবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

স্বাধীনতা দিবসে রাজধানীতে ছাত্রশিবিরের বর্ণাঢ্য র‍্যালি