শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
উচ্চ পর্যায়ে দূর্নীতি কমলে গণতন্ত্র সূদৃঢ় থাকবে শিক্ষার্থীদের সমস্যা সৃষ্টিকারী নয়; সমাধানকারীর ভূমিকায় অবতীর্ণ হতে হবে: ভিসি জহিরুল হক জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে সিলেট জেলা প্রেসক্লাবের শ্রদ্ধাঞ্জলি কানাইঘাটে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত ছাতকে শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার অহিংস মানবিক বাংলাদেশ গড়ে তোলার প্রত্যাশা বিরোধীদলীয় নেতার দেশে জ্বালানি তেলের সংকট নেই, দাবি ভারত সরকারের এখনো মানুষ স্বাধীনতার প্রকৃত স্বাদ গ্রহণ করতে পারেনি: শিবির সেক্রেটারি সংস্কার সংসদে বাস্তবায়ন না হলে মাঠে গড়াবে: নাসীরুদ্দীন পাটওয়ারী স্বাধীনতা দিবসে রাজধানীতে ছাত্রশিবিরের বর্ণাঢ্য র‍্যালি
advertisement
সিলেট বিভাগ

বিশ্বনাথ পৌর সভার সাড়ে ৮ কোটি টাকার বাজেট ঘোষনা

সিলেটের বিশ্বনাথ পৌরসভার ২০২৫-২৬ অর্থবছরের জন্য ৮ কোটি ৯০ লাখ ১৩ হাজার ৫৬১ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা করেছে। বাজেটে ব্যয় ধরা হয়েছে, রাজস্ব খাতে ৩ কোটি ৬৪ লাখ ৮৫ হাজার টাকা। উন্নয়নখাতে ৪ কোটি ৮০ লাখ ১৩ হাজার ৫শত ৬১টাকা। গতকাল রোববার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে এ বাজেট উপস্থাপন করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক আলা উদ্দিন কাদের।

বাজেট ঘোষণাকালে পৌর প্রশাসক বলেন, ‘নাগরিক সুবিধা বৃদ্ধির লক্ষ্যে রাস্তাঘাট,  ড্রেন, সড়কবাতি, বর্জ্য ব্যবস্থাপনা ও অন্যান্য গুরুত্বপূর্ণ অবকাঠামোর উন্নয়নে এ বাজেট প্রণয়ন করা হয়েছে। কোনো ধরনের নতুন কর চাপানো হয়নি।

তিনি বলেন, ঘোষিত বাজেট জনবান্ধব এবং পৌরবাসীর জন্য কল্যাণকর। এ বাজেট সাধারণ মানুষের আস্থার প্রতিফলন হিসেবে কাজ করবে বলে আমি মনে করি। বাজেট অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রশাসক সুনন্দা রায়।

পৌর প্রশাসক আলা উদ্দিন কাদেরের সভাপতিত্বে ও পৌর নির্বাহী কর্মকর্তা বদিজ্জামানের পরিচালনায় বাজেট অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রশাসকের কার্য সম্পাদনে সহায়তা কমিটির সদস্য উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দেলোয়ার হোসেন, বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) এনামুল হক চৌধুরী, উপজেলা প্রকৌশলী আবু সাঈদ, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা কামরুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গোলাপ চন্দ্র দাস, পৌর নির্বাহী প্রকৌশলী ভবি মজুমদারি, বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী মুহাম্মদ জামাল উদ্দিন, বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী শিপন, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সাবেক সভাপতি আশিক আলী। এসময় পৌরসভার ও উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং স্থানীয় সাংবাদিক নেতারা উপস্থিত ছিলেন।

এই সম্পর্কিত আরো

উচ্চ পর্যায়ে দূর্নীতি কমলে গণতন্ত্র সূদৃঢ় থাকবে

শিক্ষার্থীদের সমস্যা সৃষ্টিকারী নয়; সমাধানকারীর ভূমিকায় অবতীর্ণ হতে হবে: ভিসি জহিরুল হক

জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে সিলেট জেলা প্রেসক্লাবের শ্রদ্ধাঞ্জলি

কানাইঘাটে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

ছাতকে শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

অহিংস মানবিক বাংলাদেশ গড়ে তোলার প্রত্যাশা বিরোধীদলীয় নেতার

দেশে জ্বালানি তেলের সংকট নেই, দাবি ভারত সরকারের

এখনো মানুষ স্বাধীনতার প্রকৃত স্বাদ গ্রহণ করতে পারেনি: শিবির সেক্রেটারি

সংস্কার সংসদে বাস্তবায়ন না হলে মাঠে গড়াবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

স্বাধীনতা দিবসে রাজধানীতে ছাত্রশিবিরের বর্ণাঢ্য র‍্যালি