শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
যুদ্ধ বন্ধ ও শান্তিপূর্ণ পন্থায় সমাধান খোঁজার আহ্বান জামায়াত আমিরের আইএফইএস প্রতিনিধি দলের মতবিনিময় - গণভোট অধ্যাদেশ বাতিলের প্রস্তাব অদ্ভুত বিষয়: সাইফুল আলম খান এমপি বানিয়াচংয়ের গুনই গ্রামে দুই পক্ষের সংঘর্ষে এক নারী নিহত, আহত কয়েকজন দুই জ্বালানি তেল ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা সিলেটে ভূমি অফিসে দরজা বন্ধ করে তহশিলদার-অফিস সহায়কের মারামারি, ভিডিও ভাইরাল বিএনপি জনরায়কে ভয় পায়: গোলাম পরওয়ার সুনামগঞ্জে স্মৃতিসৌধে স্লোগান-মিছিল ২৭ আইনজীবীর নামে মামলা, গ্রেফতার ২ শহীদ জিয়া মুক্তিযুদ্ধের অনবদ্য চরিত্র, তা লুকানোর কোনো সুযোগ নেই: প্রধানমন্ত্রী চার দিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি শাহজালালে একমাসে মধ্যপ্রাচ্যের ৭৯৭ ফ্লাইট বাতিল
advertisement
সিলেট বিভাগ

নিজ গ্রামে ভালোবাসায় শিক্ত বিচারপতি নজরুল ইসলাম

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান, সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের প্রাক্তন বিচারপতি, সিলেটের বালাগঞ্জ উপজেলার শিওরখাল গ্রামের গর্বিত সন্তান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী নিজ গ্রামের মানুষের ভালোবাসায় সিক্ত হয়েছেন।

শুক্রবার (৪ জুলাই) ব্যক্তিগত সফরে নিজ গ্রামে আসেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান হওয়ার পর প্রথম বাড়িতে আসলে শিওরখাল গ্রামে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।

দুপুরে নিজ বাড়িতে পৌঁছালে এলাকাবাসী ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ ভালোবাসায় তাঁকে বরণ করে নেন। শিশু-কিশোর থেকে শুরু করে প্রবীণরাও ছুটে আসেন এক নজর তাঁকে দেখতে। পরে শিওরখাল জামে মসজিদে জুমার নামাজ আদায় করে তাঁর মায়ের কবর জিয়ারত করেন।

এ সময় গ্রামের বিভিন্ন শ্রেণিপেশার মানুষ ছাড়াও উপস্থিত ছিলেন প্রশাসনের কর্মকর্তাবৃন্দ। 

গ্রামবাসীর সঙ্গে মতবিনিময়কালে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী বলেন, মানুষ চাইলেই বড় কিছু হতে পারে না, যদি না আল্লাহর রহমত থাকে। খোদার সন্তুষ্টিই আমার জীবনের প্রেরণা। আমি বিশ্বাস করি সততা, নিষ্ঠা আর পরিশ্রম মানুষকে জীবনের সত্যিকার উচ্চতায় পৌঁছে দেয়।

মাস দেড়েক আগে আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, তা প্রথমে আমার জন্য কিছুটা অপ্রত্যাশিত ছিল। আমি রাজি ছিলাম না, তবে হয়তো আল্লাহ তা’য়ালার ইচ্ছায়ই দায়িত্বটি গ্রহণ করতে হয়েছে। এখন আমি শুধু আল্লাহর করুণা ও সবার দোয়া কামনা করি যাতে তিনি আমাকে সুস্থ রাখেন এবং আমানতের দায়িত্ব যথাযথভাবে পালনের তৌফিক দেন।

এই সম্পর্কিত আরো

যুদ্ধ বন্ধ ও শান্তিপূর্ণ পন্থায় সমাধান খোঁজার আহ্বান জামায়াত আমিরের

আইএফইএস প্রতিনিধি দলের মতবিনিময় গণভোট অধ্যাদেশ বাতিলের প্রস্তাব অদ্ভুত বিষয়: সাইফুল আলম খান এমপি

বানিয়াচংয়ের গুনই গ্রামে দুই পক্ষের সংঘর্ষে এক নারী নিহত, আহত কয়েকজন

দুই জ্বালানি তেল ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা

সিলেটে ভূমি অফিসে দরজা বন্ধ করে তহশিলদার-অফিস সহায়কের মারামারি, ভিডিও ভাইরাল

বিএনপি জনরায়কে ভয় পায়: গোলাম পরওয়ার

সুনামগঞ্জে স্মৃতিসৌধে স্লোগান-মিছিল ২৭ আইনজীবীর নামে মামলা, গ্রেফতার ২

শহীদ জিয়া মুক্তিযুদ্ধের অনবদ্য চরিত্র, তা লুকানোর কোনো সুযোগ নেই: প্রধানমন্ত্রী

চার দিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি

শাহজালালে একমাসে মধ্যপ্রাচ্যের ৭৯৭ ফ্লাইট বাতিল