শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
উচ্চ পর্যায়ে দূর্নীতি কমলে গণতন্ত্র সূদৃঢ় থাকবে শিক্ষার্থীদের সমস্যা সৃষ্টিকারী নয়; সমাধানকারীর ভূমিকায় অবতীর্ণ হতে হবে: ভিসি জহিরুল হক জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে সিলেট জেলা প্রেসক্লাবের শ্রদ্ধাঞ্জলি কানাইঘাটে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত ছাতকে শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার অহিংস মানবিক বাংলাদেশ গড়ে তোলার প্রত্যাশা বিরোধীদলীয় নেতার দেশে জ্বালানি তেলের সংকট নেই, দাবি ভারত সরকারের এখনো মানুষ স্বাধীনতার প্রকৃত স্বাদ গ্রহণ করতে পারেনি: শিবির সেক্রেটারি সংস্কার সংসদে বাস্তবায়ন না হলে মাঠে গড়াবে: নাসীরুদ্দীন পাটওয়ারী স্বাধীনতা দিবসে রাজধানীতে ছাত্রশিবিরের বর্ণাঢ্য র‍্যালি
advertisement
সিলেট বিভাগ

সবুজ সিলেটে সংবাদ প্রকাশ, চা বাগানের শিক্ষার্থীদের মুখে ফুটল হাসি

শিক্ষা উপকরণের অভাবে পিছিয়ে পড়ছে চা বাগানের শিশুদের শিক্ষা জীবন”—দৈনিক সবুজ সিলেটে গত ৮ জুলাই প্রকাশিত এমন এক প্রতিবেদন নাড়া দেয় অনেককেই। সেই প্রতিবেদনের বাস্তব চিত্র দেখে শিশুদের সহায়তায় এগিয়ে এসেছেন সমাজসেবী চৌধুরী জান্নাত রাখি।

আজ (১৫ জুলাই) মঙ্গলবার তিনি সিলেটের বুরজান চা বাগানের একটি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেন। শিক্ষা  সামগ্রী পেয়ে শিশুদের মুখে হাসি ফুটে ওঠে।

শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে জান্নাত রাখি বলেন- শিশুদের মুখে হাসি দেখার আনন্দটাই সবচেয়ে বড় প্রাপ্তি। ‘সবুজ সিলেট’-এ প্রকাশিত সংবাদটি দেখে আমি খুবই ব্যথিত হই। এরপর ঠিক করি—সাহায্য না করলে নিজের দায়িত্ব এড়ানো হবে। আজ তাদের পাশে দাঁড়িয়ে মনে হচ্ছে—আমরা একটু ইচ্ছা করলেই অনেক পরিবর্তন আনতে পারি।

শুধু শিক্ষা সামগ্রীই নয়, এক এতিম শিশুর স্কুল ড্রেসের জন্য আর্থিক সহায়তাও প্রদান করেন তিনি।

এ সময় স্থানীয় শিক্ষক-শিক্ষিকারা জান্নাত রাখির এই উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও অনেকে এভাবে এগিয়ে আসবেন বলে আশা প্রকাশ করেন।

এ সময় প্রত্যাশা সমাজ কল্যাণ যুব সংঘের সভাপতি সাইদুল ইসলাম সোহেল বলেন-আপনাদের মতো হৃদয়বান মানুষের পাশে পেয়ে আমরা সত্যিই অনুপ্রাণিত। আজকের দিনটি শুধু শিশুদের জন্য নয়, আমাদের সবার জন্যই আনন্দের। এই সহযোগিতা আমাদের বিশ্বাসকে আরও দৃঢ় করেছে যে—সমাজের জন্য কাজ করতে চাইলে মানুষ পাশে থাকে।”

চা বাগানের শিশুরা নানা সীমাবদ্ধতার মধ্যে বেড়ে ওঠে। এই ধরনের মানবিক সহায়তা শুধু তাদের সাময়িক চাহিদা মেটায় না, ভবিষ্যতের স্বপ্ন গড়তেও সহায়ক হয়।

এই সম্পর্কিত আরো

উচ্চ পর্যায়ে দূর্নীতি কমলে গণতন্ত্র সূদৃঢ় থাকবে

শিক্ষার্থীদের সমস্যা সৃষ্টিকারী নয়; সমাধানকারীর ভূমিকায় অবতীর্ণ হতে হবে: ভিসি জহিরুল হক

জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে সিলেট জেলা প্রেসক্লাবের শ্রদ্ধাঞ্জলি

কানাইঘাটে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

ছাতকে শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

অহিংস মানবিক বাংলাদেশ গড়ে তোলার প্রত্যাশা বিরোধীদলীয় নেতার

দেশে জ্বালানি তেলের সংকট নেই, দাবি ভারত সরকারের

এখনো মানুষ স্বাধীনতার প্রকৃত স্বাদ গ্রহণ করতে পারেনি: শিবির সেক্রেটারি

সংস্কার সংসদে বাস্তবায়ন না হলে মাঠে গড়াবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

স্বাধীনতা দিবসে রাজধানীতে ছাত্রশিবিরের বর্ণাঢ্য র‍্যালি