শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
উচ্চ পর্যায়ে দূর্নীতি কমলে গণতন্ত্র সূদৃঢ় থাকবে শিক্ষার্থীদের সমস্যা সৃষ্টিকারী নয়; সমাধানকারীর ভূমিকায় অবতীর্ণ হতে হবে: ভিসি জহিরুল হক জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে সিলেট জেলা প্রেসক্লাবের শ্রদ্ধাঞ্জলি কানাইঘাটে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত ছাতকে শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার অহিংস মানবিক বাংলাদেশ গড়ে তোলার প্রত্যাশা বিরোধীদলীয় নেতার দেশে জ্বালানি তেলের সংকট নেই, দাবি ভারত সরকারের এখনো মানুষ স্বাধীনতার প্রকৃত স্বাদ গ্রহণ করতে পারেনি: শিবির সেক্রেটারি সংস্কার সংসদে বাস্তবায়ন না হলে মাঠে গড়াবে: নাসীরুদ্দীন পাটওয়ারী স্বাধীনতা দিবসে রাজধানীতে ছাত্রশিবিরের বর্ণাঢ্য র‍্যালি
advertisement
সিলেট বিভাগ

কুলাউড়ায় পৌর শহরের বর্জ্য অপসারণে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মৌলভীবাজারের কুলাউড়া পৌর শহরের মার্কেট ও দোকানপাটের বর্জ্য অপসারণ বিষয়ে পৌরসভা ও ব্যবসায়ীদের মধ্যে এক মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে। 


বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেলে পৌরসভার হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। 


সভায় সভাপতিত্ব করেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন। সভায় শহরের বিভিন্ন মার্কেট মালিক ও ব্যবসায়ীরা উপস্থিত থেকে বর্জ্য ব্যবস্থাপনা এবং শহরের সার্বিক পরিষ্কার-পরিচ্ছন্নতা বিষয়ে তাদের মতামত তুলে ধরেন। ব্যবসায়ীদের পক্ষ থেকে নিয়মিত বর্জ্য অপসারণে উদ্যোগ নেয়ার দাবি জানানো হয়।

সভায় সিদ্ধান্ত হয়, প্রতিদিন সকাল ১০টায় পৌরসভার দুটি ছোট ভ্যানগাড়ির মাধ্যমে বিভিন্ন মার্কেট ও ব্যবসা প্রতিষ্ঠানের বর্জ্য অপসারণ করা হবে। এ কাজে নিয়োজিত ভ্যানচালকদের মাসিক বেতন প্রদানের লক্ষ্যে মার্কেট মালিক ও ব্যবসাপ্রতিষ্ঠানগুলো পৌরসভাকে নিয়মিত আর্থিক অনুদান দিয়ে সহায়তা করবে।


পৌরসভার নির্বাহী কর্মকর্তা শরদিন্দু রায়ের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌরসভার সহকারী প্রকৌশলী মো. কামরুল হাসান, উপজেলা জামায়াতের নায়েবে আমির মো. জাকির হোসেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি জয়নাল আবেদীন বাচ্চু, পৌর জামায়াত সভাপতি রুহুল আমিন রইয়ব, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল ইসলাম, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মো. বদরুজ্জামান সজল, বিশিষ্ট ব্যবসায়ী মো. শেলুর রহমান, সাংবাদিক ময়নুল হক পবন ও নাজমুল বারী সোহেলসহ সাবেক পৌর কাউন্সিলররা।

এই সম্পর্কিত আরো

উচ্চ পর্যায়ে দূর্নীতি কমলে গণতন্ত্র সূদৃঢ় থাকবে

শিক্ষার্থীদের সমস্যা সৃষ্টিকারী নয়; সমাধানকারীর ভূমিকায় অবতীর্ণ হতে হবে: ভিসি জহিরুল হক

জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে সিলেট জেলা প্রেসক্লাবের শ্রদ্ধাঞ্জলি

কানাইঘাটে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

ছাতকে শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

অহিংস মানবিক বাংলাদেশ গড়ে তোলার প্রত্যাশা বিরোধীদলীয় নেতার

দেশে জ্বালানি তেলের সংকট নেই, দাবি ভারত সরকারের

এখনো মানুষ স্বাধীনতার প্রকৃত স্বাদ গ্রহণ করতে পারেনি: শিবির সেক্রেটারি

সংস্কার সংসদে বাস্তবায়ন না হলে মাঠে গড়াবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

স্বাধীনতা দিবসে রাজধানীতে ছাত্রশিবিরের বর্ণাঢ্য র‍্যালি