শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
উচ্চ পর্যায়ে দূর্নীতি কমলে গণতন্ত্র সূদৃঢ় থাকবে শিক্ষার্থীদের সমস্যা সৃষ্টিকারী নয়; সমাধানকারীর ভূমিকায় অবতীর্ণ হতে হবে: ভিসি জহিরুল হক জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে সিলেট জেলা প্রেসক্লাবের শ্রদ্ধাঞ্জলি কানাইঘাটে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত ছাতকে শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার অহিংস মানবিক বাংলাদেশ গড়ে তোলার প্রত্যাশা বিরোধীদলীয় নেতার দেশে জ্বালানি তেলের সংকট নেই, দাবি ভারত সরকারের এখনো মানুষ স্বাধীনতার প্রকৃত স্বাদ গ্রহণ করতে পারেনি: শিবির সেক্রেটারি সংস্কার সংসদে বাস্তবায়ন না হলে মাঠে গড়াবে: নাসীরুদ্দীন পাটওয়ারী স্বাধীনতা দিবসে রাজধানীতে ছাত্রশিবিরের বর্ণাঢ্য র‍্যালি
advertisement
সিলেট বিভাগ

ভাড়া দিতে দেরি, পরিবারকে ঘরবন্দী করলেন বাড়ির মালিক

সুনামগঞ্জ পৌর শহরের রায়পাড়ায় ভাড়া পরিশোধ করতে তিন দিন দেরি হওয়ায় শিক্ষার্থীসহ এক পরিবারকে ঘরের ভিতর রেখেই বাইরে থেকে তালা মেরে দিলেন বাড়ির মালিক। এ অমানবিক ঘটনায় এলাকাজুড়ে চলছে তীব্র সমালোচনা।

জানা যায়, মাসের ৫ তারিখে ভাড়া দেওয়ার কথা থাকলেও মঙ্গলবার (৮ জুলাই) সকাল পর্যন্ত ভাড়া পরিশোধ না করায় বাড়ির মালিক ইউসুফ চৌধুরী শিক্ষার্থী ইমন বর্মন, তার অসুস্থ মা ও স্ত্রীকে ঘরের ভিতর রেখেই বাইরে থেকে তালা লাগিয়ে চলে যান।

ঘরে আটকে পড়া ইমন বর্মন জানান, মাসের ৫ তারিখে ভাড়া দেওয়ার কথা। আজ ৮ তারিখ। এ জন্যই মালিক আমাকে, আমার অসুস্থ মা আর স্ত্রীকে ঘরের ভিতর রেখে বাইরে তালা মেরে চলে যায়। পরে জানালা দিয়ে চিৎকার করলে আশেপাশের মানুষ এসে আমাদের অবস্থা দেখে পুলিশে খবর দেয়। কয়েক ঘণ্টা পর পুলিশ এসে আমাদের উদ্ধার করে।

প্রতিবেশী রফিকুল ইসলাম বলেন, সামান্য তিন দিনের ভাড়া দেয়নি বলে এমন অমানবিক কাজ করতে আগে দেখিনি। আশে পাশে আমরা ছিলাম আমাদের সাথে কথা বলা যেতো। যদি ঘরে কোন দুর্ঘটনা ঘটত, তখন দায় নিতো কে?

পার্শ্ববর্তী ভাড়াটিয়া স্বপন চন্দ্র বলেন, মানুষের সমস্যা হতেই পারে। তাই বলে এমন আচরণ, আমরা মেনে নিতে পারছি না। এর সুষ্ঠু বিচার চাই।

অন্যদিকে, বাড়ির মালিক ইউসুফ চৌধুরী বলেন, কারেন্ট বিল, গ্যাস বিল সব সময়মতো দিতে হয়। তাদেরকে এক বছর আগেই বাসা ছাড়ার নোটিশ দিয়েছি, তবুও তারা যাচ্ছে না।

এ বিষয়ে সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ আবুল কালাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। স্থানীয়দের সহায়তায় বাড়ির মালিককে ফোন করে চাবি এনে তালা খুলে তাদের উদ্ধার করা হয়।

এই সম্পর্কিত আরো

উচ্চ পর্যায়ে দূর্নীতি কমলে গণতন্ত্র সূদৃঢ় থাকবে

শিক্ষার্থীদের সমস্যা সৃষ্টিকারী নয়; সমাধানকারীর ভূমিকায় অবতীর্ণ হতে হবে: ভিসি জহিরুল হক

জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে সিলেট জেলা প্রেসক্লাবের শ্রদ্ধাঞ্জলি

কানাইঘাটে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

ছাতকে শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

অহিংস মানবিক বাংলাদেশ গড়ে তোলার প্রত্যাশা বিরোধীদলীয় নেতার

দেশে জ্বালানি তেলের সংকট নেই, দাবি ভারত সরকারের

এখনো মানুষ স্বাধীনতার প্রকৃত স্বাদ গ্রহণ করতে পারেনি: শিবির সেক্রেটারি

সংস্কার সংসদে বাস্তবায়ন না হলে মাঠে গড়াবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

স্বাধীনতা দিবসে রাজধানীতে ছাত্রশিবিরের বর্ণাঢ্য র‍্যালি