শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
যুদ্ধ বন্ধ ও শান্তিপূর্ণ পন্থায় সমাধান খোঁজার আহ্বান জামায়াত আমিরের আইএফইএস প্রতিনিধি দলের মতবিনিময় - গণভোট অধ্যাদেশ বাতিলের প্রস্তাব অদ্ভুত বিষয়: সাইফুল আলম খান এমপি বানিয়াচংয়ের গুনই গ্রামে দুই পক্ষের সংঘর্ষে এক নারী নিহত, আহত কয়েকজন দুই জ্বালানি তেল ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা সিলেটে ভূমি অফিসে দরজা বন্ধ করে তহশিলদার-অফিস সহায়কের মারামারি, ভিডিও ভাইরাল বিএনপি জনরায়কে ভয় পায়: গোলাম পরওয়ার সুনামগঞ্জে স্মৃতিসৌধে স্লোগান-মিছিল ২৭ আইনজীবীর নামে মামলা, গ্রেফতার ২ শহীদ জিয়া মুক্তিযুদ্ধের অনবদ্য চরিত্র, তা লুকানোর কোনো সুযোগ নেই: প্রধানমন্ত্রী চার দিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি শাহজালালে একমাসে মধ্যপ্রাচ্যের ৭৯৭ ফ্লাইট বাতিল
advertisement
সিলেট বিভাগ

পিআর পদ্ধতির নির্বাচনে গণমানুষের মতামতের প্রতিফলন ঘটবে না: জকিগঞ্জে জমিয়তের কেন্দ্রীয় সভাপতি

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক বলেছেন, পিআর পদ্ধতির নির্বাচনে গণমানুষের মতামতের প্রতিফলন ঘটবে না। এ পদ্ধতির নির্বাচন বাংলাদেশের জন্য উপযোগী নয়। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন পিআর পদ্ধতিতে করার জন্য অনেকেই চাচ্ছেন। কিন্তু যে নির্বাচনে গণমানুষের মতামতের প্রতিফলন ঘটে না সেটাকে নির্বাচন বলা যায় না। পিআর পদ্ধতির নির্বাচনে লাভের চেয়ে ক্ষতি বেশি হবে. বৃহস্পতিবার বিকেলে সিলেটের জকিগঞ্জ শহরের এমএ হক চত্বরে উপজেলা জমিয়তের ডাকে সুরমা-কুশিয়ারা নদীর তীরে টেকসই বেড়িবাঁধ নির্মাণ ও জকিগঞ্জের সর্বত্র গ্যাস সরবরাহের দাবীতে আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।....

এসময় সুরমা-কুশিয়ারা নদীর তীরে টেকসই বেড়িবাঁধ নির্মাণ ও জকিগঞ্জের সর্বত্র গ্যাস সরবরাহের ব্যবস্থা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান তিনি।....

উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা জওয়াদুর রহমানের সভাপতিত্বে এবং সাংবাদিক কে.এম মামুন ও মাওলানা রায়হান উদ্দিনের যৌথ পরিচালনায় সমাবেশের শেষে প্রধান মেহমানের বক্তব্য রাখেন জমিয়েতের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও বর্তমান উপদেষ্টা শায়খ জিয়া উদ্দিন।

গণ-জমায়েত বাস্তবায়ন কমিটির আহবায়ক মাওলানা বিলাল আহমদ ইমরানের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া সভায় বিশেষ অতিথি ছিলেন সিলেট-৪ আসনের জমিয়ত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এ্যাডভোকেট মোহাম্মদ আলী, মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা বদরুল হক, সিলেট জেলা উত্তরের সহ সভাপতি মাওলানা নূর আহমদ ক্বাসেমী, সাধারণ সম্পাদক মুফতী এবাদুর রহমান, জকিগঞ্জ উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মুফতী মাহমুদ হোসাইন, কানাইঘাট উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা আলতাফ হোসেন, গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েস, জকিগঞ্জ উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আব্দুল মুছব্বির, বাংলাদেশ খেলাফত মজলিস পৌর শাখার সভাপতি শায়েখ মুস্তফা আহমদ, জনকল্যাণ সোসাইটির সহ সাধারণ সম্পাদক মাওলানা আতিকুর রহমান, শ্রমিক জমিয়তের উপজেলা সভাপতি মাওলানা রুহুল আমীন, বিয়ানীবাজারের খায়রুন্নেছা মহিলা টাইটেল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুস শহীদ ও কানাইঘাট উপজেলা জমিয়তের সহ সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক সহ আরো অনেকে। 

এর আগে জকিগঞ্জের শাহগলী বাজারে দোয়া মাহফিলের মাধ্যমে যাত্রা শুরু হয়। এখান থেকে বিশাল গাড়ি ও বাইক বহর নিয়ে গুরুত্বপূর্ণ বাজারগুলোতে জানান দিয়ে গন্তব্যস্থলে পৌঁছান জমিয়তের নেতা-কর্মীরা।

এই সম্পর্কিত আরো

যুদ্ধ বন্ধ ও শান্তিপূর্ণ পন্থায় সমাধান খোঁজার আহ্বান জামায়াত আমিরের

আইএফইএস প্রতিনিধি দলের মতবিনিময় গণভোট অধ্যাদেশ বাতিলের প্রস্তাব অদ্ভুত বিষয়: সাইফুল আলম খান এমপি

বানিয়াচংয়ের গুনই গ্রামে দুই পক্ষের সংঘর্ষে এক নারী নিহত, আহত কয়েকজন

দুই জ্বালানি তেল ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা

সিলেটে ভূমি অফিসে দরজা বন্ধ করে তহশিলদার-অফিস সহায়কের মারামারি, ভিডিও ভাইরাল

বিএনপি জনরায়কে ভয় পায়: গোলাম পরওয়ার

সুনামগঞ্জে স্মৃতিসৌধে স্লোগান-মিছিল ২৭ আইনজীবীর নামে মামলা, গ্রেফতার ২

শহীদ জিয়া মুক্তিযুদ্ধের অনবদ্য চরিত্র, তা লুকানোর কোনো সুযোগ নেই: প্রধানমন্ত্রী

চার দিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি

শাহজালালে একমাসে মধ্যপ্রাচ্যের ৭৯৭ ফ্লাইট বাতিল