শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
উচ্চ পর্যায়ে দূর্নীতি কমলে গণতন্ত্র সূদৃঢ় থাকবে শিক্ষার্থীদের সমস্যা সৃষ্টিকারী নয়; সমাধানকারীর ভূমিকায় অবতীর্ণ হতে হবে: ভিসি জহিরুল হক জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে সিলেট জেলা প্রেসক্লাবের শ্রদ্ধাঞ্জলি কানাইঘাটে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত ছাতকে শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার অহিংস মানবিক বাংলাদেশ গড়ে তোলার প্রত্যাশা বিরোধীদলীয় নেতার দেশে জ্বালানি তেলের সংকট নেই, দাবি ভারত সরকারের এখনো মানুষ স্বাধীনতার প্রকৃত স্বাদ গ্রহণ করতে পারেনি: শিবির সেক্রেটারি সংস্কার সংসদে বাস্তবায়ন না হলে মাঠে গড়াবে: নাসীরুদ্দীন পাটওয়ারী স্বাধীনতা দিবসে রাজধানীতে ছাত্রশিবিরের বর্ণাঢ্য র‍্যালি
advertisement
সিলেট বিভাগ

জকিগঞ্জের হত্যা মামলার চার আসামী টাঙ্গাইলে গ্রেফতার

সিলেটের হত্যা মামলার চার আসামীকে টাঙ্গাইল থেকে গ্রেফতার করেছে র‌্যাব।

 

শনিবার গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। এর আগে শুক্রবার রাত সাড়ে ৯টা ও সাড়ে ১০টায় পৃথক অভিযান চালিয়ে টাঙ্গাইল জেলার ভূঞাপুর থানাধীন নকলা ও ভারই এলাকায় র‌্যাব-৯ ও ১৪ যৌথ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।

 

গ্রেফতারকৃতরা হলো, সিলেটের জকিগঞ্জ থানার সমসখানি গ্রামের মফুর আলীর ছেলে জাকির আহমদ (৪২), এহিয়া আহমদ (৩৫), জাবের আহমদ (২৮) ও জাকির আহমদের ছেলে শান্ত আহমদ (১৯)।
 


র‌্যাব জানায়, জকিগঞ্জের সমসখানি গ্রামের সোহেল আহমদ হত্যাকান্ডের ঘটনায় গত ৯ জুলাই থানায় মামলা হয়। এরপর র‌্যাব আসামীদের  ধরতে তাদের অবস্থান সনাক্তের চেষ্টা চালিয়ে যায়। তথ্য প্রযুক্তির মাধ্যমে আসামীদের অবস্থানের ব্যাপারে নিশ্চিত হয়ে শুক্রবার রাতে টাঙ্গাইলের ভূঞাপুর থানার নকলায় অভিয়ান চালিয়ে জাকির আহমদ ও এহিয়া আহমদকে গ্রেফতার করা হয়। পরে একই থানার ভারই এলাকা থেকে জাবের আহমদ ও শান্ত আহমদকে গ্রেফতার করা হয়।

 

গ্রেফতারকৃতদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।

এই সম্পর্কিত আরো

উচ্চ পর্যায়ে দূর্নীতি কমলে গণতন্ত্র সূদৃঢ় থাকবে

শিক্ষার্থীদের সমস্যা সৃষ্টিকারী নয়; সমাধানকারীর ভূমিকায় অবতীর্ণ হতে হবে: ভিসি জহিরুল হক

জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে সিলেট জেলা প্রেসক্লাবের শ্রদ্ধাঞ্জলি

কানাইঘাটে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

ছাতকে শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

অহিংস মানবিক বাংলাদেশ গড়ে তোলার প্রত্যাশা বিরোধীদলীয় নেতার

দেশে জ্বালানি তেলের সংকট নেই, দাবি ভারত সরকারের

এখনো মানুষ স্বাধীনতার প্রকৃত স্বাদ গ্রহণ করতে পারেনি: শিবির সেক্রেটারি

সংস্কার সংসদে বাস্তবায়ন না হলে মাঠে গড়াবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

স্বাধীনতা দিবসে রাজধানীতে ছাত্রশিবিরের বর্ণাঢ্য র‍্যালি