শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
যুদ্ধ বন্ধ ও শান্তিপূর্ণ পন্থায় সমাধান খোঁজার আহ্বান জামায়াত আমিরের আইএফইএস প্রতিনিধি দলের মতবিনিময় - গণভোট অধ্যাদেশ বাতিলের প্রস্তাব অদ্ভুত বিষয়: সাইফুল আলম খান এমপি বানিয়াচংয়ের গুনই গ্রামে দুই পক্ষের সংঘর্ষে এক নারী নিহত, আহত কয়েকজন দুই জ্বালানি তেল ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা সিলেটে ভূমি অফিসে দরজা বন্ধ করে তহশিলদার-অফিস সহায়কের মারামারি, ভিডিও ভাইরাল বিএনপি জনরায়কে ভয় পায়: গোলাম পরওয়ার সুনামগঞ্জে স্মৃতিসৌধে স্লোগান-মিছিল ২৭ আইনজীবীর নামে মামলা, গ্রেফতার ২ শহীদ জিয়া মুক্তিযুদ্ধের অনবদ্য চরিত্র, তা লুকানোর কোনো সুযোগ নেই: প্রধানমন্ত্রী চার দিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি শাহজালালে একমাসে মধ্যপ্রাচ্যের ৭৯৭ ফ্লাইট বাতিল
advertisement
সিলেট বিভাগ

শহীদ রুদ্র সেনের নামে শাবিতে লেক

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহত শিক্ষার্থী শহীদ রুদ্র সেনের স্মরণে ক্যাম্পাসে  একটি নতুন লেকের নামকরণ করা হয়েছে ‘রুদ্র সেন লেক’ নামে।

বৃহস্পতিবার (৩ জুলাই) রাতে বিশ্ববিদ্যালয়ের ফুডকোর্ট সংলগ্ন লেকটির নতুন নামের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী।

রুদ্র সেন ছিলেন বিশ্ববিদ্যালয়ের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সায়েন্স বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের ছাত্র। গত বছরের ১৮ জুলাই, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সুরমা আবাসিক এলাকার একটি খাল পার হতে গিয়ে খালে ডুবে তাঁর মৃত্যু হয়। পুলিশ ও ছাত্রলীগের ধাওয়া থেকে বাঁচতে রুদ্র ও আরও কয়েকজন বিকল্প রাস্তা ব্যবহার করছিলেন বলে জানান সহপাঠিরা।

লেকের নামকরণ অনুষ্ঠানে উপাচার্য বলেন, ‘আমরা নতুন এই লেককে শহীদ রুদ্র সেনের নামে ‘রুদ্র সেন লেক’ হিসেবে ঘোষণা করছি। তাঁর আত্মত্যাগ বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। এই লেকটি যেন তাঁর স্মৃতিকে সম্মান জানায় এবং তাঁর পরিবারের জন্য কিছুটা হলেও সান্ত্বনার জায়গা হয়ে ওঠে।’

তিনি আরও বলেন, ‘লেকের পরিবেশ যেন পরিচ্ছন্ন ও সুন্দর থাকে, সেই দায়িত্ব আমাদের সবার। প্লাস্টিক দূষণসহ যেকোনো ধরনের পরিবেশ দূষণ রোধে সবাইকে সচেতন থাকতে হবে।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর মোসলেহ উদ্দীন আহমেদ, ভূসম্পত্তি রক্ষণাবেক্ষণ শাখার প্রধান আবুল হাসনাত, বিভিন্ন অনুষদের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা।

এই সম্পর্কিত আরো

যুদ্ধ বন্ধ ও শান্তিপূর্ণ পন্থায় সমাধান খোঁজার আহ্বান জামায়াত আমিরের

আইএফইএস প্রতিনিধি দলের মতবিনিময় গণভোট অধ্যাদেশ বাতিলের প্রস্তাব অদ্ভুত বিষয়: সাইফুল আলম খান এমপি

বানিয়াচংয়ের গুনই গ্রামে দুই পক্ষের সংঘর্ষে এক নারী নিহত, আহত কয়েকজন

দুই জ্বালানি তেল ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা

সিলেটে ভূমি অফিসে দরজা বন্ধ করে তহশিলদার-অফিস সহায়কের মারামারি, ভিডিও ভাইরাল

বিএনপি জনরায়কে ভয় পায়: গোলাম পরওয়ার

সুনামগঞ্জে স্মৃতিসৌধে স্লোগান-মিছিল ২৭ আইনজীবীর নামে মামলা, গ্রেফতার ২

শহীদ জিয়া মুক্তিযুদ্ধের অনবদ্য চরিত্র, তা লুকানোর কোনো সুযোগ নেই: প্রধানমন্ত্রী

চার দিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি

শাহজালালে একমাসে মধ্যপ্রাচ্যের ৭৯৭ ফ্লাইট বাতিল