শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
উচ্চ পর্যায়ে দূর্নীতি কমলে গণতন্ত্র সূদৃঢ় থাকবে শিক্ষার্থীদের সমস্যা সৃষ্টিকারী নয়; সমাধানকারীর ভূমিকায় অবতীর্ণ হতে হবে: ভিসি জহিরুল হক জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে সিলেট জেলা প্রেসক্লাবের শ্রদ্ধাঞ্জলি কানাইঘাটে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত ছাতকে শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার অহিংস মানবিক বাংলাদেশ গড়ে তোলার প্রত্যাশা বিরোধীদলীয় নেতার দেশে জ্বালানি তেলের সংকট নেই, দাবি ভারত সরকারের এখনো মানুষ স্বাধীনতার প্রকৃত স্বাদ গ্রহণ করতে পারেনি: শিবির সেক্রেটারি সংস্কার সংসদে বাস্তবায়ন না হলে মাঠে গড়াবে: নাসীরুদ্দীন পাটওয়ারী স্বাধীনতা দিবসে রাজধানীতে ছাত্রশিবিরের বর্ণাঢ্য র‍্যালি
advertisement
সিলেট বিভাগ

মুরাদনগরের ধর্ষক ফজর আলীর ফাঁসি র দাবিতে বিশ্বনাথে মানববন্ধন

কুমিল্লার মুরাদনগরে ঘরের দরজা ভেঙ্গে বাবার বাড়িতে বেড়াতে আসা নারীকে জোরপূর্বক ধর্ষণ করার ঘটনায় ধর্ষক ফজর আলীর ফাঁসির দাবিতে সিলেটের বিশ্বনাথে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

রবিবার (২৯ জুন) দুপুরে বিশ্বনাথ পৌরসভার বাসিয়া ব্রীজের উপর ‘বিশ্বনাথ নারী শান্তি সহায়ক দল’র উদ্যোগে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।

বিশ্বনাথ নারী শান্তি সহায়ক দলের সমন্বয়কারী স্বপ্না শাহীনের সভাপতিত্বে ও সচিব হাজেরা বেগমের পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ পিএফজির নারী এম্ব্যাসেডর নাসরিন সুলতানা।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন দি হাঙ্গার প্রজেক্ট এমআইপিএস প্রকল্পের কুদরত পাশা।

বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বিশ্বনাথ নারী শান্তি সহায়ক দলের সদস্য রেসনা বেগম, মুক্তা রাণী নাথ, ইয়ুথ পিস-এম্ব্যাসেডর গ্রুপের শারমীন আক্তার, হাজেরা বেগম, সুজিনা বেগম, নারী নেত্রী রোকসানা, রাদিফা বেগম, পারুল বেগম, মাধুরী, দিপ্তী, রুজিনা, বিশ্বনাথ পিএফজির সমন্বয়কারী সাংবাদিক বদরুল ইসলাম মহসিন, এম্ব্যাসেডর সাংবাদিক তজম্মুল আলী রাজু, সদস্য হাসান মাহমুদ রিপন, হোসাইন আহমদ শাহীন।
 
মানববন্ধনে বক্তারা বলেন, অতীতে নারীদের ওপর নির্যাতনের ঘটনায় অপরাধীদের বিচার না হওয়ায়, দেশে বার বার এমন ঘটনা ঘটছে। পুরানো ধারাবাহিকতা অব্যাহত থাকলে ও ওই ধর্ষণের ঘটনারও বিচার না হলে, নারীর অধিকার ও মর্যাদা আরও বিপন্ন হবে। তাই দ্রুত নিরপেক্ষ তদন্ত সম্পন্ন করে অভিযুক্ত ফজর আলীর ফাঁসির দাবি করেন বক্তারা।

একই সঙ্গে ভুক্তভোগী নারী ও তার পরিবারের নিরাপত্তা, ক্ষতিপূরণ এবং প্রয়োজনীয় আইনি, মানসিক ও চিকিৎসা সহায়তা নিশ্চিত করার দাবি জানান নেতৃবৃন্দ।

এই সম্পর্কিত আরো

উচ্চ পর্যায়ে দূর্নীতি কমলে গণতন্ত্র সূদৃঢ় থাকবে

শিক্ষার্থীদের সমস্যা সৃষ্টিকারী নয়; সমাধানকারীর ভূমিকায় অবতীর্ণ হতে হবে: ভিসি জহিরুল হক

জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে সিলেট জেলা প্রেসক্লাবের শ্রদ্ধাঞ্জলি

কানাইঘাটে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

ছাতকে শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

অহিংস মানবিক বাংলাদেশ গড়ে তোলার প্রত্যাশা বিরোধীদলীয় নেতার

দেশে জ্বালানি তেলের সংকট নেই, দাবি ভারত সরকারের

এখনো মানুষ স্বাধীনতার প্রকৃত স্বাদ গ্রহণ করতে পারেনি: শিবির সেক্রেটারি

সংস্কার সংসদে বাস্তবায়ন না হলে মাঠে গড়াবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

স্বাধীনতা দিবসে রাজধানীতে ছাত্রশিবিরের বর্ণাঢ্য র‍্যালি