শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
স্বাধীনতা দিবসের আলোচনা সভায় প্রধানমন্ত্রী - অতীতে পড়ে থাকলে এক চোখ, ভুলে গেলে দুই চোখ অন্ধ সুবিপ্রবিতে ‘সি’ ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষা সম্পন্ন জামালগঞ্জে ঈদের দিনে কবর জিয়ারত, প্রয়াত স্বজনদের স্মরণে দোয়া কুলাউড়ায় ছাতাপীর (রহ:) ও দরবেশ আলী (রহ:) এর আজিমুশ্বান জলসা চিড়িয়াখানার ৭ একর জমি দ্রুত পুনরুদ্ধারের নির্দেশ প্রতিমন্ত্রীর জ্বালানি সরবরাহ কবে স্বাভাবিক হবে, জানাল পাম্প মালিক সমিতি অনেক সময় ডিমান্ডের কারণে পাওয়ার স্টেশন বন্ধ রাখতে হয়: জ্বালানিমন্ত্রী সেনা তহবিল লুট করে সাবেক ডিজিএফআই প্রধানের ‘সাবলাইম’ সাম্রাজ্য অবশেষে মুখ খুললেন মোস্তফা সরয়ার ফারুকী ইতিহাসের শিক্ষা থেকেই পথচলা নির্ধারণ করতে হবে: তথ্যমন্ত্রী
advertisement
সিলেট বিভাগ

সিলেটে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ৮ বন্দির মুক্তি

সিলেট কেন্দ্রীয় কারাগারে থাকা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আট বন্দিকে মুক্তি দিয়েছে সরকার। মঙ্গলবার (০১ জুলাই) কারাগার থেকে মুক্তি পান এসব বন্দি।

কারামুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট বিভাগীয় ডিআইজি প্রিজন মো. ছগির মিয়া।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ‘টুয়েন্টি ইয়ারস রুল’ নামে পরিচিত কারাবিধির ৫৬৯ ধারা ও ফৌজদারি কার্যবিধির ৪০১(১) ধারায় রাষ্ট্রপতির ক্ষমতা বলে অন্তত ২০ বছর সাজা ভোগ করা যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত বন্দিদের অবশিষ্ট সাজা মওকুফ করে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সিলেট বিভাগীয় ডিআইজি প্রিজন মো. ছগির মিয়া জানান, শৃঙ্খলা রক্ষা, ভালো আচরণ এবং সংশোধনের প্রমাণ থাকায় নিয়ম মেনে সিলেট কারাগার থেকে আটজন বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে। তারা হলেন- বাদশা মিয়া (৫৩), জামাল উদ্দিন (৩৯), নৌশাদ আলী (৬২), শ্যামন সিং (৪৭), শামীম আহমদ (৪৩), মিন্নাত আলী (৫২), মুজিবুর রহমান (৬১) ও আব্দুল মুক্তাদির (৫১)।

বাংলাদেশ কারা অধিদপ্তর সূত্রে জানা গেছে, সিলেটের আটজনসহ সারা দেশে ২০ বছর বা তার বেশি সময় কারাভোগ করা ৫৬ যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত বন্দির আবেদন যাচাই-বাছাই শেষে তাদের মুক্তি অনুমোদন করেছে সরকার।

সংশ্লিষ্ট মহলের মতে, এ উদ্যোগ শুধু মানবিক দৃষ্টিকোণ থেকে নয়, বরং সংশোধিত বন্দিদের সমাজে পুনঃসম্পৃক্তির সুযোগ তৈরির পাশাপাশি কারাগারের চাপ কমাতেও ইতিবাচক ভূমিকা রাখবে।

এই সম্পর্কিত আরো

স্বাধীনতা দিবসের আলোচনা সভায় প্রধানমন্ত্রী অতীতে পড়ে থাকলে এক চোখ, ভুলে গেলে দুই চোখ অন্ধ

সুবিপ্রবিতে ‘সি’ ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষা সম্পন্ন

জামালগঞ্জে ঈদের দিনে কবর জিয়ারত, প্রয়াত স্বজনদের স্মরণে দোয়া

কুলাউড়ায় ছাতাপীর (রহ:) ও দরবেশ আলী (রহ:) এর আজিমুশ্বান জলসা

চিড়িয়াখানার ৭ একর জমি দ্রুত পুনরুদ্ধারের নির্দেশ প্রতিমন্ত্রীর

জ্বালানি সরবরাহ কবে স্বাভাবিক হবে, জানাল পাম্প মালিক সমিতি

অনেক সময় ডিমান্ডের কারণে পাওয়ার স্টেশন বন্ধ রাখতে হয়: জ্বালানিমন্ত্রী

সেনা তহবিল লুট করে সাবেক ডিজিএফআই প্রধানের ‘সাবলাইম’ সাম্রাজ্য

অবশেষে মুখ খুললেন মোস্তফা সরয়ার ফারুকী

ইতিহাসের শিক্ষা থেকেই পথচলা নির্ধারণ করতে হবে: তথ্যমন্ত্রী