শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
যুদ্ধ বন্ধ ও শান্তিপূর্ণ পন্থায় সমাধান খোঁজার আহ্বান জামায়াত আমিরের আইএফইএস প্রতিনিধি দলের মতবিনিময় - গণভোট অধ্যাদেশ বাতিলের প্রস্তাব অদ্ভুত বিষয়: সাইফুল আলম খান এমপি বানিয়াচংয়ের গুনই গ্রামে দুই পক্ষের সংঘর্ষে এক নারী নিহত, আহত কয়েকজন দুই জ্বালানি তেল ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা সিলেটে ভূমি অফিসে দরজা বন্ধ করে তহশিলদার-অফিস সহায়কের মারামারি, ভিডিও ভাইরাল বিএনপি জনরায়কে ভয় পায়: গোলাম পরওয়ার সুনামগঞ্জে স্মৃতিসৌধে স্লোগান-মিছিল ২৭ আইনজীবীর নামে মামলা, গ্রেফতার ২ শহীদ জিয়া মুক্তিযুদ্ধের অনবদ্য চরিত্র, তা লুকানোর কোনো সুযোগ নেই: প্রধানমন্ত্রী চার দিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি শাহজালালে একমাসে মধ্যপ্রাচ্যের ৭৯৭ ফ্লাইট বাতিল
advertisement
সিলেট বিভাগ

ইউনাইট ফর গুড” শ্লোগানে রোটারি ডি ৬৫, বাংলাদেশের টাউন হল মিটিং অনুষ্ঠিত

সুবর্ণা হামিদঃ রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৬৫, বাংলাদেশ-এর আয়োজনে অনুষ্ঠিত হলো এক ব্যতিক্রমধর্মী টাউন হল মিটিং, যার মূল প্রতিপাদ্য ছিল "Unite for Good"—সকলের মঙ্গল ও কল্যাণে একতাবদ্ধ হওয়ার অঙ্গীকার।

আজ বৃহস্পতিবার সিলেটে একটি অভিজাত হোটেলে এই অনুপ্রেরণামূলক অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৬৪-এর কান্ট্রি কনড্রেটার ও সাবেক গভর্নর ড. ইশতিয়াক জামান (পিডিজি)। তিনি তাঁর বক্তব্যে বলেন, “রোটারিয়ানরা কেবল সমাজসেবী নয়, তারা বিশ্বনাগরিক—মানবতার সেবায় নিজেদের নিয়োজিত করার জন্যই আমরা একত্রিত হই।”

বিশেষ অতিথি ছিলেন রোটারির আরেক প্রথিতযশা সাবেক গভর্নর এম আতাউর রহমান পীর (পিডিজি), যিনি তাঁর বক্তব্যে বলেন, “নেতৃত্ব মানে শুধু নেতৃত্ব দেওয়া নয়, বরং সমাজের পাশে দাঁড়িয়ে একসাথে এগিয়ে যাওয়া। রোটারির শক্তি হচ্ছে এর ঐক্য এবং দায়বদ্ধতা।”

অনুষ্ঠানে অংশগ্রহণ করেন রোটারি ক্লাবের বিভিন্ন শাখার সদস্য, সমাজসেবী, যুব নেতৃবৃন্দ এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা। আলোচনায় উঠে আসে শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ ও মানবিক সহায়তার মতো গুরুত্বপূর্ণ বিষয়ের উপর রোটারির চলমান ও ভবিষ্যৎ কার্যক্রম।

আয়োজকরা জানান, “Unite for Good” শুধু একটি প্রতিপাদ্য নয়, বরং এটি একটি চলমান আন্দোলন, যা রোটারিয়ানদের মানসিকতা ও কর্মকাণ্ডে প্রতিফলিত হবে আগামীর প্রতিটি পদক্ষেপে।

টাউন হল মিটিং শেষে অংশগ্রহণকারীদের মধ্যে মতবিনিময় এবং একটি সম্মিলিত কর্মপরিকল্পনার খসড়া উপস্থাপন করা হয়, যা আগামী দিনের কার্যক্রমকে আরও কার্যকর ও জনমুখী করে তুলবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

এই সম্পর্কিত আরো

যুদ্ধ বন্ধ ও শান্তিপূর্ণ পন্থায় সমাধান খোঁজার আহ্বান জামায়াত আমিরের

আইএফইএস প্রতিনিধি দলের মতবিনিময় গণভোট অধ্যাদেশ বাতিলের প্রস্তাব অদ্ভুত বিষয়: সাইফুল আলম খান এমপি

বানিয়াচংয়ের গুনই গ্রামে দুই পক্ষের সংঘর্ষে এক নারী নিহত, আহত কয়েকজন

দুই জ্বালানি তেল ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা

সিলেটে ভূমি অফিসে দরজা বন্ধ করে তহশিলদার-অফিস সহায়কের মারামারি, ভিডিও ভাইরাল

বিএনপি জনরায়কে ভয় পায়: গোলাম পরওয়ার

সুনামগঞ্জে স্মৃতিসৌধে স্লোগান-মিছিল ২৭ আইনজীবীর নামে মামলা, গ্রেফতার ২

শহীদ জিয়া মুক্তিযুদ্ধের অনবদ্য চরিত্র, তা লুকানোর কোনো সুযোগ নেই: প্রধানমন্ত্রী

চার দিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি

শাহজালালে একমাসে মধ্যপ্রাচ্যের ৭৯৭ ফ্লাইট বাতিল