শনিবার, ২৮ মার্চ ২০২৬
শনিবার, ২৮ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
যুদ্ধ বন্ধ ও শান্তিপূর্ণ পন্থায় সমাধান খোঁজার আহ্বান জামায়াত আমিরের আইএফইএস প্রতিনিধি দলের মতবিনিময় - গণভোট অধ্যাদেশ বাতিলের প্রস্তাব অদ্ভুত বিষয়: সাইফুল আলম খান এমপি বানিয়াচংয়ের গুনই গ্রামে দুই পক্ষের সংঘর্ষে এক নারী নিহত, আহত কয়েকজন দুই জ্বালানি তেল ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা সিলেটে ভূমি অফিসে দরজা বন্ধ করে তহশিলদার-অফিস সহায়কের মারামারি, ভিডিও ভাইরাল বিএনপি জনরায়কে ভয় পায়: গোলাম পরওয়ার সুনামগঞ্জে স্মৃতিসৌধে স্লোগান-মিছিল ২৭ আইনজীবীর নামে মামলা, গ্রেফতার ২ শহীদ জিয়া মুক্তিযুদ্ধের অনবদ্য চরিত্র, তা লুকানোর কোনো সুযোগ নেই: প্রধানমন্ত্রী চার দিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি শাহজালালে একমাসে মধ্যপ্রাচ্যের ৭৯৭ ফ্লাইট বাতিল
advertisement
সিলেট বিভাগ

সিলেটে কোভিড রোগী বাড়লো, ডেঙ্গুতে স্বস্তি

সিলেটে গেল ২৪ ঘন্টায় আরও একজন করোনা আক্রান্ত রোগী সনাক্ত হয়েছেন। শুক্রবার সকাল ১০টা থেকে পূর্ববর্তী ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষায় আরও একজনের করোনা সনাক্ত হয়েছে। এ নিয়ে সিলেটে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৬ জনে। আর গেল ২৪ ঘন্টায় নতুন করে কেউ সনাক্ত না হওয়ায় সিলেট বিভাগে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা আগের মতো ৩৭ জনই আছে।

সিলেট বিভাগীয় স্বাস্থ্য অফিস সূত্র জানায়, গেল ২৪ ঘন্টা ২২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছিল। এর মধ্যে আক্রান্ত সনাক্ত হয়েছেন ১ জন। এখন পর্যন্ত আক্রান্ত সনাক্ত হওয়া ২৬ জনের মধ্যে ৪ জন হাসপাতালে ভর্তি আছেন। এই চারজনের সবাই সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন। হাসপাতালে ভর্তি বাকিরা বাসা-বাড়িতে ফিরে গেছেন।

স্বাস্থ্য অফিস সূত্র জানায়, এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে সিলেটে দুইজন মারা গেছেন। দুইজনই শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তারা বয়স্ক ও বিভিন্ন রোগে ভূগছিলেন।

এদিকে, সিলেট বিভাগে ডেঙ্গু আক্রান্ত ৩৭ জনের মধ্যে সিলেট ও মৌলভীবাজার জেলায় ১০ জন করে, হবিগঞ্জে ১৪ জন ও সুনামগঞ্জে ৩ জনের। বর্তমানে ৭ জন রোগী হাসপাতালে চিকিৎসাধীন। এর মধ্যে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১ জন, মৌলভীবাজার সদর হাসপাতালে ২ জন ও হবিগঞ্জ সদর হাসপাতালে ১ জন চিকিৎসাধীন আছেন।

এই সম্পর্কিত আরো

যুদ্ধ বন্ধ ও শান্তিপূর্ণ পন্থায় সমাধান খোঁজার আহ্বান জামায়াত আমিরের

আইএফইএস প্রতিনিধি দলের মতবিনিময় গণভোট অধ্যাদেশ বাতিলের প্রস্তাব অদ্ভুত বিষয়: সাইফুল আলম খান এমপি

বানিয়াচংয়ের গুনই গ্রামে দুই পক্ষের সংঘর্ষে এক নারী নিহত, আহত কয়েকজন

দুই জ্বালানি তেল ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা

সিলেটে ভূমি অফিসে দরজা বন্ধ করে তহশিলদার-অফিস সহায়কের মারামারি, ভিডিও ভাইরাল

বিএনপি জনরায়কে ভয় পায়: গোলাম পরওয়ার

সুনামগঞ্জে স্মৃতিসৌধে স্লোগান-মিছিল ২৭ আইনজীবীর নামে মামলা, গ্রেফতার ২

শহীদ জিয়া মুক্তিযুদ্ধের অনবদ্য চরিত্র, তা লুকানোর কোনো সুযোগ নেই: প্রধানমন্ত্রী

চার দিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি

শাহজালালে একমাসে মধ্যপ্রাচ্যের ৭৯৭ ফ্লাইট বাতিল