শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
উচ্চ পর্যায়ে দূর্নীতি কমলে গণতন্ত্র সূদৃঢ় থাকবে শিক্ষার্থীদের সমস্যা সৃষ্টিকারী নয়; সমাধানকারীর ভূমিকায় অবতীর্ণ হতে হবে: ভিসি জহিরুল হক জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে সিলেট জেলা প্রেসক্লাবের শ্রদ্ধাঞ্জলি কানাইঘাটে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত ছাতকে শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার অহিংস মানবিক বাংলাদেশ গড়ে তোলার প্রত্যাশা বিরোধীদলীয় নেতার দেশে জ্বালানি তেলের সংকট নেই, দাবি ভারত সরকারের এখনো মানুষ স্বাধীনতার প্রকৃত স্বাদ গ্রহণ করতে পারেনি: শিবির সেক্রেটারি সংস্কার সংসদে বাস্তবায়ন না হলে মাঠে গড়াবে: নাসীরুদ্দীন পাটওয়ারী স্বাধীনতা দিবসে রাজধানীতে ছাত্রশিবিরের বর্ণাঢ্য র‍্যালি
advertisement
সিলেট বিভাগ

বিশ্বনাথে ২ হাজার ৭ শত ৫৬ জন শিক্ষার্থী কৃতকার্য, ৩৩ শিক্ষার্থী জিপিএ-৫ লাভ

সারা দেশের একযোগে বৃহস্পতিবার (১০ জুলাই) প্রকাশিত হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল। সিলেট শিক্ষা বোর্ডের অধীনে বিশ্বনাথ উপজেলায় এবারের ফলাফলে দেখা গেছে আশাব্যঞ্জক সাফল্য। উপজেলায় গড় পাসের হার দাঁড়িয়েছে ৭০ দশমিক ৪৮ শতাংশ।

উপজেলার বিভিন্ন মাধ্যমিক ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের ৩ হাজার ৯ শ ৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে, যার মধ্যে ২ হাজার ৭ শত ৫৬ জন শিক্ষার্থী কৃতকার্য হয়েছেন।

বৃহস্পতিবার দুপুরে (১০ জুলাই) বিশ্বনাথ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. বদিউজ্জামান আহমদ স্বাক্ষরিত ফলাফলের ভিত্তিতে এ তথ্য জানা গেছে।

শিক্ষা অফিস কর্তৃক প্রকাশিত ফলাফলে জানা যায়, উপজেলার ৩২টি উচ্চ বিদ্যালয় থেকে ২ হাজার ৯ শত ৪৯ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয় এবং এর মধ্যে ২ হাজার ২ শত ১৩ জন উত্তীর্ণ হয়। গড় পাসের হার দাঁড়ায় ৭৫ দশমিক ০৫ শতাংশ।

অন্যদিকে, ১৭টি মাদ্রাসা থেকে ৯ শত ৬০ জন শিক্ষার্থী দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করে, যার মধ্যে ৫ শত ৪৩ জন উত্তীর্ণ হয়। দাখিল পরীক্ষায় গড় পাসের হার ৫৬ দশমিক ৫৬ শতাংশ।

এসএসসি ও দাখিল পরীক্ষায় মোট ১৫টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ৩৩ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।

জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলো মধ্যে, রামসুন্দর সরকারী অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয় ২ জন, চান্দভরাং উচ্চ বিদ্যালয় ১ জন, দশঘর নিজামুল উলুম উচ্চ বিদ্যালয় ৪ জন, জামির আহমদ বহুমুখী উচ্চ বিদ্যালয় ৪ জন, কোনারাই আনোয়ার হোসেন উচ্চ বিদ্যালয় ১ জন, হাজী ইয়াছিন উল্লা বেতসান্দি উচ্চ বিদ্যালয় ১ জন, আলহাজ্ব লজ্জতুননেছা উচ্চ বিদ্যালয় ২ জন, জনকল্যাণ উচ্চ বিদ্যালয় ৩ জন, দক্ষিণ বিশ্বনাথ বালিকা উচ্চ বিদ্যালয় ২ জন, রাগীব-রাবেয়া উচ্চ বিদ্যালয় ১ জন, আলহাজ্ব তাহির আলী উচ্চ বিদ্যালয় ৫ জন ও দেমাসাধ উচ্চ বিদ্যালয় ২ জন শিক্ষার্থী জিপিএ-৫ লাভ করে।

এই সম্পর্কিত আরো

উচ্চ পর্যায়ে দূর্নীতি কমলে গণতন্ত্র সূদৃঢ় থাকবে

শিক্ষার্থীদের সমস্যা সৃষ্টিকারী নয়; সমাধানকারীর ভূমিকায় অবতীর্ণ হতে হবে: ভিসি জহিরুল হক

জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে সিলেট জেলা প্রেসক্লাবের শ্রদ্ধাঞ্জলি

কানাইঘাটে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

ছাতকে শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

অহিংস মানবিক বাংলাদেশ গড়ে তোলার প্রত্যাশা বিরোধীদলীয় নেতার

দেশে জ্বালানি তেলের সংকট নেই, দাবি ভারত সরকারের

এখনো মানুষ স্বাধীনতার প্রকৃত স্বাদ গ্রহণ করতে পারেনি: শিবির সেক্রেটারি

সংস্কার সংসদে বাস্তবায়ন না হলে মাঠে গড়াবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

স্বাধীনতা দিবসে রাজধানীতে ছাত্রশিবিরের বর্ণাঢ্য র‍্যালি