শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
উচ্চ পর্যায়ে দূর্নীতি কমলে গণতন্ত্র সূদৃঢ় থাকবে শিক্ষার্থীদের সমস্যা সৃষ্টিকারী নয়; সমাধানকারীর ভূমিকায় অবতীর্ণ হতে হবে: ভিসি জহিরুল হক জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে সিলেট জেলা প্রেসক্লাবের শ্রদ্ধাঞ্জলি কানাইঘাটে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত ছাতকে শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার অহিংস মানবিক বাংলাদেশ গড়ে তোলার প্রত্যাশা বিরোধীদলীয় নেতার দেশে জ্বালানি তেলের সংকট নেই, দাবি ভারত সরকারের এখনো মানুষ স্বাধীনতার প্রকৃত স্বাদ গ্রহণ করতে পারেনি: শিবির সেক্রেটারি সংস্কার সংসদে বাস্তবায়ন না হলে মাঠে গড়াবে: নাসীরুদ্দীন পাটওয়ারী স্বাধীনতা দিবসে রাজধানীতে ছাত্রশিবিরের বর্ণাঢ্য র‍্যালি
advertisement
সিলেট বিভাগ

ঢাকায়  ব্যবসায়ী সোহাগ হত্যার প্রতিবাদে জামালগঞ্জে  বিক্ষোভ মিছিল

রাজধানীর পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের মূল ফটকের সামনে প্রকাশ্যে মোহাম্মদ সোহাগ নামে এক ভাঙ্গারি ব্যবসায়ীকে কুপিয়ে ও পাথর দিয়ে থেঁতলে নৃশংসভাবে হত্যা করার ঘটনায় দেশজুড়ে শুরু হয়েছে তীব্র ক্ষোভ ও প্রতিবাদ। এ ঘটনার রেশ পড়েছে দেশের প্রত্যন্ত অঞ্চলেও। তারই ধারাবাহিকতায় শনিবার (১২জুলাই)সকালে জামালগঞ্জে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

জামালগঞ্জের সাধারণ শিক্ষার্থীদের  আয়োজনে  প্রতিবাদ মিছিলটি জামালগঞ্জ উপজেলা পরিষদের সামনে থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ইকবাল মার্কেটের সামনে এসে পথসভায় মিলিত হয়।

পথ সভায় বক্তব্য রাখেন, আরিফুল ইসলাম সরকার, হাসান আল মাসুম,তোফায়েল ইসলাম,সাদনান স্নিগ্ধ, ছাদিকুর রহমান স্বাধীন, শাহিন মিয়া,তানভীর, কাব্বির, মিলন প্রমূখ।

বক্তারা বলেন,  রাজধানীর মতো জায়গায় প্রকাশ্যে একজন সাধারণ ব্যবসায়ীকে এভাবে নৃশংসভাবে হত্যা প্রমাণ করে, দেশে আইনের শাসন প্রশ্নবিদ্ধ হত্যাকারীদের দলীয় পরিচয়ের আড়ালে লুকানোর চেষ্টা যেন না হয়, এটাই দেশের মানুষের দাবি। এদেশে আর কোনো মায়ের বুক যেন খালি না হয়, আর কোনো সন্তান যেন এমন নির্মমতার শিকার না হয়— সেই জন্যই আমাদের এই প্রতিবাদ।
অবিলম্বে সকল ঘাতককে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন জামালগঞ্জের ছাত্রসমাজ।

এই সম্পর্কিত আরো

উচ্চ পর্যায়ে দূর্নীতি কমলে গণতন্ত্র সূদৃঢ় থাকবে

শিক্ষার্থীদের সমস্যা সৃষ্টিকারী নয়; সমাধানকারীর ভূমিকায় অবতীর্ণ হতে হবে: ভিসি জহিরুল হক

জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে সিলেট জেলা প্রেসক্লাবের শ্রদ্ধাঞ্জলি

কানাইঘাটে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

ছাতকে শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

অহিংস মানবিক বাংলাদেশ গড়ে তোলার প্রত্যাশা বিরোধীদলীয় নেতার

দেশে জ্বালানি তেলের সংকট নেই, দাবি ভারত সরকারের

এখনো মানুষ স্বাধীনতার প্রকৃত স্বাদ গ্রহণ করতে পারেনি: শিবির সেক্রেটারি

সংস্কার সংসদে বাস্তবায়ন না হলে মাঠে গড়াবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

স্বাধীনতা দিবসে রাজধানীতে ছাত্রশিবিরের বর্ণাঢ্য র‍্যালি